Author: নিউজডেক্স

বুধবার প্রতিষ্ঠানটির বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, চলতি বছরের শেষের দিকে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে আরও কিছু প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। কুক বলেন, আইফোন নির্মাতা “জেনারেটিভ এআইয়ের জন্য অবিশ্বাস্য যুগান্তকারী সম্ভাবনা দেখতে পাচ্ছে, এ কারণেই আমরা বর্তমানে এই ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করছি। আমরা বিশ্বাস করি, উৎপাদনশীলতা, সমস্যা সমাধান এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের জন্য রূপান্তরমূলক সুযোগের দ্বার উন্মোচন করবে। বুধবার কুক যুক্তি দিয়েছিলেন যে অ্যাপলের পণ্যগুলিতে পর্দার পিছনে এআই ইতিমধ্যে কাজ করছে তবে এই বছরের শেষের দিকে স্পষ্ট এআই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আরও খবর আসবে। এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়,…

Read More

শিগগিরই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে চলেছে সরকার। ইতোমধ্যে ৫ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তুতি গ্রহণ করেছে বিদ্যুৎ বিভাগ, যার ঘোষণা আসতে পারে যেকোনো সময়। গত বছর তিন দফায় বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়িয়েছে সরকার। পবিত্র রমজান মাস ও গ্রীষ্মকাল আসার আগেই দেশের বাজারে বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়াচ্ছে সরকার। যা কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকেই। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিদ্যুতের দাম বাড়ানোর এ ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ডলারের দাম এত বেশি বেড়ে গেছে যে জ্বালানির দাম…

Read More

বিশ্বের দ্রুততম-বর্ধনশীল স্মার্টফোন কোম্পানি রিয়েলমি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে ব্র্যান্ডের সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট রিয়েলমি নোট ৫০। ‘‘লং–লাস্টিং ভ্যালু কিং’’ নামে সুপরিচিত এই ফোনের মাধ্যমে স্মার্টফোন প্রেমীরা পাচ্ছেন দীর্ঘ-স্থায়িত্বের নিশ্চয়তার পাশাপাশি একেবারে কম খরচে একটি অত্যাধুনিক স্মার্টফোন কেনার সুযোগ। অসাধারণ এই ডিভাইসটির মূল্য শুরু হয়েছে মাত্র ১০,৯৯৯ টাকা থেকে। নির্ভরযোগ্যতা ও গুণগত মানের একটি সমন্বিত প্রতিফলন দেখা যায় রিয়েলমি নোট ৫০ স্মার্টফোনটিতে। এই মূল্য সীমার মধ্যে এটাই একমাত্র ফোন, যাতে রয়েছে ‘আইপি৫৪ রেটিং’ এর পানি ও ধূলা-রোধী সার্টিফিকেশন। আরও রয়েছে একটি কঠিন গ্লাস স্ক্রিন এবং একটি শক্তিশালী ইন্টারনাল ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, যা পড়ে গেলেও ফোনটিকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।…

Read More

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) উন্নতমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করেছে হুয়াওয়ে। হাই-এন্ড, ফ্যাশন-ফরওয়ার্ড ও প্রযুক্তিবান্ধব এসব ফ্ল্যাগশিপ পণ্য অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে হুয়াওয়ে মেট ৬০ আরএস আলটিমেট ডিজাইন, হুয়াওয়ে ফ্রিক্লিপ এবং হুয়াওয়ে ওয়াচ জিটি ৪ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে হুয়াওয়ে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মাঝে উদ্ভাবনী পণ্য ও সেবা আরও সহজলভ্য করার পাশাপাশি তাঁদের আধুনিক, ভবিষ্যতমুখী ও ব্যক্তিগত রুচি অনুযায়ী ফ্যাশন চাহিদা মিটাতে পারবে। যুগান্তকারী স্বাস্থ্যসেবা নিয়ে আসার ক্ষেত্রে হুয়াওয়ে অগ্রণী ভূমিকা পালন করে যাবে এবং সবার জন্য বিজ্ঞানভিত্তিক স্মার্ট সলিউশন ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে। এক্ষেত্রে হুয়াওয়ের স্মার্ট উইয়ারেবলসে ব্যবহারকারীদের স্বাস্থ পর্যবেক্ষণে মূল বিষয়গুলিকে…

Read More

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নির্বাচন ২০২৪-২৬ উপলক্ষে সম্মিলিত পরিষদ ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে এসএমই শিল্পের টেকসই উন্নয়ন, ব্যবসা সহজ করা, রাজস্ব জটিলতা নিরসনসহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়েছে তারা। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এ পরিষদ তাদের ইশতেহার ঘোষণা করে। বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদ এবং ফোরাম এ দুটি দল অংশগ্রহণ করছে। সম্মিলিত পরিষদের পক্ষে ইশতেহার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের চিফ ইলেকশন কোর্ডিনেটর ও বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান (কচি) ও প্যানেল সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ১. এসএমই শিল্পের টেকসই উন্নয়ন : আমাদের শিল্পের মূল চালিকাশক্তি হলো ক্ষুদ্র ও…

