Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ব্যাংক খালি হয়ে গেছে : সংসদে মুজিবুল হক
    ব্যাংকিং

    ব্যাংক খালি হয়ে গেছে : সংসদে মুজিবুল হক

    নিউজডেক্সBy নিউজডেক্স25/02/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সংসদে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়। বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে। তিনি প্রশ্ন রাখেন, এগুলো দেখার দায়িত্ব কার।

    আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক এসব কথা বলেন।

    দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে মুজিবুল হক বলেন, ‘ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে এই যে টাকা যায়, নিশ্চয়ই এটা ওভার ইনভয়েজ আন্ডার ইনভয়েজ (আমদানি-রপ্তানির ক্ষেত্রে মিথ্যা তথ্য দেওয়া)। এগুলো দেখার দায়িত্ব কার? আমরা কোথায় যাব? অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এগুলো না দেখেন…।’

    জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক বলেন, বাংলাদেশ ব্যাংকই (বিএফআইইউ প্রধানের বক্তব্য) বলছে, ব্যাংকের মাধ্যমে (আমদানি-রপ্তানির মাধ্যমে) টাকা পাচার হয়। এটা তাদেরই প্রতিবেদন। তাহলে এত দিন তারা কী করেছিল? বাংলাদেশ ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশ ব্যাংক কি জানে না কোন আইটেমের (পণ্য) দাম কত?

    মুজিবুল হক বলেন, অর্থ পাচার নিয়ে গত সংসদেও তাঁরা অনেক কথা বলেছিলেন। কিন্তু সাবেক অর্থমন্ত্রী কোনো ব্যবস্থা নিতে পারেননি।

    পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সরকার যদি শক্তভাবে এগুলো মোকাবিলা না করে, তাহলে দেশ খালি হয়ে যাবে।

    এন্ডোস কপি করাতে গিয়ে মৃত্যু ও খতনা করাতে গিয়ে শিশুমৃত্যুর কথা উল্লেখ করে মুজিবুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, আপনি কঠিন হোন। মানুষ এখন ভাবছে সরকারি দল, বিরোধী দল কী করে? জবাবদিহি কোথায়? সরকার শক্ত না হলে আমাদের তো যাওয়ার জায়গা নাই।’

    রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের হুইপ সাইমুম সরওয়ার বলেন, মিয়ানমার অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত। সেখানে বিপ্লবীরা যুদ্ধ করছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, মিয়ানমারের যুদ্ধ দীর্ঘ হতে পারে। এই যুদ্ধের কারণে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

    কক্সবাজার এলাকা থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, সার্ক অকার্যকর হয়ে আছে। এখন সময় এসেছে, নতুন করে ন্যাটোর মতো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ নিয়ে একটি নিরাপত্তা কাউন্সিল গঠন করা।

    রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ উন্নয়নকে সমর্থন করেছে, ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সেটা প্রতিফলিত হয়েছে। যাঁরা নৌকা প্রতীকের বাইরে নির্বাচিত হয়েছেন, তাঁরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলে, স্লোগান দিয়ে নির্বাচিত হয়ে এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি মানুষ গ্রহণ করেছেন।

    খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান লন্ডনে বসে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের পথকে বিচ্যুত করতে পারেনি। দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের মূল টাকা ফেরত ৭ সেপ্টেম্বর থেকে

    31/08/2026

    অর্থনীতিতে গতি ফেরাতে ৪১ হাজার কোটি টাকার অর্থায়ন: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিতে আরও ১০ ব্যাংক

    29/08/2026

    উৎপাদন কমছে, বাড়ছে লোকসান; টিকে থাকার লড়াইয়ে এসএমই উদ্যোক্তারা

    27/08/2026

    পাঁচ ইসলামী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রশাসকদের বিদায়, একীভূতকরণে নতুন ধাপ

    16/08/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.