Author: নিউজডেক্স

দেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর দিকে এগোচ্ছে সরকার। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, গত ছয় মাসে জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। আগামী পাঁচ বছরে এই সক্ষমতা ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সরকারি অর্থায়নে পরিচালিত ২২টি ফাউন্ডেশনের ১৮০ দিনের কর্মসূচি ও কৌশলগত পরিকল্পনা নিয়ে আয়োজিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, দেশের…

Read More

দেশের স্থবির অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানো, উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত সমন্বিত অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নে আরও ১০টি বাণিজ্যিক ব্যাংক যুক্ত হয়েছে। দ্বিতীয় ধাপে এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে প্রথম ধাপে ৭টি ব্যাংক চুক্তিতে যুক্ত হওয়ায় ৪১ হাজার কোটি টাকার তহবিল বাস্তবায়নে অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন উচ্চ মূল্যস্ফীতি, ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি, ঋণের তুলনামূলক উচ্চ সুদহার, বিনিয়োগে ধীরগতি এবং কর্মসংস্থানের চাপ দেশের অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে ব্যাংকিং খাতের উদ্বৃত্ত তারল্যকে উৎপাদনশীল খাতে প্রবাহিত করে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল…

Read More

দেশের শিল্প খাতের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হালকা প্রকৌশল খাত। কৃষি যন্ত্রপাতি, শিল্পের বিভিন্ন যন্ত্রাংশ, প্লাস্টিকের ছাঁচ, পানির কলসহ নিত্যপ্রয়োজনীয় ও শিল্প উৎপাদনে ব্যবহৃত অসংখ্য পণ্য তৈরি করেন এ খাতের উদ্যোক্তারা। কিন্তু দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ সংকট এখন এই খাতের উৎপাদনব্যবস্থাকে বড় ধরনের চাপে ফেলেছে। এর সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধি, বাজারে চাহিদা কমে যাওয়া, উচ্চ পরিচালন ব্যয় এবং অর্থায়নের সীমাবদ্ধতা যুক্ত হয়ে পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। রাজধানীর যাত্রাবাড়ীর ফয়সল পলিমার ইন্ডাস্ট্রিজের পরিস্থিতিই এর একটি স্পষ্ট উদাহরণ। এক যুগেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের পানির কল তৈরি করে আসছে। কিন্তু গত কয়েক মাস ধরে গ্যাস সরবরাহে চাপ কমে যাওয়ায়…

Read More

বাংলাদেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ পাল্টা শুল্ককে তুলনামূলকভাবে সহনীয় হিসেবে দেখছে সরকার। রপ্তানি সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, স্থলবন্দর সচল এবং শিল্পে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক বাংলাদেশের রপ্তানি খাতের জন্য তুলনামূলকভাবে স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতির আওতায় বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান সাধারণ শুল্কের বাইরে অতিরিক্ত ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। অন্যান্য অনেক দেশের তুলনায় এই হার কম হওয়ায় বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সুযোগ এখনো যথেষ্ট রয়েছে বলে মনে করেন তিনি। শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের কর্মকর্তাদের…

Read More

জ্বালানি নিরাপত্তার পাশাপাশি বিকল্প বন্দর, পাইপলাইন, মজুত ও সরবরাহকারী খুঁজছে বিশ্ব হরমুজ প্রণালির সংকটকে এতদিন পর্যন্ত মূলত জ্বালানি সরবরাহের একটি ভূরাজনৈতিক ঝুঁকি হিসেবে দেখা হলেও পরিস্থিতি এখন সেই সীমা ছাড়িয়ে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্যপথে দীর্ঘস্থায়ী অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারের পাশাপাশি পণ্য পরিবহন, খাদ্য নিরাপত্তা, বীমা, শিল্প উৎপাদন, মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের কাঠামোকেও নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—কম খরচে পণ্য সরবরাহ করাই ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যের একমাত্র লক্ষ্য থাকবে না। বরং সরবরাহব্যবস্থার স্থিতিস্থাপকতা, বিকল্প পথ, কৌশলগত মজুত এবং ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলার সক্ষমতাও ব্যবসা ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণের কেন্দ্রে চলে আসছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UNCTAD)…

Read More

দেশের অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে প্রচলিত ১ জুলাই থেকে ৩০ জুন অর্থবছরের পরিবর্তে এখন থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ সময়কালকে অর্থবছর হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে সিদ্ধান্তটি সরাসরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭–২৮ অর্থবছরকে একটি অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছরটি নয় মাসের—অর্থাৎ জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত—হবে। এরপর ২০২৮–২৯ অর্থবছর থেকে নতুন এপ্রিল–মার্চ সময়কাল অনুযায়ী সরকারের বাজেট, আর্থিক পরিকল্পনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী…

Read More

একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ শরিয়াহ্‌ভিত্তিক ইসলামী ব্যাংক—এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক—থেকে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকেরা দায়িত্ব ছেড়েছেন। তাঁরা কেন্দ্রীয় ব্যাংকে নিজেদের মূল কর্মস্থলে ফিরে গেছেন। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থতা ও বিপুল খেলাপি ঋণের কারণে পাঁচ ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের উদ্যোগ নেওয়া হয়। গত ১৬ জুলাই মো. আবেদুর রহমান সিকদার নতুন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেন। এরপর বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শাইরুল হাসান জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ব্যবসায়িক পরিচালনায় না থাকলেও নিয়ন্ত্রক হিসেবে কঠোর তদারকি চালিয়ে যাবে। দ্রুত চার-পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তা…

Read More

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তঘেঁষা চিলাহাটি এলাকায় দাঁড়িয়ে থাকা বিশাল ও দৃষ্টিনন্দন স্থাপনা দূর থেকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু কাছে গেলেই বদলে যায় দৃশ্যপট। ব্যস্ততা কিংবা কর্মচাঞ্চল্যের বদলে সেখানে এখন নেমে এসেছে নীরবতা। দীর্ঘদিন ধরে ব্যবহারের বাইরে পড়ে থাকায় ভবনের বিভিন্ন অংশে জমেছে ধুলা। একতলার বারান্দায় সারি সারি ফ্যান থাকলেও সেগুলো আর ঘোরে না। জানালা দিয়ে দেখা যায় প্যাকেটবন্দী চেয়ার-টেবিল ও স্টিলের টুল—যেগুলো ব্যবহারের অপেক্ষায় থাকলেও দিনের পর দিন অব্যবহৃত পড়ে আছে। দ্বিতীয় তলায় ব্যাংক ও শুল্ক কর্মকর্তাদের জন্য তৈরি কক্ষগুলোও এখন ফাঁকা। তৃতীয় তলায় রেস্তোরাঁ পরিচালনার জন্য নির্ধারিত জায়গাটিও পড়ে আছে নিস্তব্ধ। পাশেই থাকা দোতলা ভিআইপি অতিথিশালা তালাবদ্ধ। একইভাবে…

Read More

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এক দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশের বাজারে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা…

Read More

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (Comprehensive Economic Partnership Agreement-CEPA) দেশের রপ্তানি ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানিকৃত প্রায় ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও এই সুবিধা বহাল থাকবে, যা দেশের রপ্তানিকারকদের জন্য দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করবে। অন্যদিকে, বাংলাদেশও দক্ষিণ কোরিয়ার ৮৭ শতাংশ পণ্যের জন্য শুল্ক ছাড় ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা প্রদান করবে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে এবং শিল্প ও বিনিয়োগ সহযোগিতার নতুন ক্ষেত্র…

Read More