Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ব্যাংক একীভূতকরণের ঝুঁকির সঙ্গে সুযোগও আছে
    ব্যাংকিং

    ব্যাংক একীভূতকরণের ঝুঁকির সঙ্গে সুযোগও আছে

    নিউজডেক্সBy নিউজডেক্স06/04/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের ব্যাংক খাতের ভালো প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যাংক একীভূত হওয়ার প্রয়োজন আছে। সে ক্ষেত্রে নিয়মনীতি ভালোভাবে পরিপালন করতে হবে। সেই সঙ্গে দক্ষ জনবলও লাগবে। তখন ঝুঁকি থাকলেও ব্যাংক একীভূত করে ভালো সুযোগ তৈরির সম্ভাবনা থাকবে।

    ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল মিট দ্য প্রেস অনুষ্ঠানে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এসব কথা বলেন। এতে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সেলিম আর এফ হোসেন বলেন, অর্থনীতির বর্তমান বাস্তবতায় ছোট ছোট ব্যাংকের টিকে থাকা কঠিন। তাই সরকার ব্যাংক একীভূতকরণের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটার প্রয়োজন আছে। তবে কাজটা বুঝেশুনে করতে হবে। এসব করতে গেলে দক্ষ লোকবল প্রয়োজন। বিষয়টা ইতিবাচকভাবে দেখতে হবে। তবে সবকিছু নির্ভর করবে রেগুলেশন কেমন হবে তার ওপর। মার্জার বা একীভূতকরণে ঝুঁকি আছে। আবার ঝুঁকির সঙ্গে সুযোগও আছে।

    সেলিম আর এফ হোসেনের মতে, দেশে আমদানি কমায় ডলারের চাহিদা কিছুটা কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এ জন্য ব্যাংকগুলো বেশি করে ডলার আনতে চাইছে না। খোলাবাজারে ডলার কেনাবেচা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। তিনি বলেন, বেশ কিছু পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটা এখনো তুলে নেওয়ার সময় আসেনি। আবার ডলার কিনে মানুষ বালিশের নিচেও রাখছে না। এ কারণেও ডলারের বাজার স্বাভাবিক হয়ে আসছে বলে মনে করেন তিনি।

    করোনার পর থেকে ব্যাংকে গ্রাহকের আচরণে পরিবর্তন এসেছে উল্লেখ করে সেলিম আর এফ হোসেন বলেন, ‘ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আমাদের আরও উদ্যোগ নিতে হবে। অনেক ব্যাংক পিছিয়ে আছে। আগামীতে তাদের এগিয়ে আসতে হবে। না হলে টিকে থাকতে পারবে না। মানুষ গরিব হতে পারেন, শিক্ষা কম থাকতে পারে; কিন্তু মানুষ বোকা না। তাঁরা প্রযুক্তির সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছেন। সুতরাং ব্যাংকগুলোকে এখানে বিনিয়োগ করতে হবে।’

    ২০২৩ সালে ব্র্যাক ব্যাংকের ৮০০ কোটি টাকার বেশি মুনাফার বিষয়ে সেলিম আর এফ হোসেন বলেন, ‘এটি আমাদের বোর্ড ও ব্যবস্থাপনার সঙ্গে ভালো সম্পর্কের ফল। আমরা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করতে পারি। আমাদের প্রাতিষ্ঠানিক সুশাসন ভালো। এখানে স্বচ্ছতা অনেক বেশি। এসএমই খাতে খেলাপি ঋণ মাত্র আড়াই শতাংশ। এখানে নারীদের জন্য আলাদা একটা ফোরাম আছে। আলাদা মূল্যবোধ নিয়ে কাজ করেন সবাই। তাঁদের পরিশ্রমের ফলে ব্র্যাক ব্যাংক আজ এত ভালো করছে। আরও চার–পাঁচ বছর ৩০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে চাই। তাহলে দেশের সেরা ব্যাংক হতে পারব।’

    ব্র্যাক ব্যাংক ২০২৩ সালে ৮২৭ কোটি টাকার নিট বা প্রকৃত মুনাফা করেছে। এই মুনাফা ২০২২ সালের ৬১৪ কোটি টাকার চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি। গতকাল ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গত বছরের হিসাব চূড়ান্ত হয়।

    সভায় শেয়ারধারীদের ২০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। এর মধ্যে ১০ শতাংশ স্টক বা বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ। ২০২৩ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা, যা ২০২২ সালে ছিল ৩ টাকা ৭৫ পয়সা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মূল টাকা ফেরত ৭ সেপ্টেম্বর থেকে

    31/08/2026

    অর্থনীতিতে গতি ফেরাতে ৪১ হাজার কোটি টাকার অর্থায়ন: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিতে আরও ১০ ব্যাংক

    29/08/2026

    উৎপাদন কমছে, বাড়ছে লোকসান; টিকে থাকার লড়াইয়ে এসএমই উদ্যোক্তারা

    27/08/2026

    পাঁচ ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রশাসকদের বিদায়, একীভূতকরণে নতুন ধাপ

    16/08/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.