Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ/ বিনাবেতনে পড়ালেখা করার সুযোগ প্রদানে চিঠি
    অন্যান্য

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ/ বিনাবেতনে পড়ালেখা করার সুযোগ প্রদানে চিঠি

    নিউজডেক্সBy নিউজডেক্স29/05/2024Updated:29/05/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এবার প্রাইভেট বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যথাযথ ভাবে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ ও শূন্য খরচে পড়াশোনার সুযোগ প্রদান নিশ্চিত করতে চায় মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার। এজন্য গত (২৮ মে,২০২৪ খ্রি.) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দেন।

    জানা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষাবর্ষে ভর্তিকৃত পূর্ণকালীন শিক্ষার্থীদের ন্যূনতম শতকরা তিন ভাগ আসন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষণ, টিউশন ফি ও অন্যান্য ফি ব্যতিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ প্রদানের কথা বলা হয়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলো বিভিন্ন অযুহাতে সরকারের দেওয়া এ সুবিধা থেকে বঞ্চিত করছে মুক্তিযোদ্ধার সন্তানদের।

    এ বিষয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শূন্য খরচে ৩% আসন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষণ করে দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এ কিন্তু বিভিন্ন অযুহাতে মানা হচ্ছেনা। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে ২০২২ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবের দপ্তর, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সচিবের দপ্তর এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রীর দপ্তরে চিঠি দিই এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের একাদিক কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলি কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখিনি। তাই যথাযথ ভাবে কোটা অনুসরণ, অন্যান্য আনুষঙ্গিক ফি ছাড়া সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ প্রদান এবং মুক্তিযোদ্ধার সন্তান না পাওয়া গেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই নাতি নাতনিদের নেওয়ার জন্য আবেদন করেছি। এবং কর্তপক্ষ যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে যারা আইন তৈরি করেছে এবং এ আইনের সাথে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কোর্টে যাবো আইনকে ইমপ্লিমেন্টেশন করাতে আর না হয় আইন সংশোধন করে কোটার অংশ বাতিল করবে মি. অহিদুল ইসলাম যোগ করেন।

    এর আগেও মি. অহিদুল ইসলাম মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে নানা কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়। তিনিই প্রথম বিকেএসপিতে এ বছর থেকে মুক্তিযোদ্ধা কোটা কার্যকর করিয়েছেন, রিট করে মেডিক্যাল /ডেন্টাল / নার্সিং এ ৫% কোটা কার্যকর করিয়ে প্রায় ৮০০+ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের ভর্তি করাতে সক্ষম হউন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া না গেলে নাতি নাতনিদের ভর্তির সুযোগ প্রদানে সফল হয়েছেন, বিভিন্ন দপ্তরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ না মানায় সেখানেও তদারকি করে সফল হয়েছেন, সকল শ্রেনির চাকরিতে কোটা পুনর্বহালে ও প্রাইমারিতে কোটা পুনর্বহালসহ তার করা চারটি মামলা হাইকোর্টে চলমান আছে, বাংলাদেশের যেখানে বীর মুক্তিযোদ্ধা/ তাদের পরিবার নিপীড়িত নির্যাতিত হচ্ছেন তাদের পাশে দাড়াচ্ছেন, মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে এমন শত শত কল্যাণকর কাজ তিনি প্রতিনিয়ত করে যাচ্ছেন বলে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মুখ থেকে শোনা যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    রিহ্যাব-এর নবনির্বাচিত সভাপতি ড. মো. আলী আফজালকে আরইপি ফোরাম ও তাবাসসুম ইমামের আন্তরিক অভিনন্দন

    04/09/2026

    আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা

    08/08/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.