Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » সেপ্টেম্বরে ভারতের খুচরা মূল্যস্ফীতি নয় মাসে সর্বোচ্চ
    আন্তর্জাতিক বাণিজ্য

    সেপ্টেম্বরে ভারতের খুচরা মূল্যস্ফীতি নয় মাসে সর্বোচ্চ

    নিউজডেক্সBy নিউজডেক্স15/10/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সেপ্টেম্বর মাসে ভারতে খুচরা মূল্যস্ফীতির হার বেড়েছে। দেশটিতে ৯ মাসের মধ্যে সর্বোচ্চ খুচরা মূল্যস্ফীতি হয়েছে গত মাসে।

    গতকাল সোমবার ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪৯ শতাংশে উঠেছে, এর মধ্যে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ।

    গত বুধবার মুদ্রানীতি ঘোষণার সময় ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, সেপ্টেম্বরে ভারতের খুচরা বাজারের মূল্যস্ফীতি অনেকটা বাড়তে পারে। শেষমেশ তাঁর সেই আশঙ্কা সত্যি হলো।

    সেপ্টেম্বরে ভারতের বাজারে সবজির খুচরা মূল্যস্ফীতি হয়েছে ৩৫ দশমিক ৯৯ শতাংশ, ডালের ৯ দশমিক ৮১ শতাংশ আর ফলের ৭ দশমিক ৬৫ শতাংশ। ভারতের বাজারে এখন প্রতি কেজি আলুর গড় দাম ৩৫ রুপি, পেঁয়াজ ৬০ রুপি, টমেটো ১০০ রুপি ও বেগুন ১৫০ রুপির আশপাশে। প্রতিটি ফুলকপির দাম ৭০ রুপি থেকে ৯০ রুপি পর্যন্ত উঠেছে।

    ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি, গত বছরের প্রতিকূল ভিত্তির নিরিখে হিসাব করা এবং প্রতিকূল আবহাওয়ার ফলে খুচরা মূল্যস্ফীতি বেড়েছে। ভোক্তারা বলছেন, বাজারের অবস্থা যে পরিসংখ্যানের চেয়েও ভয়াবহ, তা খাদ্যপণ্য ও সবজির দামে স্পষ্ট। খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশে উঠেছে, আগস্টে যা ছিল ৫ দশমিক ৬৬ শতাংশ। গত বছর সেপ্টেম্বরে ভারতের খুচরা মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক শূন্য ২ শতাংশ। চলতি বছরের জুলাই ও আগস্টে তা ছিল যথাক্রমে ৩ দশমিক ৬ ও ৩ দশমিক ৬৫ শতাংশ।

    একই সঙ্গে ভারতের পাইকারি বাজারের মূল্যস্ফীতির হিসাব দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। খাদ্যের মূল্যবৃদ্ধির জেরে পাইকারি মূল্যস্ফীতি ১ দশমিক ৩১ শতাংশ থেকে ১ দশমিক ৮৪ শতাংশে উঠেছে। খাদ্যপণ্যের দাম সামগ্রিকভাবে বেড়েছে ১১ দশমিক ৫৩ শতাংশ। সবজির দাম বেড়েছে ৪৮ দশমিক ৭৩ শতাংশ আর আলু ও পেঁয়াজের দাম যথাক্রমে ৭৮ দশমিক ১৩ শতাংশ ও ৭৮ দশমিক ৮২ শতাংশ। বিশ্লেষকেরা বলছেন, আগামী কয়েক মাস খুচরা বাজারে এর প্রভাব থাকতে পারে।

    খাদ্যের দাম বাড়া নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছে কংগ্রেস। মূল্যবৃদ্ধির এই ঘটনাকে ‘আর্থিক ট্র্যাজেডি’ হিসেবে আখ্যা দিয়ে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম বাড়লে দীর্ঘ মেয়াদে দরিদ্র মানুষের স্বাস্থ্য ও পুষ্টিমানে বিরূপ প্রভাব পড়ে।

    জুলাই ও আগস্ট মাসে ভারতের খুচরা মূল্যস্ফীতি রিজার্ভ ব্যাংকের বেঁধে দেওয়া ৪ শতাংশ লক্ষ্যমাত্রার নিচে থাকায় শিল্পমহল থেকে দাবি উঠেছিল, আরবিআই এবার নীতি সুদহার হ্রাস করুক। অর্থাৎ ঋণের ব্যয় কমিয়ে অর্থনীতির পালে হাওয়া লাগানো হোক, এটাই ছিল শিল্পমহলের দাবি। বাড়ি-গাড়ি কিনতে উৎসাহ দিক সাধারণ মানুষকে। কিন্তু আরবিআই সেই পথে না হেঁটে সুদহার অপরিবর্তিত রেখেছে।

    বিশেষজ্ঞদের ব্যাখ্যা, শুধু খুচরা মূল্যস্ফীতি নয়, পাইকারি মূল্যস্ফীতির কারণেও উদ্বেগ তৈরি হয়েছে। পাইকারি দামের প্রভাব খুচরা বাজারে পড়তে বেশ কয়েক দিন সময় লাগে। এর মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর ফলে ভারতের জ্বালানি আমদানির ব্যয় বাড়বে। আগামী কয়েক মাসে ভারতের মূল্যস্ফীতি পরিস্থিতির কতটা উন্নতি হয়, তা নিয়ে সন্দেহ আছে। এ বাস্তবতায় আরবিআই শিগগিরই নীতি সুদ কমাবে, ভারতের শিল্পমহল এমনটা মনে করছে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.