Author: নিউজডেক্স
নিজস্ব প্রতিবেদক | পর্যটন ও হসপিটালিটি বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটনে প্রকৃতি, অবকাশ আর নান্দনিক আতিথেয়তার সমন্বয়ে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই ধারাবাহিকতায় গাজীপুরের পরিচিত পর্যটন গন্তব্য নক্ষত্রবাড়ি রিসোর্ট এবার শুরু করল নতুন অধ্যায়। নতুন ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রিসোর্টটি এখন থেকে পথ চলবে ‘ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট’ নামে। বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকীর আহমেদ এবং অভিনয়শিল্পী বিপাশা হায়াতের সৃজনশীল ভাবনা ও যত্নে গড়ে ওঠা নক্ষত্রবাড়ি দীর্ঘদিন ধরে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে পরিচিত একটি নাম। শহরের ব্যস্ততা থেকে কিছুটা দূরে সবুজের সান্নিধ্যে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর একটি স্বতন্ত্র গন্তব্য হিসেবে জায়গাটি নিজস্ব পরিচিতি তৈরি করেছে। এবার সেই পরিচিত…
কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা নিজস্ব প্রতিবেদক | আবাসন ও রিয়েল এস্টেট ঢাকার পূর্বাঞ্চল ঘিরে আবাসন ও পরিকল্পিত নগরায়নের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে কাঞ্চন ও এর আশপাশের এলাকায় জমিভিত্তিক আবাসন প্রকল্পের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। এই অঞ্চলে রিমঝিম গ্রুপ তাদের আবাসন কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের ল্যান্ড প্রজেক্টের অবস্থান কাঞ্চন ব্রিজ থেকে প্রায় ২.৫ কিলোমিটার সামনে। রিমঝিম গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে আবাসন খাতে Rimjhim Town, Rimjhim City ও Harmony Park-এর তথ্য রয়েছে। প্রতিষ্ঠানটি Rimjhim Town-কে নিরাপদ, পরিকল্পিত ও টেকসই আবাসিক কমিউনিটি তৈরির লক্ষ্য নিয়ে গড়ে ওঠা তাদের ফ্ল্যাগশিপ রিয়েল এস্টেট উদ্যোগ হিসেবে…
নিজস্ব প্রতিবেদক:Entrepreneurs Club of Bangladesh (E-Club)-এর অফিসে Women’s Forum-এর সদস্যদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) আয়োজিত এ বৈঠকে সংগঠনের President, Senior Vice President, Organizing Secretary, Finance Secretaryসহ Women’s Forum-এর নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে গল্প, আড্ডা, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক আন্তরিকতায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। Women’s Forum-এর পথচলা, সদস্যদের সম্মিলিত কার্যক্রম এবং একসঙ্গে কাজ করার বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে E-Club-এর President Women’s Forum-এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, “Women’s Forum আমাদের সংগঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং নেতৃত্ব বিকাশে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…
এম কে আনোয়ার হাসান সিইও, জেমস কনস্ট্রাকশন লিঃ বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সরাসরি অবদান রাখার পাশাপাশি লিংকোজ শিল্প যেমন—সিমেন্ট, রড, ইট, টাইলস ও অন্যান্য হরেক রকমের ফিটিংসের মাধ্যমে বিশাল কর্মসংস্থান ও অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখছে এই খাত। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং নীতিগত পরিবর্তন এবং সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার ফলে রিয়েল এস্টেট খাত এক জটিল সংকট ও সম্ভাবনার সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি ও প্রধান চ্যালেঞ্জ দেশের রিয়েল এস্টেট বাজার বর্তমানে কিছুটা ধীরগতির মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক সংকট পরবর্তী সময়ে রড, সিমেন্ট, ইট ও…
ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম
ঢাকা — আবাসন খাতে অনন্য অবদানের জন্য করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে আনুষ্ঠানিকভাবে সম্মানিত হয়েছেন নেক্স রিয়েল এস্টেটের ডিরেক্টর ও সিইও তাবাসসুম ইমাম। ‘ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনিউর, কালচার অ্যান্ড লিডারশিপ সামিট-২০২৬ (সিজন-৬)’-এর প্রাক্কালে তাঁকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। উল্লেখ্য, বিভিন্ন ব্যবসায়ে অবদান রাখা শীর্ষস্থানীয় শিল্পনেতা, উদ্যোক্তা ও নীতি নির্ধারকদের এক ছাদের নিচে আনতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই বার্ষিক সম্মেলনে দেশি-বিদেশি করপোরেট ব্যক্তিত্ব, কূটনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উদীয়মান উদ্যোক্তারা একত্রিত হবেন। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা দূরদর্শী নেতাদের সম্মানিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। নেক্স…
