Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » মোদির ‘মেক ইন ইন্ডিয়া সফল হয়নি: কংগ্রেস সভাপতি
    আন্তর্জাতিক বাণিজ্য

    মোদির ‘মেক ইন ইন্ডিয়া সফল হয়নি: কংগ্রেস সভাপতি

    নিউজডেক্সBy নিউজডেক্স02/10/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প সফল হয়নি বলে মনে করছেন দেশটির বিরোধী দলগুলো। দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে উৎপাদন খাতের হিস্যার পরিসংখ্যান দিয়ে এ কথা বলেছে বিরোধী দলগুলো।

    ভারতের বিরোধী দলগুলো বলছে, ১০ বছর আগে ভারতের জিডিপিতে উৎপাদন খাতের যে হিস্যা ছিল, এখন বরং তার চেয়ে কমেছে।

    ভারতে উৎপাদন বৃদ্ধিতে নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরপরই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প ঘোষণা করেন। বুধবার তাঁর সেই প্রকল্পের ১০ বছর পূর্ণ হয়েছে। নরেন্দ্র্র মোদির দাবি, ভারতের সবখানেই তাঁর প্রকল্পের সফলতার নজির দেখা যাচ্ছে। কিন্তু দেশটির বিরোধী দলগুলোর প্রশ্ন, এই প্রকল্পে আদতে লাভ কী হয়েছে। ১০ বছর আগে ভারতের জিডিপিতে কারখানা উৎপাদনের হিস্যা ছিল ১৬-১৭ শতাংশ, এখনো তা সেই পর্যায়েই আছে।

    নরেন্দ্র মোদি বলেছেন, ‘মেক ইন ইন্ডিয়ার’ সাফল্যে সারা বিশ্বেই আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু বিশ্বব্যাংকের পরিসংখ্যান তুলে ধরে ভারতের বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, ২০১৩ সালে জিডিপিতে কারখানা-উৎপাদনের হিস্যা ছিল ১৫ দশমিক ২৫ শতাংশ; ২০২৩ সালে তা নেমে এসেছে ১২ দশমিক ৮৩ শতাংশে।

    এর কারণ হিসেবে কংগ্রেস সভাপতির দাবি, মোদি সরকারের নীতির ব্যর্থ হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানেও তার প্রমাণ মিলেছে। সেখানে দেখা যাচ্ছে, ২০১৪-১৫ সালে ভারতের জিডিপিতে উৎপাদন খাতের হিস্যা ছিল ১৬ শতাংশ; ২০২৩-২৪ সালে তা নেমে এসেছে ১৫ দশমিক ৮ শতাংশ। মাঝের সময়ে তা ছিল ১৬-১৭ শতাংশ।

    অথচ ভারতের কেন্দ্রীয় সরকার ২০৩০ সালের মধ্যে জিডিপিতে উৎপাদনের হিস্যা ২৫ শতাংশে উন্নীত করতে চায়। খাড়গের অভিযোগ, ২০১১-১২ সালেও ভারতের মোট কর্মসংস্থানের ১২ দশমিক ৬ শতাংশ হতো কারখানায়; ২০২১-২২ সালে তা ১১ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

    ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, প্রথম দিকে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি ধীরগতিতে চললেও পরে তা গতি পেয়েছে। কোভিডের পরে কলকারখানায় উৎপাদনের ক্ষেত্রে সরকারের উৎসাহ ভাতা প্রকল্পে কাজ হয়েছে। রপ্তানিতেও তার প্রভাব পড়তে শুরু করেছে।

    ভারতকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য ২০১৪ সালে নরেন্দ্র মোদি এই উদ্যোগ হাতে নিয়েছিলেন। ‘মেক ইন ইন্ডিয়া’ বা ‘ভারতে তৈরি করুন’ শীর্ষক এই প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল ২৫টি নির্দিষ্ট খাতে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে ভারতকে ওই সব শিল্পে বিশ্বের প্রথম সারিতে নিয়ে যাওয়া।

    ‘মেক ইন ইন্ডিয়ার’ মাধ্যমে ভারত পরবর্তী চীন হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল। এই সময়ে বেশ কিছু বড় উৎপাদন প্রকল্পে ভারতে এসেছিল, তা ঠিক। কিন্তু ভারত ও চীনের বিনিয়োগ পরিবেশের মধ্যে ব্যবধান অনেক বেশি। সে জন্য অনেকে মনে করেন, ভারতের পক্ষে এই লক্ষ্য পূরণ করা খুব সহজ নয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.