Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » প্রথমবারের মতো গাছেদের একে অপরের সাথে ‘কথা বলা’ ক্যামেরাবন্দি করেছেন বিজ্ঞানীরা!
    Uncategorized

    প্রথমবারের মতো গাছেদের একে অপরের সাথে ‘কথা বলা’ ক্যামেরাবন্দি করেছেন বিজ্ঞানীরা!

    Having not yet visited Sector 10, follow these steps for a free upgrade.
    নিউজডেক্সBy নিউজডেক্স27/01/2024Updated:27/01/2024No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাছেরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে! শুনতে প্রথমে অবাক লাগলেও সম্প্রতি এমন ঘটনাই আবিষ্কার করেছেন জাপানের বিজ্ঞানীরা। 

    সাইতামা বিশ্ববিদ্যালয়ের আণবিক জীববিজ্ঞানী মাসাতসুগু টয়োটার নেতৃত্বে করা এই গবেষণা বৈজ্ঞানিক জার্নাল নেচার কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে। গবেষক দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পিএইচডি শিক্ষার্থী ইউরি আরতানি এবং পোস্টডক্টরাল গবেষক তাকুয়া উয়েমুরা।

    সায়েন্স অ্যালার্ট এবং এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গাছপালা বায়ুবাহিত যৌগের একটি গন্ধযুক্ত সূক্ষ্ম কুয়াশা নির্গত করে, যার মাধ্যমে তারা একে অপরের কাছে বার্তা পৌঁছে দেয়। এই যৌগসমূহ গাছগুলোকে সম্ভাব্য নিকটবর্তী বিপদ সম্পর্কে সতর্ক করতে একটি সতর্কতা ব্যবস্থা হিসাবে কাজ করে। 

    গবেষকরা সফলভাবে ভিডিও ফুটেজ ধারণ করেছেন, যেখানে দেখা গেছে কীভাবে গাছপালা বাতাসের মাধ্যমে সংকেত শনাক্ত করে এবং এর প্রতিক্রিয়া জানায়। এই প্রথম এমন আন্তঃউদ্ভিদ যোগাযোগ ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। 

    টয়োটা বলেন, ‘হুমকির মুখে থাকা নিকটতম গাছ থেকে আসা “সতর্কবার্তায়” অন্য গাছ কখন, কোথায় এবং কীভাবে সাড়া দেয়, তার জটিল গল্প আমরা অবশেষে উন্মোচন করেছি।’

    https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=tbsnewsdotnet&dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1748531903165022615&lang=en&origin=https%3A%2F%2Fwww.tbsnews.net%2Fbangla%2F%25E0%25A6%2585%25E0%25A6%25AB%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259F%2Fnews-details-194526&sessionId=98a8141d04e682e7a59bad453b597db51523431f&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

    অনুসন্ধানী দলটি পর্যবেক্ষণ করেছে, কীভাবে একটি সুস্থ উদ্ভিদ, পোকামাকড় বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত গাছপালা থেকে নির্গত উদ্বায়ী জৈবযৌগের (ভিওসি) প্রতি প্রতিক্রিয়া জানায়।

    লেখক গবেষণায় ব্যাখ্যা করেন, ‘গাছপালা পোকামাকড় বা অন্যান্য উপায়ে ক্ষতিগ্রস্ত নিকটবর্তী উদ্ভিদ দ্বারা নির্গত উদ্বায়ী জৈবযৌগ (ভিওসি) শনাক্ত করে। তারা এই ভিওসিগুলো অনুভব করতে পারে এবং প্রতিক্রিয়া হিসাবে তাদের স্ব-প্রতিরক্ষা ব্যবস্থা শুরু করে। এই ধরনের আন্তঃউদ্ভিদ যোগাযোগ পরিবেশগত হুমকি থেকে উদ্ভিদকে রক্ষা করতে সহায়তা করে।’

