Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ডিজিটাল লেনদেনবান্ধব নীতি দরকার
    ব্যাংকিং

    ডিজিটাল লেনদেনবান্ধব নীতি দরকার

    নিউজডেক্সBy নিউজডেক্স28/03/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বছর পাঁচেক আগেও দেশের সব জায়গায় ডিজিটাল লেনদেনের বাস্তবায়ন বহুদূরের স্বপ্ন বলে মনে হতো। কিন্তু কোভিড-১৯ মহামারির বাস্তবতায় ভর করে আমরা ‘ক্যাশলেস পেমেন্টে’র গুরুত্ব অনেকটাই উপলব্ধি করতে পেরেছি।

    সাধারণ গ্রাহকের মধ্যে অভ্যস্ততা তৈরি হয়েছে এবং নীতিনির্ধারণী পর্যায়ে ডিজিটাল লেনদেনের প্রক্রিয়াকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সংগতি রেখে ২০২৫ সালের মধ্যে দেশের সব লেনদেনের ৩০ শতাংশ এবং ২০৩১ সালের মধ্যে শতভাগ অনলাইন বা ক্যাশলেস লেনদেনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা ২০৪১ সালের মধ্যে সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অন্যতম স্তম্ভ ‘স্মার্ট ইকোনমি’ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 

    তবে সর্বস্তরে ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা গড়ে তুলতে উপযুক্ত নীতিমালা প্রণয়ন ও প্রণোদনা দেওয়া জরুরি।

    দেশে বর্তমানে গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতেই লেনদেন করতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ’ পথনকশার ভিত্তিতে ফুটপাতের ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে ছোট ও মাঝারি ব্যবসা—সবকিছুকেই ডিজিটাল আর্থিক লেনদেনে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। আর তাই সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বাংলা কিউআর কোডের প্রচলন করেছে। 

    ২০১৯ সালে আমরা ‘ওয়ালেট লোডিং’ ও ‘অ্যাড মানি’ সুবিধা নিয়ে আসার মাধ্যমে মুঠোফোনে আর্থিক সেবা ও ব্যাংক কার্ড নেটওয়ার্কের মধ্যে লেনদেন নিশ্চিত করেছিলাম। এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে আমরা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট এবং প্রবাসী আয় (রেমিট্যান্স) গ্রহণের মতো সেবাগুলো সফলভাবে চালু করেছি। 

    ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন জমার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এটা এই সেবা নিতে মানুষকে নিরুৎসাহিত করছে। পিওএস যন্ত্র, কার্ড–সংক্রান্ত উপকরণ ও আর্থিক খাতসংশ্লিষ্ট অন্যান্য পণ্যের ওপর উচ্চহারে কর আরোপের ফলে ডিজিটাল লেনদেনের প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। 

    দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র ডিজিটাল অন্তর্ভুক্তির জন্য প্রয়োজন সরকারি-বেসরকারি পর্যায়ে আরও বেশি বিনিয়োগ। ডিজিটাল লেনদেনবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মূল টাকা ফেরত ৭ সেপ্টেম্বর থেকে

    31/08/2026

    অর্থনীতিতে গতি ফেরাতে ৪১ হাজার কোটি টাকার অর্থায়ন: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিতে আরও ১০ ব্যাংক

    29/08/2026

    উৎপাদন কমছে, বাড়ছে লোকসান; টিকে থাকার লড়াইয়ে এসএমই উদ্যোক্তারা

    27/08/2026

    পাঁচ ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রশাসকদের বিদায়, একীভূতকরণে নতুন ধাপ

    16/08/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.