Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » সুনামগঞ্জে বাঁধের কাজ শেষ না হওয়ায় প্রতিবাদ সমাবেশ
    জাতীয়

    সুনামগঞ্জে বাঁধের কাজ শেষ না হওয়ায় প্রতিবাদ সমাবেশ

    নিউজডেক্সBy নিউজডেক্স07/03/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ বর্ধিত সময়েও শেষ না হওয়ায় আজ বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে শহরের জেলা আইনজীবী ভবন প্রাঙ্গণে এই সমাবেশ করে ‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠন। এতে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন অংশ নেন।

    সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা ছিল গত বছরের ১৫ ডিসেম্বর থেকে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এই সময় বাঁধের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আরও সাত দিন সময় বাড়ানো হয়। এই বাড়তি সময়েও বাঁধের কাজ শেষ করতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    বক্তারা বলেছেন, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের ৯৫ ভাগ কাজ শেষের দাবিটি সত্য নয়। মাঠের অবস্থা ভিন্ন। এখনো অনেক কাজ বাকি। এখন পর্যন্ত ৬০ ভাগ কাজ হয়েছে।

    কাজ শেষ না হওয়ায় ক্ষোভ ও ফসল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। তাঁরা বলেন, বৃষ্টি হলেই ফসল ঝুঁকিতে পড়বে। নানাভাবে বলার পরও বাঁধের কাজে গতি বাড়েনি। এতে সবার অবহেলা ও গাফিলতি আছে। অনেক প্রকল্পে কাজ শুরু হয়েছে দেরিতে। কাজের চেয়ে বাঁধের প্রকল্প, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন নিয়ে মাঠে দেন-দরবার চলে বেশি। অনেক স্থানে নেওয়া হয়েছে অপ্রয়োজনীয় প্রকল্প। পাউবো ও প্রশাসনের মাঠপর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিরা মিলেমিশে কাজে ঢিলেমি করেছেন।

    হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, বাঁধ নির্মাণকে একটি মহল ব্যবসা হিসেবে নিয়েছে। এতে সবাই জড়িত। বাঁধের কাজে অনিয়মের কারণেই কাজ যথাসময়ে শেষ করা যায় না। কোনো কারণে ফসলের ক্ষতি হলে প্রশাসন ও পাউবোকে এর দায় নিতে হবে।

    আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, আইনজীবী বোরহান উদ্দিন, মনীষ কান্তি দে, সবিতা চক্রবর্তী ও মহসিন রেজা মানিক, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রমেন্দ্র কুমার দে, সহসভাপতি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত, সহসভাপতি মো. আলীনুর, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা, সদর উপজেলা কমিটির শহীদ নূর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সইদ, সমাজকর্মী মহিম তালুকদার প্রমুখ।

    সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ছোট–বড় ৯৫টি হাওরে এবার সোয়া ২ লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এসব হাওরে বেড়িবাঁধ আছে ১ হাজার ৭১৮ কিলোমিটারের মতো। পাউবো এবার ৩৮টি হাওরে ৫৯১ কিলোমিটার বেড়িবাঁধে ৭৩৫টি প্রকল্পে কাজ করছে। এতে প্রাক্কলন ধরা হয়েছে ১৩০ কোটি টাকা।

    এ প্রসঙ্গে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেছেন, শুরুতে কাজে গতি কম থাকলেও পরে গতি বেড়েছে। কাজের ৯৫ শতাংশ শেষ হয়েছে। হাতে গোনা কিছু প্রকল্পে মাটির কাজ বাকি। অন্য প্রকল্পগুলোয় এখন আনুষঙ্গিক কাজ চলছে।

    হাওরে একসময় ঠিকাদারদের মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ হতো। ২০১৭ সালে হাওরে ব্যাপক ফসলহানির পর বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। ঠিকাদারদের বিরুদ্ধে তখন মামলাও হয়। এরপর পাউবো হাওরে বাঁধ নির্মাণে নতুন নীতিমালা করে। এতে কাজ থেকে বাদ দেওয়া হয় ঠিকাদারদের। কাজে সরাসরি যুক্ত করা হয় জেলা ও উপজেলা প্রশাসনকে। প্রতিটি প্রকল্পের জন্য প্রকৃত কৃষক ও স্থানীয় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে পাঁচ থেকে সাত সদস্যের একটি পিআইসি থাকে। একটি পিআইসি সর্বোচ্চ ২৫ লাখ টাকার কাজ করতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.