Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » গ্লোরি গার্লসের আয়োজনে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ইভেন্ট
    Uncategorized

    গ্লোরি গার্লসের আয়োজনে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ইভেন্ট

    নিউজডেক্সBy নিউজডেক্স23/12/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গ্লোরি গার্লসের আয়োজনে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ইভেন্ট অনুষ্ঠিত হয়ে গেলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত প্রোগ্রাম “এম্পাওয়ারিং উইমেন উইথ টেকনোলজি”।  শনিবার (২১ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    নারীদের প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন ও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গ্লোরি গার্লস সেগমেন্টের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে এই আয়োজনে। এতে দেশের তথ্যপ্রযুক্তি খাতের নেতৃস্থানীয় নারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা ও এর আশপাশের জেলা থেকে প্রায় ১৫০ শিক্ষার্থী অংশ নেন। 

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. তানজিবা রহমান (চেয়ারম্যান, বাংলাদেশ ফ্রি ল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটি), সায়েদা নওশাদ জাহান প্রমি (চেয়ারম্যান, টুগেদার ইনিশিয়েটিভ লিমিটেড), সাবিলা ইনুন (ডাইরেক্টর, ডি ক্যাসালিয়া লিমিটেড), সায়েদা নাফিজা রেজা (ম্যানেজিং ডাইরেক্টর, ডিজি ডট লিমিটেড), নওরিন হক রিদি (ফাউন্ডার, দাড়কাক), অরুপা দত্ত (ম্যানেজিং পার্টনার, অরুতাস ইন্টেরিওর বিডি), ফাহমিদা হোসাইন (চেয়ারম্যান, এলিগ্যান্ট আইটি লি:), সুমাইয়া হক (ম্যানেজিং ডিরেক্টর, ডিজাইনারস টু ইন্টেরিয়রস)

    এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর ফাউন্ডার জনাব মোহাম্মদ শাহরিয়ার খান, চিফ এডুকেটর জনাব ওয়াহিদ নিউটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো আব্দুর রহমান নিপু, ট্রাস্টি বোর্ড মেম্বার গোলাম সারওয়ার এবং প্রজেক্ট ডিরেক্টর এম আব্দুল্লাহ।

    বক্তারা নারী-পুরুষের মধ্যে প্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, নারীদের প্রযুক্তি খাতে আরও বেশি উপস্থিতি নিশ্চিত করা শুধুমাত্র তাদের জীবনের উন্নতি নয়, বরং পুরো সমাজের উন্নতির জন্যও অপরিহার্য।

    আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান হিসেবে নারীদের প্রযুক্তি খাতে উন্নতির জন্য কাজ করছেন। তিনি বলেন, “নারীদের প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা অর্জন শুধু তাদের জীবনে পরিবর্তন আনবে না, বরং পুরো সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”

    মোহাম্মদ শাহরিয়ার খান তার বক্তব্যে বলেন, “আমার লক্ষ্য নারীদের প্রযুক্তির মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করা, যাতে তারা প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে পারে এবং নিজের জীবনে সাফল্য অর্জন করতে পারে। আমরা প্রযুক্তির শক্তি ব্যবহার করে নারী সমাজকে ক্ষমতাশালী করতে চাই, যাতে তারা নিজেদের কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারে।”

    চিফ এডুকেটর ওয়াহিদ নিউটন বলেন, “গ্লোরি গার্লস এর মতো উদ্যোগগুলো নারীদের প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের নেতৃত্বের ক্ষমতা তৈরি করছে, যা আমাদের প্রযুক্তির ভবিষ্যতকে আরও শক্তিশালী করবে।”

    ট্রাস্টি মেম্বার গোলাম সারওয়ার বলেন, “এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল নারীদের প্রযুক্তি ক্ষেত্রে শক্তিশালী নেতৃত্বে পরিণত করা এবং তাদের জন্য একটি উন্নত ও সমান সুযোগ সৃষ্টি করা।”

    আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ গ্লোরি গার্ল এম্বাসেডর ফাতিহা আয়াত, চাইল্ড রাইট অ্যাকটিভিস্ট ও ক্লাইমেট ক্যাম্পেইনার বলেন, “এই উদ্যোগটি প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং ভবিষ্যত সম্ভাবনাগুলি অন্বেষণ করার জন্য একটি অনন্য মাইলফলক স্থাপন করবে, বলে আমি বিশ্বাস করি।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রিহ্যাব-এর নবনির্বাচিত সভাপতি ড. মো. আলী আফজালকে আরইপি ফোরাম ও তাবাসসুম ইমামের আন্তরিক অভিনন্দন

    04/09/2026

    দুবাইয়ের রিয়েল এস্টেটে যুদ্ধের চাপ, বাংলাদেশের সামনে কি নতুন সুযোগ?

    03/09/2026

    বাংলাদেশে কার্যক্রম বিক্রিতে সম্মতি ব্যাংক আলফালাহর, অধিগ্রহণে এগোচ্ছে ব্যাংক এশিয়া

    30/03/2026

    ট্রেজারি বন্ডের বিপরীতে ঋণ সুবিধা: বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ঋণ

    12/03/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.