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের তথ্য অনৈতিকভাবে সংশোধন, স্থানান্তরের জন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দেওয়া হতো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর এজন্য প্রতিদিন মিলত পাঁচ হাজার টাকা।হোয়াটস অ্যাপ গ্রুপের ওই চক্রটি আবার তা সরবরাহ করত বিভিন্ন কম্পিউটার কম্পোজের দোকানে। আর এভাবেই চলত রমরমা ব্যবসা। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। আর এই কাজটি চলছিল অফিস সহকারী রনি গাইন-এর আইডি থেকে।কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) তার ইউজার আইডি থেকে মোট ৩৭টি এনআইডি সংশোধন ও স্থানান্তরের হদিস মিললে বিভাগী মামলা দেওয়া হয়। তদন্ত, শুনানি নথি পর্যালোচনায় তথ্য মেলে রনি গাইন তার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি ডাটা…
বিশ্বখ্যাত আর্থিক পরামর্শমূলক গ্রন্থ ‘রিচ ড্যাড পুওর ড্যাড’-এর লেখক রবার্ট কিওসাকি (৭৯) নিজের বিস্তৃত রিয়েল এস্টেট বিনিয়োগের বিপরীতে প্রায় ১২০ কোটি মার্কিন ডলারের (১.২ বিলিয়ন ডলার) বিশাল ঋণের জালে রয়েছেন। তবে এই বিপুল পরিমাণ দেনাকে কোনো ব্যর্থতা হিসেবে দেখছেন না তিনি; বরং ধনী ব্যক্তিদের মতো আয়বর্ধক সম্পদ গড়ে তুলতে ঋণকে একটি কার্যকর কৌশল হিসেবে ব্যবহারের দাবি করে নিজের এই ঋণের কথা বারবার প্রচার করছেন তিনি। সম্প্রতি ‘গেট রিচ এডুকেশন’ শীর্ষক এক পডকাস্টে কিওসাকি নিজেই তার দেনার কথা উল্লেখ করে বলেন, ‘আমি প্রায় ১.২ বিলিয়ন ডলারের ঋণে আছি।’ তবে প্রয়োজনীয় আর্থিক শিক্ষা ছাড়া সাধারণ মানুষকে অন্ধভাবে তার এই পথ অনুসরণ না…
রিহ্যাব-এর নবনির্বাচিত সভাপতি ড. মো. আলী আফজালকে আরইপি ফোরাম ও তাবাসসুম ইমামের আন্তরিক অভিনন্দন
বাংলাদেশের আবাসন খাতের শীর্ষ জাতীয় সংগঠন রিহ্যাব (REHAB – Real Estate & Housing Association of Bangladesh)-এর নবনির্বাচিত সভাপতি ড. মো. আলী আফজাল-কে অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে দেশের রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সংগঠন রিয়েল এস্টেট প্রফেশনালস ফোরাম (REP Forum) এবং আরইপি ফোরামের ভাইস প্রেসিডেন্ট তথা নেক্স রিয়েল এস্টেট (Nex Real Estate)-এর সিইও তাবাসসুম ইমাম (Tabassum Imam)। আরইপি ফোরাম (REP Forum)-এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং তাবাসসুম ইমাম-এর অফিসিয়াল ফেসবুক পেজ—উভয় মাধ্যম থেকেই আলাদা করে এই বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। শুভেচ্ছা বার্তায় নতুন আশাবাদ: আরইপি ফোরাম ও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় তাবাসসুম ইমাম…
দুবাইয়ের রিয়েল এস্টেটে যুদ্ধের চাপ, বাংলাদেশের সামনে কি নতুন সুযোগ? মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতি দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে দুবাইকে বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক সংঘাত সেই ধারণায় কিছুটা ধাক্কা দিয়েছে। যুদ্ধের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে রিয়েল এস্টেট লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। রয়টার্সের প্রতিবেদনে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষণ উদ্ধৃত করে বলা হয়েছে, মার্চের প্রথম ১২ দিনে ইউএইতে রিয়েল এস্টেট লেনদেন আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ এবং আগের মাসের তুলনায় ৪৯ শতাংশ কমেছিল। কিছু সম্পত্তিতে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের কথাও তখন জানা যায়। এই…
দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের মূল আমানতের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হিসাবের জমাকৃত মূল অর্থ (Principal Amount) এককালীন উত্তোলন বা নগদায়নের সুযোগ দেওয়া হবে। তবে এ পর্যায়ে উত্তোলন করা মূল টাকার বিপরীতে কোনো মুনাফা প্রদান করা হবে না। এ সুবিধা পেতে আগ্রহী গ্রাহকদের কাছ থেকে আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ করবে ব্যাংকের শাখাগুলো। গ্রাহকদের আবেদন গ্রহণ ও অর্থ ফেরতের কার্যক্রম নির্বিঘ্ন করতে ইতোমধ্যে শাখা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা বিশেষ এক নির্দেশনায় সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা…
