Author: নিউজডেক্স

তবে রেমিট্যান্স বাড়লেও দেশের মোট রিজার্ভ কমেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রিজার্ভ ১৯.৯৪ বিলিয়ন ডলারে নেমেছে।প্রবাসীরা জানুয়ারিতে দেশে গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ ২.১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৩ সালের একই সময়ের তুলনায় এ অর্থ ৭ দশমিক ৬৯ শতাংশ বেশি।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশ রেমিট্যান্স হিসেবে ১.৯৮ বিলিয়ন ডলার পেয়েছিল।গত বছরের জুনে দেশে কোনো একক মাসে সর্বোচ্চ ২.১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। এ বৃদ্ধির একটি কারণ ছিল কিছু ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার সংগ্রহ করা। বর্তমানে রেমিট্যান্সের জন্য মার্কিন ডলারের নির্ধারিত বিনিময় হার ১০৯ টাকা ৫০ পয়সা। তবে ব্যাংকের অভ্যন্তরীণ বিভিন্ন সূত্রের তথ্যমতে, ব্যাংকগুলো ১২২ টাকা…

Read More

‘আন্তর্জাতিক বাজারে কাঁচামালের বুকিং দর বৃদ্ধি, ডলার সংকটের কারণে পর্যাপ্ত আমদানি না হওয়ার কারণে ইস্পাতের কাঁচামালের দাম টনপ্রতি ৮–১০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।’ ইনফোগ্রাফিক: টিবিএস মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এমএস (মাইল্ড স্টিল) রডের দাম টনপ্রতি প্রায় চার হাজার টাকা বেড়েছে। উৎপাদনকারীরা এর জন্য গ্যাস সরবরাহের ঘাটতি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের বুকিং দরের ক্রমবর্ধমান বৃদ্ধি এবং ডলার সংকটের কারণে কাঁচামাল আমদানি কমে যাওয়াকে দায়ী করেছেন। ইস্পাত কারখানাগুলোর তথ্যমতে, বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে ৭৫ গ্রেডের প্রতিটন এমএস রড বিক্রি হচ্ছে ৯৩–৯৫ হাজার টাকা দামে। যা নির্বাচনের আগে ছিল টনপ্রতি ৯০ থেকে ৯১ হাজার টাকা। ৭৫ গ্রেডের বিভিন্ন ব্র্যান্ডের রডের মধ্যে বর্তমানে…

Read More

ঘুরপথ ব্যবহার করায় ইতিমধ্যে শিপিং লাইনগুলো আপৎকালীন সারচার্জ হিসেবে প্রায় ৪০ শতাংশ অতিরিক্ত চার্জ বৃদ্ধি করেছে। এই পথ ব্যবহারকরে বাংলাদেশের ৪ হাজার কোটি ডলারের বাণিজ্যে এখন যুক্ত হচ্ছে বাড়তি ব্যয়, যা কোনো না কোন ভাবে দেশের ভোক্তা পর্যায়ে বহন করতে হবে। খায়রুল আলম সুজন। স্কেচ: টিবিএস লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠীর ক্রমাগত হামলায় এশিয়া থেকে ইউরোপ-আমেরিকাগামী জাহাজগুলো বিকল্প পথ ব্যবহার করছে। ঘুরপথে জাহাজ পরিচালনা করতে গিয়ে লাগছে বাড়তি সময় ও খরচ। ইতিমধ্যে জাহাজগুলো আপৎকালীন সারচার্জ যোগ করেছে। প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে পণ্য পরিবহন খরচ। বাংলাদেশসহ বিশ্বব্যাপী সমুদ্র পথে ভেঙে পড়েছে সাপ্লাই চেইন। বিশ্ব অর্থনীতিতে পড়ছে নেতিবাচক…

Read More

গাছেরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে! শুনতে প্রথমে অবাক লাগলেও সম্প্রতি এমন ঘটনাই আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানীরা। সাইতামা বিশ্ববিদ্যালয়ের আণবিক জীববিজ্ঞানী মাসাতসুগু টয়োটার নেতৃত্বে করা এই গবেষণা বৈজ্ঞানিক জার্নাল নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে। গবেষক দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পিএইচডি শিক্ষার্থী ইউরি আরতানি এবং পোস্টডক্টরাল গবেষক তাকুয়া উয়েমুরা। সায়েন্স অ্যালার্ট এবং এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গাছপালা বায়ুবাহিত যৌগের একটি গন্ধযুক্ত সূক্ষ্ম কুয়াশা নির্গত করে, যার মাধ্যমে তারা একে অপরের কাছে বার্তা পৌঁছে দেয়। এই যৌগসমূহ গাছগুলোকে সম্ভাব্য নিকটবর্তী বিপদ সম্পর্কে সতর্ক করতে একটি সতর্কতা ব্যবস্থা হিসাবে কাজ করে। গবেষকরা সফলভাবে ভিডিও ফুটেজ ধারণ করেছেন, যেখানে দেখা গেছে কীভাবে গাছপালা বাতাসের…

