Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

    নিউজডেক্সBy নিউজডেক্স27/03/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাশিয়ার তেলের ওপর চলমান নিষেধাজ্ঞা আরও কঠোর হওয়ার পরিপ্রেক্ষিতে ভারত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেলের আমদানি বাড়াচ্ছে। আগামী মাস থেকে ভারতে প্রতিদিন আড়াই লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত মার্কিন তেল আসতে শুরু করবে। গত এক বছরে ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রতিদিন যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে, এটা তার চেয়ে বেশি।

    ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ।মস্কোর ওপর ওয়াশিংটন নতুন করে যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বাধাগ্রস্ত হতে পারে। এই আশঙ্কায় দিল্লি জ্বালানি তেল আমদানির উৎস সম্প্রসারণ করতে চায়। সাগরপথে রাশিয়া যে তেল রপ্তানি করে, তার সবচেয়ে বড় ক্রেতা ভারত।

    জাহাজের চলাচল নজরদারি করার প্রতিষ্ঠান কেপলারের তথ্য জানাচ্ছে, এই মুহূর্তে তিনটি খুব বড় অপরিশোধিত তেল বহনকারী জাহাজ ও তিনটি সুয়েজম্যাক্স জাহাজ ভারতের পথে রয়েছে। জাহাজগুলো ৭৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যা প্রতিদিন ২ লাখ ৫৬ হাজার ব্যারেল তেলের সমপরিমাণ।

    আর্থিক প্রতিষ্ঠান এলএসইজি থেকে পাওয়া তথ্য বলছে, জাহাজ ছয়টি ভারতের পশ্চিম উপকূলের দিকে যাচ্ছে। জাহাজগুলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভিটল, ইকুইনর ও সিনোকর কোম্পানি ভাড়া করেছে।

    গত বছর রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানো শুরু করার পর পশ্চিমা বিভিন্ন দেশ মস্কোর ওপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করে। কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয় রুশ তেল রপ্তানির ক্ষেত্রে। এরপর বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল আমদানি থেকে সরে গেলে ভারত রুশ তেল কেনা বাড়িয়ে দেয়।

    গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল রপ্তানির সক্ষমতা কমাতে নিষেধাজ্ঞা আরও কঠোর করে। যেসব জাহাজ রাশিয়ার তেল পরিবহন করে, যুক্তরাষ্ট্র সেই সব জাহাজর ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ওই তালিকায় এবার যোগ করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন জাহাজ কোম্পানি সোভোকমফ্লোত ও ১৪টি অপরিশোধিত তেল পরিবহনের ট্যাংকারের নাম।

    দেশটির সবচেয়ে বড় তেল পরিশোধনকারী কোম্পানি রিলায়েন্স সোভোকমফ্লোত পরিচালিত কোনো ট্যাংকারে বহনকারী রুশ তেল না কেনার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে ভারতীয় কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে জানায়।

    আরও কিছু ভারতীয় রিফাইনারি প্রতিষ্ঠান সোভোকমফ্লোত পরিচালিত জাহাজ ব্যবহার না করার পরিকল্পনা করছে। এটা রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে প্রভাব ফেলতে পারে। ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য বিক্রিতে রাশিয়ার সামনে খুব কমই বিকল্প থাকবে বলে মনে করছে সূত্রগুলো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.