Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ঈদের আগে মার্চের পুরো বেতন পাননি সব শ্রমিক
    অন্যান্য

    ঈদের আগে মার্চের পুরো বেতন পাননি সব শ্রমিক

    নিউজডেক্সBy নিউজডেক্স17/04/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পবিত্র ঈদুল ফিতরের আগে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকেরা বোনাস পেলেও মার্চ মাসের পুরো বেতন পাননি অনেকে। এমন প্রেক্ষাপটে ঈদ ও নববর্ষের ছুটি শেষে পোশাক কারখানা খুলতে শুরু করেছে।

    শ্রমিকনেতারা অভিযোগ করে বলেন, কম হোক, বেশি হোক—কারখানাগুলো বোনাস দিয়েছে। তবে ছোট ও মাঝারি অনেক কারখানা মার্চের পুরো বেতন দেয়নি। বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ থাকলেও চাকরি হারানোর ভয়ে আন্দোলনের ঘটনা ঘটেনি। অন্যদিকে মালিকপক্ষের নেতারা বলছেন, যেসব কারখানা মার্চের পুরো বেতন দেয়নি, তারা প্রতিষ্ঠানের আর্থিক অসংগতির কথা শ্রমিকদের জানিয়েছে। ছুটির পর শ্রমিকদের বকেয়া বেতন দিয়ে দেবে কারখানাগুলো।

    ঈদের আগে কত শতাংশ পোশাক কারখানা বোনাস ও বেতন দিয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে শিল্প পুলিশ সাভার-আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেটের তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পের সাড়ে ৯ হাজার কারখানার বেতন-ভাতা পরিশোধের বিষয়টি তদারক করেছে। সর্বশেষ ৯ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত বেতন-ভাতা পরিশোধের তথ্য গণমাধ্যমকে দিয়েছিল।

    শিল্প পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, তাদের তদারকির আওতায় থাকা বিজিএমইএর ১ হাজার ৫৬১ কারখানার মধ্যে ২৭২টি বা ১৭ দশমিক ৪২ শতাংশ কারখানার বেতন বকেয়া ছিল। আর ৪ দশমিক ১৬ শতাংশ কারখানার ঈদ বোনাস বাকি ছিল। অন্যদিকে বিকেএমইএর ৬২৬ কারখানার বোনাস ১ দশমিক ৭৯ শতাংশ বাকি থাকলেও বেতন বাকি ছিল ১৩ দশমিক ৪২ শতাংশ অথবা ৮৪টি কারখানায়।

    জানতে চাইলে বিজিএমইএর সভাপতি এস এম মান্নান গত রাতে বলেন, ‘আমাদের জানামতে, একটি কারখানা শ্রমিকদের বেতন দিতে পারেনি। তবে তারা বোনাস দিয়েছে। এর বাইরে অনেক কারখানায় বেতনের একটি অংশ বকেয়া ছিল। এটা স্বাভাবিক বিষয়। অতীতেও ঈদের আগে কেউ কেউ বেতনের একটি অংশ দিত, ঈদের ছুটির পর বাকিটা পরিশোধ করত।’

    নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান গতকাল রাতে বলেন, ‘আর্থিক সংকটের কারণে আমাদের সংগঠনের অল্প কিছু সদস্য মার্চের পুরো বেতন দিতে পারেনি। তাদের কেউ কেউ বেতনের ৫০ থেকে ৬০ শতাংশ দিয়েছে। বেতনের একটা অংশও দেয় নাই, এমন কোনো কারখানা নেই।’ তিনি জানান, আজ (গতকাল) থেকে কারখানা খুলতে শুরু করেছে।

    জানতে চাইলে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ছোট ও মাঝারি কারখানায় লামছামভাবে বোনাস দিলেও মার্চ মাসের পুরো বেতন দেয়নি। বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ থাকলেও তারা তা প্রকাশ করেনি। কারণ, আন্দোলনে গেলে চাকরি হারানোর ভয় আছে। বর্তমানে পোশাক কারখানায় চাকরির সংকট রয়েছে। তাই কেউ ঝুঁকি নিতে চাননি। অনেক কারখানা শ্রমিকদের বেতন দিলেও কর্মচারীদের বেতন দেয়নি। ফলে অন্যবারের মতো এবারও অনেক পোশাকশ্রমিকের ঈদ নির্ঝঞ্ঝাট হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    রিহ্যাব-এর নবনির্বাচিত সভাপতি ড. মো. আলী আফজালকে আরইপি ফোরাম ও তাবাসসুম ইমামের আন্তরিক অভিনন্দন

    04/09/2026

    আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা

    08/08/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.