Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগে চার সদস্যের সার্চ কমিটি গঠন
    ব্যাংকিং

    কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগে চার সদস্যের সার্চ কমিটি গঠন

    নিউজডেক্সBy নিউজডেক্স13/08/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগের লক্ষ্যে চার সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ কমিটি গঠন করেছে।

    কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তাফা কামাল মুজেরী, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নজরুল হুদা ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস। এই কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বদরে মুনির ফেরদৌস।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী ডেপুটি গভর্নর পদে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য ২০১৬ সালের মার্চে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তা পুনর্গঠন করে নতুন সার্চ কমিটি গঠন করা হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকে চারজন ডেপুটি গভর্নর রয়েছেন। তবে গত ৭ আগস্ট ব্যাংকের কিছু কর্মকর্তা–কর্মচারী গভর্নর, ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। তাঁদের মধ্যে পদত্যাগের বিষয়ে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের কাছ থেকে সাদা কাগজে সই নেওয়া হয়।

    এরপর গভর্নর আব্দুর রউফ তালুকদার সরকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ফলে কেন্দ্রীয় ব্যাংক কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে।

    আর্থিক খাতের বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

    নতুন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত গভর্নর নিয়োগ করা হবে। গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এক মতবিনিময় সভার পর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, গভর্নর নিয়োগের বিষয়ে তিনি চিন্তিত। শিগগির গভর্নর নিয়োগ দেওয়া হবে।

    জানা গেছে, গভর্নর নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে। আর ডেপুটি গভর্নর নিয়োগ হবে সার্চ কমিটির মাধ্যমে, যাঁদের নাম সুপারিশ করা হবে, তাঁদের মধ্য থেকে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মূল টাকা ফেরত ৭ সেপ্টেম্বর থেকে

    31/08/2026

    অর্থনীতিতে গতি ফেরাতে ৪১ হাজার কোটি টাকার অর্থায়ন: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিতে আরও ১০ ব্যাংক

    29/08/2026

    উৎপাদন কমছে, বাড়ছে লোকসান; টিকে থাকার লড়াইয়ে এসএমই উদ্যোক্তারা

    27/08/2026

    পাঁচ ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রশাসকদের বিদায়, একীভূতকরণে নতুন ধাপ

    16/08/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.