Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ট্রাস্ট ব্যাংক দেবে ২০ শতাংশ লভ্যাংশ
    ব্যাংকিং

    ট্রাস্ট ব্যাংক দেবে ২০ শতাংশ লভ্যাংশ

    নিউজডেক্সBy নিউজডেক্স28/04/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক। এর মধ্যে ১২ শতাংশ দেওয়া হবে নগদ লভ্যাংশ আকারে; আর বাকি ৮ শতাংশ দেওয়া হবে বোনাস লভ্যাংশ হিসেবে।

    গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারধারীদের এ লভ্যাংশ দেবে ব্যাংকটি।

    ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

    লভ্যাংশ ঘোষণার কারণে নিয়ম অনুযায়ী আজ ব্যাংকটির শেয়ারের দামের উত্থান-পতনের ক্ষেত্রে কোনো ধরনের সীমা আরোপ থাকছে না।

    ২০২২ সালেও বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ট্রাস্ট ব্যাংক। এর মধ্যে নগদ লভ্যাংশ ছিল ১০ শতাংশ; বাকিটা বোনাস লভ্যাংশ।

    ডিএসই সূত্রে জানা যায়, সর্বশেষ হিসাববছরে ট্রাস্ট ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা, যা ২০২২ সালে ছিল ৩ টাকা ৪১ পয়সা। অর্থাৎ এক বছরে ব্যাংকটির ইপিএস বেড়েছে প্রায় ৪৬ শতাংশ।

    সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ২৪ পয়সা। এটি ২০২২ সালে ছিল ২৩ টাকা ৬১ পয়সা। এ ছাড়া গত বছর ট্রাস্ট ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১০ টাকা ৬৪ পয়সা, যা এর আগের বছর ছিল ৫ টাকা ১৮ পয়সা।

    ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৬ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রাস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে বিনিয়োগকারীরা লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করবেন। এ জন্য আগামী ২৯ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

    প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ৩১%

    এদিকে গত ৩১ মার্চ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক। ডিএসই সূত্রে জানা যায়, প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।

    প্রথম প্রান্তিক শেষে ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৪৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৩ টাকা ৮০ পয়সা।

    এ ছাড়া আলোচ্য সময়ে (জানুয়ারি-মার্ট ২০২৪) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নগদ অর্থের প্রবাহ হয়েছে ৭ টাকা ৬৭ পয়সা। এটি আগের বছরের একই সময়ে ১ টাকা ৩৮ পয়সা ঋণাত্মক ছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মূল টাকা ফেরত ৭ সেপ্টেম্বর থেকে

    31/08/2026

    অর্থনীতিতে গতি ফেরাতে ৪১ হাজার কোটি টাকার অর্থায়ন: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিতে আরও ১০ ব্যাংক

    29/08/2026

    উৎপাদন কমছে, বাড়ছে লোকসান; টিকে থাকার লড়াইয়ে এসএমই উদ্যোক্তারা

    27/08/2026

    পাঁচ ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রশাসকদের বিদায়, একীভূতকরণে নতুন ধাপ

    16/08/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.