Author: নিউজডেক্স

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই সব সময় প্রযুক্তিসংক্রান্ত তথ্যের বিষয়ে হালনাগাদ থাকতে পছন্দ করেন। এ জন্য সুন্দর পিচাই তাঁর সকালের রুটিন এমনভাবে ঠিক করেছেন, যেখানে তিনি একটি প্রযুক্তি–বিষয়ক ওয়েবসাইটে নজর বুলিয়ে দিনের কাজ শুরু করেন। গুগল সিইওর প্রবণতা সম্পর্কে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘুম থেকে উঠেই সুন্দর পিচাই প্রথমে ব্যায়াম করেন না বা বই পড়েন না। এর পরিবর্তে তিনি টেকমিম নামের একটি প্রযুক্তিসংবাদভিত্তিক ওয়েবসাইট ব্রাউজ করেন। গুগল সিইও বলেন, টেকমিমে প্রযুক্তিসংশ্লিষ্ট সংবাদগুলো একত্রে থাকে। ফলে সেখান থেকে দিনের প্রধান প্রযুক্তি সংবাদগুলোর শিরোনাম এবং তাদের বিশ্লেষণের সারাংশ পাওয়া যায়। সুন্দর পিচাই সাধারণত বেশ তাড়াতাড়ি তাঁর দিন শুরু করতে পছন্দ করেন। সকাল সাড়ে…

Read More

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সংসদে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়। বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে। তিনি প্রশ্ন রাখেন, এগুলো দেখার দায়িত্ব কার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক এসব কথা বলেন। দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে মুজিবুল হক বলেন, ‘ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে এই যে টাকা যায়, নিশ্চয়ই এটা ওভার ইনভয়েজ আন্ডার ইনভয়েজ (আমদানি-রপ্তানির ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়া)। এগুলো দেখার দায়িত্ব কার? আমরা কোথায় যাব? অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি…

Read More

আয়কর আইন বিষয়ে ব্যবসায়ীদের পরিপূর্ণ ধারণা না থাকা এবং আসন্ন রমজান উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যবসায়ীরা ব্যস্ত থাকায় কোম্পানির অডিট কার্যক্রম শেষ করতে বেশি সময় লেগেছে। এজন্য কোম্পানি রিটার্নের মেয়াদ ২ মাস বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এই সংক্রান্ত্র একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি। এফবিসিসিআই বলছে, ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত থাকায় অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে। যার কারণে কোম্পানি রিটার্ন দাখিলের সময়সীমা আরও ২ মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করতে এনবিআরকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি। এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়,…

Read More

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় শুরু করা যুদ্ধে বিপুল সামরিক সরঞ্জাম ব্যবহার করছে ইসরায়েল। তবে এ যুদ্ধের কারণেও ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় রপ্তানি বাজার ভারতে সামরিক সরঞ্জাম বিক্রিতে প্রভাব পড়েনি বলে জানিয়েছেন দেশ দুটির সংশ্লিষ্ট ব্যক্তিরা। রয়টার্সের খবরে বলা হয়েছে, গত এক দশকে ইসরায়েল থেকে ২৯০ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম (হার্ডওয়্যার) আমদানি করেছে দেশটি। এসব পণ্যের মধ্যে রয়েছে রাডার, নজরদারি যন্ত্র, যুদ্ধড্রোন ও ক্ষেপণাস্ত্র। হামাসের হামলার জেরে গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নিয়মিত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলের পদাতিক বাহিনীও গাজায় প্রবেশ করে অভিযান পরিচালনা করছে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এ পর্যন্ত ২৯ হাজারের…

Read More

টানা ছয় কার্যদিবস পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে গতকাল। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৮৬২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি টাকা বেশি।লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাত। এর পরের অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে ছিল ব্যাংক খাত। আবার এ তিন খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৩৭৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪৪ শতাংশ। এর মধ্যে বস্ত্র খাতের কোম্পানিগুলোর লেনদেনের…

Read More

আজ ১১ ফাল্গুন,১৪৩০ বঙ্গাব্দ, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে ইতিহাস একাডেমীর আয়োজনে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ১৯তম আন্তর্জাতিক সম্মেলন ২০২৪ ঢাকাস্থ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড: এ. কে. এম শাহনাওয়াজ, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো: রোকন-উদ-দৌলা,ট্রেজারার,ইতিহাস একাডেমি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যাপক ড: শরীফ উদ্দিন আহমেদ। সম্মেলনে অধ্যাপক ড: সামিনা সুলতানাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সেইসাথে সেরা ছয় প্রাবন্ধিককে বিভিন্ন ক্ষেত্রে ইতিহাসবিদ “নীহাররঞ্জন রায় স্মৃতি পুরষ্কার ( প্রাচীনযুগ),…

Read More

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকা, কক্সবাজার ও কুতুবদিয়ায় একটি প্রকল্পে প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ৩ যোগ্যতা: ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান বা এ–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রামে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারে এ–সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বয়স: ৩৫ বছর। অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।…

Read More

অর্ধশতাব্দী পর আবারও চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে এই মহাকাশযান। আইএম-১ মিশনে তোলা পৃথিবীর ছবি এই প্রথম ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনটুইটিভ মেশিন’ এই মহাকাশযান তৈরি করেছে ও চাঁদে পাঠিয়েছে। ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে ষড়ভুজ আকৃতির রোবট ‘অডিসিয়াস’ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা। ইনটুইটিভ মেশিন’ ও নাসা যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ‘ইনটুইটিভ মেশিন’ হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠান। এর আগে গত মাসে একটি মার্কিন প্রতিষ্ঠানের…

Read More

বিদেশি ঋণ পরিশোধে সরকার কিছুটা চাপে রয়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে এ পরিস্থিতি খুব বেশি খারাপ নয় বলে মনে করেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তার সব সফল হয়নি। কিছু উদ্যোগ সফল হয়েছে, কিছু হয়নি। আন্তর্জাতিক অভিভাসন সংস্থা বা আইওএমের একটি প্রতিনিধিদলের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইওএমের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে সংস্থাটির প্রধান আবদুসাত্তর এসোয়েভ। বৈঠক শেষে বিদেশি ঋণের অর্থ পরিশোধ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রেশার (চাপ) তো…

Read More

টানা সাত কার্যদিবস দরপতনের পয় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। তবে লেনদেনে ধীরগতি রয়েছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৩০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার কিছু বেশি। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৫০-এর বেশি প্রতিষ্ঠান। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারদাম বেড়ে হল্টেড (এক দিন যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে) হয়েছে। দিনের সর্বোচ্চ দামে প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ শেয়ারের ক্রয় আদেশ এলেও বিক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)…

Read More