Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » স্থানীয় ও বিশ্ববাজার থেকে তেল চিনি গম ও ডাল কিনবে সরকার
    আন্তর্জাতিক বাণিজ্য

    স্থানীয় ও বিশ্ববাজার থেকে তেল চিনি গম ও ডাল কিনবে সরকার

    নিউজডেক্সBy নিউজডেক্স14/03/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। এক কার্গোতে এলএনজি থাকে ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ)। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি থেকে এক কার্গো, সিঙ্গাপুরভিত্তিক গানভোর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো ও সিঙ্গাপুরের ভিটল এশিয়া থেকে দুই কার্গো এলএনজি কেনা হচ্ছে। এতে সব মিলিয়ে খরচ হবে প্রায় ১ হাজার ৬৩৭ কোটি টাকা।

    অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

    সচিব জানান, এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি আমদানিতে খরচ পড়বে প্রতি এমএমবিটিইউ ৯ দশমিক ৭৮ মার্কিন ডলার। এ ছাড়া গানভোর থেকে প্রতি এমএমবিটিইউ ৯ দশমিক ৩৬ ডলার এবং ভিটল এশিয়া থেকে ৯ দশমিক ৪৭ ডলার খরচ পড়বে।

    এদিকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৫০৭ কোটি টাকার তেল, ডাল, চিনি ও গম কেনার সিদ্ধান্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিষ্ঠান গ্রিন ফ্লাওয়ার থেকে ৫০ হাজার টন গম কেনা হবে ১৫৪ কোটি টাকায়। তাতে প্রতি টন গমের দাম পড়বে ২৭৯ দশমিক ৯৫ ডলার।

    এ ছাড়া সরকারি সংস্থা টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রির জন্য স্থানীয়ভাবে বরগুনার রয় অ্যাগ্রো ফুড থেকে ৬ হাজার টন মসুর ডাল কেনা হচ্ছে ৬২ কোটি ৯৪ লাখ টাকায়। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০৪ টাকা ৯০ পয়সা। আরেক প্রস্তাবের বিপরীতে ১০ হাজার টন মসুর ডাল কেনা হচ্ছে ১০৪ কোটি ৪৪ লাখ টাকায়। এর মধ্যে ইজি জেনারেল ট্রেডিং থেকে ৬ হাজার টন ও নাবিল নাবা ফুড লিমিটেড থেকে ৪ হাজার টন মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০৪ টাকা ৪৪ পয়সা।

    এর বাইরে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৮ হাজার টন চিনি প্রায় ১০৮ কোটি টাকায় কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ১৩৪ টাকা ৫০ পয়সা দরে এই চিনি কেনা হবে। এ ছাড়া ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে প্রায় ৭৮ কোটি টাকায়।

    রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ও সৌদি আরবের মা-আদেন নামক প্রতিষ্ঠান থেকে ৩৫১ কোটি টাকায় ৭০ হাজার টন সার কেনার প্রস্তাবও অনুমোদিত হয় সভায়। এর মধ্যে রয়েছে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন এমওপি সার। প্রতি টন ডিএপি সারের মূল্য ৫৮১ মার্কিন ডলার আর প্রতি টন এমওপি সারের মূল্য ২৮৯ দশমিক ৭৫ মার্কিন ডলার।

    খুলনা, মৌলভীবাজার ও রাজবাড়ী জেলায় ১০০ করে মোট ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে। ২০ বছর মেয়াদে কেন্দ্রগুলো থেকে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে বিদ্যুৎ কিনতে সরকারের খরচ হবে ১০ হাজার ৬১৩ কোটি টাকা।

    খুলনা জেলার রূপসা উপজেলায় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে যৌথভাবে এনারগন রিনিউএবেলস (বিডি) ও পিডব্লিউআর। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে ২০ বছর মেয়াদে বিদ্যুৎকেন্দ্রকে পরিশোধ করতে হবে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ দশমিক ৯১ টাকা।

    মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে কনসোর্টিয়াম অব থিয়েন ভু ভিয়েতনাম নিউ এনার্জি জয়েন্ট স্টক কোম্পানি ও ড্রিম ফাইন্ডার লিমিটেড। এর দর প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ দশমিক ৯২ টাকা।

    রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে কনসোর্টিয়াম অব চায়না ডাটাং ওভারসিজ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং এনগ্রিন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ দশমিক ৯১ টাকা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.