Read More

গত কয়েক বছরে কারের দাম এতোটা বেড়েছে, যার ফলে বিক্রিতেও হয়েছে নাটকীয় পতন… বাংলাদেশের মধ্যবিত্তদের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে– টয়োটা এলিয়ন ও প্রিমিও। কিন্তু, ২০১১ সালে এসব গাড়ি উৎপাদন বন্ধ করেছে টয়োটা। ফলে নিলাম বাজারে এগুলোর দামও বেড়ে গেছে। ছবি: সালাহউদ্দিন আহমেদ ২০২২ সালে একটি টয়োটা এক্সিও কেনে অনিক আজিজুরের পরিবার। বেশিদিন আগের কথা নয়, যখন প্রায় ১৭ থেকে ১৮ লাখ টাকায় কেনা যেত রিকন্ডিশন্ড এক্সিও। কিন্তু, অনিক যখন ২০১১-মডেলের এক্সিও কেনার সিদ্ধান্ত নেন, ততোদিনে নতুন মডেলগুলোর দাম চলে গিয়েছিল তাঁর পরিবারের সাধ্যের বাইরে। এজন্যই তাঁরা ২০১১ মডেলের সেকেন্ড হ্যান্ড মোটরকার কেনেন, তারপরেও দাম গুনতে হয় সাড়ে ১৪…

Read More

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে বেশিরভাগ প্রতিষ্ঠিত বৈদেশিক মুদ্রার মতো চীনা মুদ্রা ইউয়ানও দ্রুত এবং বড় লেনদেনের জন্য একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তঃব্যাংক পর্যায়ে লেনদেন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। রিয়েল-টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) নামক প্ল্যাটফর্মটি ইতিমধ্যে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো, কানাডিয়ান ডলার ও জাপানের ইয়েনের মতো বৈদেশিক মুদ্রার আন্তঃব্যাংক লেনদেনের জন্য ব্যবহৃত হচ্ছে। এ সেবার মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা নিষ্পত্তিতে সর্বোচ্চ ৩০ সেকেন্ড সময় লাগে। অন্যান্য অনেক ধরনের ব্যবস্থায় আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি…

Read More

চেম্বার আদালতের আদেশের ফলে আপাতত ১৮ মার্চ পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। ফলে এই শীর্ষ কর্মকর্তাদেরকে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে অত্মসমর্পণ করতে হবে না এবং পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে না। আদালতের আদেশ অমান্য করায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুরশেদুল কবীরসহ ব্যাংকটির পাঁচ শীর্ষ কর্মকর্তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন, সেটি স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। অগ্রণী ব্যাংকের লিভ আপিল আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম হাইকোর্টের রায় স্থগিত করে আগামী ১৮ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন। আইনজীবীরা জানান, চেম্বার আদালতের আদেশের ফলে আপাতত ১৮…

Read More

রকমারির আবির্ভাবের অল্প দিনের মধ্যেই দেশের বাণিজ্যিক বই বিপণনের ধারণাই পালটে যায়। বিভাগীয় ও কতিপয় জেলা শহরের বাইরের পাঠকদের হাতে তাদের পছন্দের বই তুলে দেওয়ার এ উদ্যোগ গত প্রায় এক দশকে দেশের প্রকাশনাশিল্পে নতুন দিগন্তের উন্মোচন করেছে। ছবি: সৌজন্যেপ্রাপ্ত অনলাইনে বই কেনার কথা ভাবলেই সবার আগে যে নামটি সামনে আসে তা হলো রকমারি। বইপড়ুয়াদের কথা ভেবেই ২০১২ সালের আজকের দিনে যাত্রা শুরু করেছিল রকমারি ডটকম। অন্যরকম গ্রুপের অন্যরকম ওয়েব সার্ভিসেস লিমিটেডের নিয়ন্ত্রণাধীন একটি ই-বাণিজ্য সাইট রকমারি দেখতে দেখতে এক যুগে পা দিলো। একদল বুয়েট তরুণের আপ্রাণ চেষ্টায় ১২ বছর আগে ইন্টারনেট বা অনলাইন থেকে জিনিসপত্র কেনার প্রচলন ছিল না বললেই…

Read More

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেট থেকে এক কোটি ২৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ও শুল্ক গোয়েন্দারা স্বর্ণগুলো উদ্ধার করেন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা ফ্লাইট নম্বর- জি৯৫২৬ আজ সকাল ০৯টা ১৯ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটের দুই নম্বর আন্তর্জাতিক আগমনি ব্যাগেজ কনভেয়ারের ওপরে পরিত্যক্ত অবস্থায় এক প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। সেই সিগারেটের প্যাকেটে বিশেষ…

Read More