Read More

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি অপো এআই সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। নতুন এই সেন্টারের লক্ষ্য হলো এআই ও এর প্রয়োগের পর্যবেক্ষণ ও বিকাশের মাধ্যমে অপোর এআই সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যবহারকারীদের জন্য বৃহৎ পরিসরে এআই ভিত্তিক পণ্য ও ফিচারের উপর গবেষণা করা। এর মাধ্যমে অপো ব্যবহারকারীদেরকে এআইয়ের সেরা অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। অপো ঘোষণা করেছে যে, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে অপো রেনো ১১ সিরিজটিতে উদ্ভাবনী অপো এআই ইরেজার ফাংশনসহ বিভিন্ন উন্নত জেনারেটিভ এআইয়ের সুবিধা যোগ করা হবে। এই অগ্রগতিগুলি এআইয়ের ক্ষেত্রে অপোর অগ্রগামী ভূমিকা ও বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য এআইয়ের ব্যবহার সহজ করতে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। “ফিচার ফোন এবং স্মার্টফোনের…

Read More

কৃষিখাতে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব-সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, এমপি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষি সহায়তামূলক প্রকল্পের অধীন চাঁদপুরে কৃষি উদ্যোক্তা সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে চাঁদপুর জেলার ৮টি উপজেলা থেকে প্রায় আড়াইশ কৃষি উদ্যোক্তা এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, এমপি এবং সভাপতিত্ব করেন উপায়-ইউসিবির উপদেষ্টা জিষ্ণু রায় চৌধুরী।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর…

Read More

অবসর নেওয়ার পর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব রোধে বিকল্প চর্বি ও তেল উৎপাদনের দুটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন তিনি। প্রতিষ্ঠান দুটির কাজের ধরন ও পরিকল্পনার খবর নিজের ব্লগ গেটস নোটস ডটকমে প্রকাশও করেছেন তিনি। লেখাটি সংক্ষিপ্তাকারে তুলে ধরা হলো। চিজ বার্গার আমার প্রিয় খাবার। যদিও চিজ বার্গার পরিবেশের ওপর অনেক প্রভাব ফেলে। সেই বিবেচনায় চিজ বার্গার আমার প্রিয় না হলে ভালো হতো। আমি অনেক ধরনের বিকল্প মাংস খেয়ে দেখেছি। বর্তমানে বাজারে এমন কোনো বিকল্প মাংস নেই, যা আমার মতো বার্গারপ্রেমীকে বোকা বানাতে পারে। স্বাদ প্রায় কাছাকাছি হলেও এসব বিকল্প উপাদানে অনেক…

Read More

আন্দোলনের নামে দেশের তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে হঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির সঙ্গে মালিকরাও একমত পোষণ করেছেন।’ বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিল্প মালিকদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালমান এফ রাহমান। এ দিনই মজুরি বোর্ডের সভা শেষে জানানো হয়, শ্রমিকদের দাবি আমলে নিয়েই বাড়ানো হবে তৈরি পোশাক শিল্পের সর্বনিম্ন মজুরি। একদিকে সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে চলছে শান্তিপূর্ণ সমাবেশ, অন্যদিকে অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামের নামে পোশাক কারখানায় করা হচ্ছে অগ্নিসংযোগ-ভাংচুর, ছড়ানো হচ্ছে সহিংসতা। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে অনুষ্ঠিত…

Read More

বাংলাদেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলো অনেক আগেই নতুন শাখা খোলা প্রায় বন্ধ করে দিয়েছে। এখন স্থানীয় ব্যাংকগুলোও একই পথে হাঁটছে। এর কারণ হলো, ব্যাংকগুলো সেবা দেওয়ার জন্য শাখার পরিবর্তে এখন ডিজিটাল মাধ্যমকে বেছে নিচ্ছে। ফলে ব্যাংক সেবার অবকাঠামো বদলে যাচ্ছে। অনেক ভালো ব্যাংকও ২০২৩ সালে নতুন কোনো শাখা খোলেনি। তবে সেবা ও গ্রাহক বাড়াতে তারা অ্যাপসনির্ভর সেবা ও নতুন ডিজিটাল অবকাঠামো চালু করে চলেছে। যেমন এসব ব্যাংক নগদ টাকা জমা ও উত্তোলনের জন্য এটিএমের পরিবর্তে নতুন ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) বসিয়েছে। এটাকেই বর্তমানে সঠিক পথ বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ব্যাংকগুলোর শাখা বেড়েছে ১৪৩টি।…

Read More