Author: নিউজডেক্স
দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, আধুনিক যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং দেশের এভিয়েশন শিল্পের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি প্রায় ১১১ কোটি মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটি টাকা) বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে বহরে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। নতুন বিমানগুলো সংযোজনের মাধ্যমে ইউএস-বাংলার বহরের আকার প্রায় দ্বিগুণ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় বিমান লিজিং প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এসব উড়োজাহাজ সংগ্রহ করা হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানের কাছে পাঠানো…
রাজধানীতে টানা ভারী বর্ষণ ও বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে জনজীবনের পাশাপাশি বাজার ব্যবস্থাও বড় ধরনের চাপে পড়েছে। সড়কে পানি জমে থাকায় একদিকে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে, অন্যদিকে সরবরাহ ব্যাহত হওয়ায় বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে মাছ, কাঁচা মরিচ এবং মৌসুমি সবজির বাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্টভাবে দেখা গেছে। রাজধানীর মোহাম্মদপুর, তেজগাঁও, ধানমন্ডি, নিউমার্কেট, বিমানবন্দর সংলগ্ন এলাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, অনেক দোকান আংশিক খোলা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টির কারণে অধিকাংশ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। ফলে বাজারে স্বাভাবিক লেনদেনও ব্যাহত হয়েছে। সরবরাহ…
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় আমানত ও ঋণের সুদহারের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ ৪ শতাংশ নির্ধারণ করায় দেশের ব্যাংকিং খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে বেশি ঋণ বিতরণকারী ব্যাংকগুলো বলছে, এই সীমা কার্যকর হলে তাদের পরিচালন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়বে এবং এসএমই খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তাদের মতে, এসএমই ঋণ পরিচালনা অন্যান্য করপোরেট ঋণের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। কারণ ছোট উদ্যোক্তাদের কাছে পৌঁছানো, ঋণ যাচাই, মাঠপর্যায়ের তদারকি, ঝুঁকি মূল্যায়ন এবং নিয়মিত মনিটরিংয়ে অতিরিক্ত জনবল ও অবকাঠামোগত ব্যয় প্রয়োজন হয়। ফলে মাত্র ৪ শতাংশ স্প্রেডের মধ্যে এই খাতের…
প্রথমবার আয়কর রিটার্নে ন্যূনতম কর ১ হাজার টাকা বহাল, সারা বছর অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ
চলতি ২০২৬-২৭ অর্থবছরেও প্রথমবার আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য ন্যূনতম কর ১ হাজার টাকা বহাল রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করদাতাদের কর ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে এবং স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করতেই এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে। বর্তমান বিধান অনুযায়ী, সাধারণ করদাতাদের ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা। তবে যাঁরা প্রথমবার আয়কর রিটার্ন জমা দেবেন, তাঁদের ক্ষেত্রে মাত্র ১ হাজার টাকা ন্যূনতম কর পরিশোধ করলেই হবে। ফলে নতুন করদাতারা আগের মতোই বিশেষ কর-সুবিধা পাচ্ছেন। এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২৮ লাখ কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী রয়েছেন। তবে তাঁদের মধ্যে বছরে মাত্র ৪০ থেকে ৪২ লাখ ব্যক্তি নিয়মিত আয়কর…
আকর্ষণীয় ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। দেশি-বিদেশি ২৫০টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে।
দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানীতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। শুধুমাত্র ‘আকর্ষণীয়’ ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয় করতে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে এই আয়োজন হতে যাচ্ছে। এতে অংশ নেবে দেশি-বিদেশি ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ উপলক্ষে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। এছাড়াও, নির্বাচিত কিছু পণ্য ও সেবার ওপর এক্সাইটিং অফার, ফ্ল্যাশ সেল ও সীমিত সময়ের বিশেষ মূল্যছাড় থাকবে। বুধবার (০১ জুলাই) রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত এ মেলায় সহযোগী হিসেবে আছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড।…
উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রাজধানীর গুলশানে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর গুলশান শাখা। শাখাটি স্থানান্তর উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে গ্রাহকদের আরও আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ কাশেম বলেন, গ্রাহকদের জন্য দ্রুত, নিরাপদ ও মানসম্মত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করাই সাউথইস্ট ব্যাংকের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই গুলশান শাখাকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য…
বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ফিনিক্স সামিট ২০২৬। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই সামিটের মূল কনফারেন্স আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। দেশের অন্যতম শীর্ষ সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি), পাওয়ার্ড…
পারিবারিক সম্পর্কের জটিলতা, সামাজিক বাস্তবতা এবং মানুষের নীরব মানসিক সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। সম্প্রতি চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে এবং খুব শিগগিরই এর ট্রেলার প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্মাতা মো. আকতার হোসেন পরিচালিত এই ওয়েব ফিল্মে তুলে ধরা হয়েছে পরিবারের অভ্যন্তরীণ টানাপোড়েন, সম্পর্কের ভাঙাগড়া, দায়িত্ববোধ এবং জীবনের নানা অনুচ্চারিত কষ্টের গল্প। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি কেবল একটি নাট্যনির্ভর বিনোদনমূলক নির্মাণ নয়; বরং সমসাময়িক সমাজের বিভিন্ন বাস্তব সমস্যাকে কেন্দ্র করে তৈরি একটি মানবিক উপাখ্যান। ‘শব্দহীন যন্ত্রণা’র চিত্রগ্রহণ করেছেন ইসমাইল হোসেন লিটন। জিনা ইজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে অভিনয়…
দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি। সোমবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৯৭ কোটি ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি এনে দিয়েছে। এ নিয়ে টানা ছয় মাস ধরে দেশে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গত ডিসেম্বরে ৩২২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি, মার্চে প্রায় ৩৭৫ কোটি, এপ্রিলে ৩১৩ কোটি…
ব্যাংক খাতের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করতে নগদ লভ্যাংশ বিতরণে নতুন কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন দুই হাজার কোটি টাকার কম, তারা ২০২৬ হিসাব বছর থেকে আর কোনো ধরনের নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তকে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা। শনিবার জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং দেশের ব্যাংক খাতে বিদ্যমান ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকগুলোর মূলধনভিত্তি শক্তিশালী না হলে ভবিষ্যতে আর্থিক খাত আরও বড়…
