Author: নিউজডেক্স

তাবাসসুম ইমামCEO & Director, Nex Real Estate বাংলাদেশের রিয়েল এস্টেট খাত আজ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং মানুষের উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা এই শিল্পকে প্রতিনিয়ত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে দক্ষ রিয়েল এস্টেট সেলস প্রফেশনালদের জন্য অসংখ্য কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ। অনেকেই মনে করেন, রিয়েল এস্টেট সেলস মানেই শুধু ফ্ল্যাট বা জমি বিক্রি। বাস্তবে এটি একটি পরামর্শভিত্তিক (Consultative) পেশা, যেখানে একজন সেলস প্রফেশনাল মানুষের জীবনের অন্যতম বড় বিনিয়োগের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই পেশায় সফল হতে হলে প্রথমেই প্রয়োজন খাত সম্পর্কে গভীর জ্ঞান। জমি ও ফ্ল্যাটের আইন, দলিল,…

Read More

ঢাকা: উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, নেটওয়ার্কিং এবং বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে Entrepreneurs Club of Bangladesh (E-Club)-এর এক্সিকিউটিভ কমিটির (EC Committee) উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য “Fruits Festival 2026″। অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সদস্যরা আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে একত্রিত হয়ে ফল উৎসব উদযাপন করেন। বিভিন্ন মৌসুমি ফলের সমাহার, প্রাণবন্ত আড্ডা, মতবিনিময় এবং আনন্দঘন মুহূর্তে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। এ উৎসব সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন। Entrepreneurs Club of Bangladesh-এর পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম নয়, বরং সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক…

Read More

আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডকে রাজধানীর কারওয়ান বাজারে নির্মাণাধীন ‘টুইন টাওয়ার’-এর একটি ভবন বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আয় করার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির প্রধান কার্যালয় টুইন টাওয়ারের একটি ভবনে স্থানান্তরের পাশাপাশি অপর ভবনটি ভাড়া দিয়ে রাজস্ব আয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ এই অনুমোদন ন্যাশনাল ব্যাংকের চলমান আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যাংকিং খাতের প্রচলিত আইন অনুযায়ী, কোনো ব্যাংক ভবন ভাড়া দেওয়াকে স্বতন্ত্র ব্যবসা হিসেবে পরিচালনা করতে পারে না। তবে ন্যাশনাল ব্যাংকের বিশেষ পরিস্থিতি বিবেচনায় সরকারকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে ব্যতিক্রমী সুযোগ দিয়েছে। ৬৪ কাঠা জমিতে গড়ে উঠছে…

Read More

গত ২১ জুলাই রাজধানীর গুলশান-২ এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ধিনতাই স্টুডিওর নতুন ব্রাঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কৃতিপ্রেমী, অভিভাবক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা। বিভিন্ন ব্রাঞ্চের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ধিনতাই স্টুডিওর প্রতিষ্ঠাতা, নৃত্যশিল্পী ও ডান্স ট্রেইনার রাবেয়া খাতুন লাকি বলেন, “নৃত্য শুধু একটি শিল্প নয়, এটি আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। ধিনতাই স্টুডিও প্রতিষ্ঠার লক্ষ্যই হলো নতুন প্রজন্মকে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সংস্কৃতিচর্চার মাধ্যমে এগিয়ে নেওয়া। গুলশান-২ ব্রাঞ্চের মাধ্যমে আরও বেশি নৃত্যপ্রেমীর কাছে মানসম্মত নৃত্যশিক্ষা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।” তিনি আরও বলেন, “ধিনতাই…

