Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » দাবি মেনে নেওয়ায় শ্রমিকেরা খুশি, গাজীপুরে কারখানার পরিস্থিতি স্বাভাবিক
    অন্যান্য

    দাবি মেনে নেওয়ায় শ্রমিকেরা খুশি, গাজীপুরে কারখানার পরিস্থিতি স্বাভাবিক

    নিউজডেক্সBy নিউজডেক্স25/09/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজীপুরের ১৪টি কারখানা বাদে বাকি প্রায় সব পোশাক কারখানায় পরিস্থিতি স্বাভাবিক আছে ও উৎপাদনপ্রক্রিয়া স্বাভাবিকভাবে চলছে। আজ বুধবার সকাল থেকে পোশাক কারখানার কর্মীরা কর্মস্থলে গিয়ে কাজ শুরু করেছেন। দাবি মেনে নেওয়ায় খুশি কারখানার সাধারণ শ্রমিকেরা।

    নানা সংকট ও অস্থিতিশীলতার কারণে জেলায় ১৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সেসব কারখানা আজও বন্ধ আছে।

    গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজ সকাল থেকে শ্রমিকেরা কাজে ফিরেছেন। কোথাও কোনো ঝামেলার খবর পাওয়া যায়নি। তবে গত কয়েক দিনের পরিস্থিতির কারণে জেলার ১৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সেগুলো আজও খোলেনি। ধারণা করা হচ্ছে, আগামী দু-একদিনের মধ্যে এসব কারখানাও খোলা হবে।

    কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্য মতে, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা আছে ২ হাজার ৬৩৩টি। এর বাইরে অনিবন্ধিত কারখানা আছে প্রায় ৪০০ থেকে ৫০০টি। এসব কারখানায় শ্রমিক কাজ করেন প্রায় ২২ লাখ। পোশাক কারখানার এসব শ্রমিকদের ১৮ দফা দাবি বাস্তবায়নে রাজি হয়েছে মালিক পক্ষ। গতকাল সচিবালয়ে সরকার, বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সব পোশাক কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস ২২৫ টাকা করে বাড়তে যাচ্ছে। সেই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে সব কারখানায় সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হবে। আর শ্রমিকদের সব বকেয়া মজুরি পরিশোধ করতে হবে ১০ অক্টোবরের মধ্যে। এতে খুশি হয়েছেন সাধারণ শ্রমিকেরা।

    গাজীপুরের কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার কারখানার শ্রমিক সোলাইমান হোসেন বলেন, ‘আমরা অযথা কোনো ঝামেলা করতে চাই না। সারা মাস কাজ করে যখন বেতন পাই না, হাজিরা-বোনাস পাই না, তখন বাধ্য হয়ে শ্রমিকদের রাস্তায় নামতে হয়।’

    জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টি করতে একটি পক্ষ ইন্ধন দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।। এ ছাড়া এই সেক্টরকে ক্ষতিগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হবে।

    গাজীপুরের স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান ও বিজিএমইয়ের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গার্মেন্টস শিল্প খুবই টাইট শিডিউলে চলে। আমরা নিজস্ব ব্যবস্থায় নিরাপত্তা জোরদার করেছি। বহিরাগতরা কারখানায় হামলা করছে। পোশাকশিল্প রক্ষা করতে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠিন হতে হবে। দেশি-বিদেশি নানা চক্র এই শিল্প খাতে অস্থিরতা সৃষ্টি করছে। শিল্পকে বাঁচাতে না পারলে আমাদের দেশও পিছিয়ে যাবে।’

    গাজীপুর শিল্পাঞ্চল-২–এর টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, টঙ্গী ও গাজীপুর জেলার আশপাশের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। শ্রমিকেরা শান্তিপ্রিয়ভাবে আজ সকালে কারখানায় কাজে যোগ দিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    রিহ্যাব-এর নবনির্বাচিত সভাপতি ড. মো. আলী আফজালকে আরইপি ফোরাম ও তাবাসসুম ইমামের আন্তরিক অভিনন্দন

    04/09/2026

    আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা

    08/08/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.