Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » সেপ্টেম্বরে চীনে আবারও মূল্যহ্রাস, আরও প্রণোদনার চাপ
    আন্তর্জাতিক বাণিজ্য

    সেপ্টেম্বরে চীনে আবারও মূল্যহ্রাস, আরও প্রণোদনার চাপ

    নিউজডেক্সBy নিউজডেক্স14/10/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সেপ্টেম্বর মাসে চীনে আবারও মূল্যহ্রাস হয়েছে। দেশটিতে উৎপাদন পর্যায়ের মূল্য কমেছে। এর অর্থ হলো, দেশটিতে ভোক্তাদের চাহিদা সেভাবে বাড়ছে না। এই বাস্তবতায় চীন সরকারের ওপর আরও প্রণোদনা দেওয়ার চাপ তৈরি হয়েছে।

    এই পরিস্থিতিতে চীনের অর্থমন্ত্রী ল্যান ফোয়ান গত শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, অর্থনীতির এই অধোগতি রুখতে চলতি বছর আরও ব্যবস্থা নেওয়া হবে। যদিও বছরের এই শেষভাগে কবে নাগাদ এসব ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পরিষ্কার কিছু বলেননি তিনি। বিনিয়োগকারীরা আশাবাদী, সরকারের নতুন প্রণোদনায় চীনের এই মূল্যহ্রাসের চাপ কমবে।

    বিশ্বের অন্যান্য দেশ এত দিন উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করলেও চীন এত দিন মূল্যহ্রাসের সঙ্গে লড়াই করেছে।

    সেপ্টেম্বর মাসে চীনে ভোক্তা মূল্যসূচক মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে, গত তিন মাসের মধ্যে যা সর্বনিম্ন। যদিও রয়টার্সের জরিপে অর্থনীতিবিদেরা আশা করেছিলেন, গত মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক শূন্য দশমিক ৬ শতাংশ বাড়বে। আগস্ট মাসে ভোক্তা মূল্যসূচক বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৬।

    অন্যদিকে প্রোডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) বা উৎপাদন পর্যায়ের পণ্যমূল্য গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি হারে কমেছে। সেপ্টেম্বর মাসে এই সূচক কমেছে ২ দশমিক ৮ শতাংশ; আগের মাসে যার হার ছিল ১ দশমিক ৮।

    অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় চীনে দীর্ঘদিন ধরে মূল্যহ্রাসের চাপ অনুভূত হচ্ছে। তবে গত শনিবারের সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী রাজস্বনীতিতে পরিবর্তনের যে ইঙ্গিত দিয়েছেন, তাতে এ পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    সম্প্রতি চীন সরকার অর্থনীতি চাঙা করতে এবং চলতি বছর ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় এক লাখ কোটি ইউয়ান প্রণোদনার ঘোষণা দেয়। যদিও অনেক বিশ্লেষক মনে করছেন, এতে সাময়িক স্বস্তি মিলতে পারে। দীর্ঘ মেয়াদে এই দুর্বলতা কাটিয়ে উঠতে আরও শক্তিশালী ব্যবস্থা নেওয়া প্রয়োজন; তা না হলে আগামী বছরেও এই মূল্যহ্রাসের ধারা অব্যাহত থাকতে পারে।

    এদিকে সেপ্টেম্বর মাসে চীনের জ্বালানি ও খাদ্যমূল্য–বহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল শূন্য দশমিক ১ শতাংশ, আগস্ট মাসে যা ছিল শূন্য দশমিক ৩ শতাংশ। এই পরিসংখ্যান থেকেও বোঝা যায়, মূল্যহ্রাসের চাপ বাড়ছে।

    সেপ্টেম্বর মাসে চীনে খাদ্যের মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ৩, আগস্ট মাসে যা ছিল ২ দশমিক ৮ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি শূন্য দশমিক ২ শতাংশ কমেছে; আগস্ট মাসে যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ২।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.