Read More

চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ নিয়ে অনিশ্চয়তার মধ্যেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আশঙ্কার তুলনায় অনেক কম বেড়েছে। সংঘাত শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার, এমনকি ২০০ ডলার পর্যন্ত উঠে যেতে পারে—এমন আশঙ্কা করেছিলেন অনেক বিশ্লেষক। তবে বাস্তবে সেই পূর্বাভাসের কাছাকাছিও যায়নি বাজার। তেলের দাম প্রত্যাশিত মাত্রায় না বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করেছে। এর মধ্যে রয়েছে চীনের তেলের চাহিদা কমে যাওয়া, যুক্তরাষ্ট্রের রেকর্ড উৎপাদন, কৌশলগত মজুত থেকে তেল ছাড়ার উদ্যোগ, বিকল্প রপ্তানি পথ ব্যবহার এবং বাজারে তাৎক্ষণিক সরবরাহ পর্যাপ্ত থাকা। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যও বিনিয়োগকারীদের সিদ্ধান্তে বড় ধরনের…

Read More

দেশের উদীয়মান রিয়েল এস্টেট প্রতিষ্ঠান নেক্স রিয়েল এস্টেট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (Chief Executive Officer – CEO) ও ডিরেক্টর হিসেবে ২০শে জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তাবাস্সুম ইমাম। দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য ও শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। রিয়েল এস্টেট খাতে কৌশলগত পরিকল্পনা, ব্যবসায় উন্নয়ন, কর্পোরেট ব্যবস্থাপনা, বিক্রয়, বিপণন এবং গ্রাহকসেবা কার্যক্রমে তাঁর রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা ও সফল নেতৃত্বের নজির। তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের পাশাপাশি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (IBA) থেকে CIBS Diploma সম্পন্ন করেছেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাগত প্রশিক্ষণ, কর্মশালা,…

Read More

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় অপব্যবহার করে ভুয়া ঋণ ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার নতুন প্রতারণা সম্পর্কে দেশের সাধারণ মানুষকে সতর্ক করেছে সংস্থাটি। প্রতারক চক্র বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এডিবির পরিচয় নকল করে বিশ্বাসযোগ্যতার আবরণ তৈরি করছে এবং সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলছে। সোমবার সকালে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র এডিবির নাম ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্র এবং ভুয়া নিয়োগ ও ঋণসংক্রান্ত নথি তৈরি করছে। এসবের মাধ্যমে তারা ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন অজুহাতে অর্থ আদায়ের…

Read More

ফুটবল বিশ্বকাপ এখন শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, বৈশ্বিক অর্থনীতির অন্যতম বড় বাণিজ্যিক আয়োজন। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দলের অংশগ্রহণ ও ম্যাচ সংখ্যা বৃদ্ধির ফলে টিকিট বিক্রি, সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, বিজ্ঞাপন এবং পর্যটন খাতে শত শত কোটি ডলারের অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের আসরে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সম্প্রচারস্বত্ব, টিকিট বিক্রি, স্পনসরশিপ, লাইসেন্সিং এবং আতিথেয়তা সেবা থেকে সংস্থাটির আয় আগের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও বৈশ্বিক ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্বকাপকে কেন্দ্র করে অ্যাডিডাস, নাইকি, কোকা-কোলাসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান বড় ধরনের বিপণন প্রচারণা চালিয়েছে, যা তাদের বিক্রি ও…

Read More

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। বুধবার আয়োজিত এক মানবিক সহায়তা কার্যক্রমে বন্যাকবলিত অসুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, শুকনা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। বাংলাদেশ বিমানবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া এবং স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাফওয়ার সভানেত্রী সালেহা খানের সার্বিক দিকনির্দেশনা ও উদ্যোগে মৌলভীবাজার রাডার ইউনিটের অধীনস্থ বাফওয়া উপ-আঞ্চলিক শাখা এ কার্যক্রম পরিচালনা করে। চিকিৎসা শিবিরে স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নিয়ে জ্বর, সর্দি-কাশি, পানিবাহিত রোগ, ত্বকের সংক্রমণসহ বন্যা-পরবর্তী বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় আক্রান্ত মানুষের চিকিৎসা…

Read More

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন অভিযোগের অনুসন্ধানের আওতায় থাকা ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের আদেশের মাধ্যমে জব্দ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এ তথ্য জানান। তিনি বলেন, জব্দ হওয়া সম্পদের মধ্যে প্রায় ৫৭ হাজার কোটি টাকার সম্পদ দেশে এবং প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে। তবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কত পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। অনুসন্ধানের আওতায়…

Read More