    উদ্ভিদের এ যোগাযোগটি বোঝার জন্য, বিজ্ঞানীরা একটি পরীক্ষা করেন। তারা একটি পাত্রে কিছু পাতা এবং শুঁয়োপোকাকে রাখেন, আরেকটি পাত্রে অ্যারাবিডোপসিস থালিয়ানা নামে এক ধরনের সরিষা গাছের আগাছা রাখেন। দুটি পাত্রকে একটি বায়ু পাম্প দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত করে দেওয়া হয়। 

    সায়েন্স অ্যালার্ট জানিয়েছে, শুঁয়োপোকাগুলোকে টমেটো গাছ এবং অ্যারাবিডোপসিস থালিয়ানা পাতা দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। গবেষকরা তখন পর্যবেক্ষণ করেছিলেন  কীভাবে অক্ষত এবং পোকামাকড়মুক্ত  দ্বিতীয় অ্যারাবিডোপসিস উদ্ভিদটি ক্ষতিগ্রস্ত টমেটো গাছ এবং অ্যারাবিডোপসিস থালিয়ানা পাতা দ্বারা নির্গত উদ্বায়ী যৌগের সংকেতে সাড়া দেয়।

    সংক্ষেপে, তারা পোকামাকড়ের ক্ষতির প্রতিক্রিয়া হিসাবে গাছপালা কীভাবে একে অপরের সাথে যোগাযোগ করে তা অনুসন্ধান করছিলেন। এখানে, পাতা এবং শুঁয়োপোকা সংকেত নির্গত ক্ষতিগ্রস্ত উদ্ভিদের প্রতিনিধিত্ব করে এবং অক্ষত আরবিডোপসিস থালিয়ানা গাছগুলো সেই সংকেতগুলো গ্রহণ করে এবং প্রতিক্রিয়া জানায়। 

    এনডিটিভির খবরে বলা হয়, গবেষকরা এমন একটি বায়োসেন্সর তৈরি করেছেন যা ক্যালসিয়াম সিগনালিং প্রক্রিয়ায় নির্গত ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার সময় সবুজ আভা প্রদর্শন করে। ক্যালসিয়াম সিগন্যালিং হলো মানব কোষের মধ্যকার যোগাযোগের জন্য ব্যবহৃত একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় কোষগুলো কোষের মধ্যে সংকেত প্রেরণের জন্য ক্যালসিয়াম আয়নের (সিএ ২ +) ঘনত্বের পরিবর্তন ব্যবহার করে। 

    ভিডিও ফুটেজে দেখা গেছে, অক্ষত গাছগুলো নিকটবর্তী আহত গাছপালা থেকে সংকেত পায়। এই সংকেতের প্রতিক্রিয়া হিসাবে অক্ষত গাছগুলো ক্যালসিয়াম সিগন্যালিংয়ের সবুজ আয়ন প্রদর্শন করে যা তাদের পাতায় একটি তরঙ্গের মতো প্যাটার্নে ছড়িয়ে পড়ে। 

    এটি ইঙ্গিত দেয় যে, অক্ষত উদ্ভিদগুলো তাদের নিকটতম ক্ষতিগ্রস্ত উদ্ভিদের পাঠানো সতর্ক সংকেতে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয়েছিল। এটি মানব কোষে পর্যবেক্ষণ করা যোগাযোগের অনুরূপ। 

    বায়ুবাহিত যৌগগুলো বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পেয়েছেন যে, জেড-৩-এইচএএল এবং ই-২-এইচএএল নামে দুটি যৌগ আরবিডোপসিস গাছে ক্যালসিয়াম সংকেত প্ররোচিত করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রিহ্যাব-এর নবনির্বাচিত সভাপতি ড. মো. আলী আফজালকে আরইপি ফোরাম ও তাবাসসুম ইমামের আন্তরিক অভিনন্দন

    04/09/2026

    দুবাইয়ের রিয়েল এস্টেটে যুদ্ধের চাপ, বাংলাদেশের সামনে কি নতুন সুযোগ?

    03/09/2026

    বাংলাদেশে কার্যক্রম বিক্রিতে সম্মতি ব্যাংক আলফালাহর, অধিগ্রহণে এগোচ্ছে ব্যাংক এশিয়া

    30/03/2026

    ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ সুবিধা: বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ঋণ

    12/03/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.