Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » কিছু দাবি তুলে বাংলাদেশ ব্যাংকে ‘অস্থিরতা’ তৈরির চেষ্টা
    ব্যাংকিং

    কিছু দাবি তুলে বাংলাদেশ ব্যাংকে ‘অস্থিরতা’ তৈরির চেষ্টা

    নিউজডেক্সBy নিউজডেক্স27/08/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন কিছু কর্মকর্তা। যেসব কর্মকর্তা গত কয়েক বছরে ব্যাংক খাতের নানা অনিয়মে চুপ ছিলেন, তাঁরাই এখন বিভিন্ন দাবি আদায়ে সক্রিয় হয়ে উঠেছেন। অফিস সময়ে সমাবেশ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন। অভিযোগ উঠেছে, ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ নিয়েছে, তাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছেন এসব কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ পদায়নেও হস্তক্ষেপ করছেন কেউ কেউ।

    মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন এসব কর্মকর্তা। এই মানববন্ধনের কারণ উল্লেখ করে অফিসার্স কাউন্সিলের পক্ষ থেকে কর্মকর্তাদের গ্রুপে যে বার্তা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়, আগস্টভিত্তিক পদোন্নতি নিয়ে কাউন্সিল কাজ করছে। এ ছাড়া কর্মীদের সর্বোচ্চ উৎসাহ বোনাস, আগের নীতির কারণে যাঁরা বঞ্চিত ছিলেন তাঁদের পদোন্নতির ব্যবস্থা, অযৌক্তিকভাবে যাঁদের ইনক্রিমেন্ট বন্ধ করা হয়েছিল তা পুনর্বহাল, ওপরের পদে পদোন্নতির জন্য ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার বিধান বাতিল ও বিদেশ ভ্রমণ নীতিমালা সহজ করার কথা বলা হয়েছে।

    এসব কর্মকর্তা গত বৃহস্পতিবার মানববন্ধন করেন। সেদিন তাঁরা ডেপুটি গভর্নর নিয়োগ নিয়ে নানা দাবি তুলে ধরেন। গত সপ্তাহে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে কর্মকর্তাদের একটি দল দেখা করে সুযোগ-সুবিধা বাড়ানোসহ বিভিন্ন দাবি জানায়। তখন গভর্নর জানিয়ে দেন, চাপ দিয়ে অযৌক্তিক কিছু আদায় করা যাবে না।

    কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, আব্দুর রউফ তালুকদার ও ফজলে কবির গভর্নরের দায়িত্ব নেওয়ার পর কিছু সুযোগ-সুবিধা কমিয়ে দিয়েছেন। সেটা ধীরে ধীরে ফেরত দেওয়া হবে। তবে সরকার পরিবর্তনের পর কিছু কর্মকর্তার উচ্ছৃঙ্খল আচরণ সবাইকে হতাশ করেছে।

    সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়। বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন। একপর্যায়ে তাঁরা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। পরে দুজন ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর থেকে কিছু কর্মকর্তা নানা দাবি পেশ করতে শুরু করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মূল টাকা ফেরত ৭ সেপ্টেম্বর থেকে

    31/08/2026

    অর্থনীতিতে গতি ফেরাতে ৪১ হাজার কোটি টাকার অর্থায়ন: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিতে আরও ১০ ব্যাংক

    29/08/2026

    উৎপাদন কমছে, বাড়ছে লোকসান; টিকে থাকার লড়াইয়ে এসএমই উদ্যোক্তারা

    27/08/2026

    পাঁচ ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রশাসকদের বিদায়, একীভূতকরণে নতুন ধাপ

    16/08/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.