Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » মার্কিন সুদহার কমছে না, কমেছে জ্বালানি তেলের দাম
    আন্তর্জাতিক বাণিজ্য

    মার্কিন সুদহার কমছে না, কমেছে জ্বালানি তেলের দাম

    নিউজডেক্সBy নিউজডেক্স14/05/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের দুই কর্মকর্তার মন্তব্যের জেরে গতকাল তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় এক ডলার কমেছে। ধারণা করা হচ্ছে, তাঁদের এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের চাহিদা কমবে।

    এক সংবাদে বলা হয়েছে, ফেডারেল রিজার্ভ ডালাসের প্রেসিডেন্ট লোরি লোগান শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির এখন যে অবস্থা তাতে বিদ্যমান নীতি সুদহার দিয়ে মূল্যস্ফীতি দুই শতাংশের লক্ষ্যমাত্রায় নামিয়ে আনা সম্ভব কি না, তা ঠিক পরিষ্কার নয়।

    ফেডারেল রিজার্ভের আরেক কর্মকর্তার মন্তব্যের জেরেও তেলের দাম কমেছে বলে ধারণা করা হচ্ছে। ফেডারেল রিজার্ভ আটলান্টার প্রেসিডেন্ট রাফায়েল বস্টিক বলেছেন, তিনি মনে করেন, এখন যে নীতি সুদহার আছে, মূল্যস্ফীতি কমানোর জন্য তা যথেষ্ট। তিনি বলেন, ফেড হয়তো নীতি সুদহার কমাতে পারবে; কিন্তু চলতি বছরের শেষভাগের আগে তা সম্ভব নয়। এ ছাড়া নীতি সুদহার কমানো হলেও তা ২৫ ভিত্তি পয়েন্টের বেশি কমানো যাবে না।

    ফেডারেল রিজার্ভের এই দুই কর্মকর্তার মন্তব্যের জেরে গতকাল শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮২ দশমিক ৭৯ ডলারে নেমে এসেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৭৮ দশমিক ২৬ ডলারে নেমে আসে।

    গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ, যদিও ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ।

    এদিকে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের উল্লিখিত মন্তব্যের জেরে মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়েছে। ফলে যেসব দেশ ডলারে পণ্য আমদানি করে তাদের ব্যয় বাড়ছে; নীতি সুদহার আরও কিছুকাল এই পর্যায়ে থাকলে চাহিদায় প্রভাব পড়বে বলেও ধারণা করা হচ্ছে।

    যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে তেলের দাম কমলেও আরেকটি কারণে তা খুব একটা বেশি কমেনি বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। সেটা হলো, মার্চের তুলনায় এপ্রিল মাসে চীনের তেল আমদানি করা বেড়ে যাওয়া; তা না হলে দাম আরও কমত বলে ধারণা করা হচ্ছে। এপ্রিল মাসে চীনের আমদানি ও রপ্তানির গতি বেড়েছে, অর্থাৎ তাদের তেলের চাহিদা বেড়েছে।

    আগামী জুন মাস থেকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার কমাতে শুরু করবে বলে বাজারে ধারণা জোরদার হয়েছে। তখন ফেড কী করে, সবাই এখন তা দেখার অপেক্ষায়।

    বাজারের এই প্রবণতায় ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ার আশঙ্কা করছে রয়টার্স। ইউক্রেনের এক ড্রোন হামলায় রাশিয়ার কুলুগা অঞ্চলের এক তেল পরিশোধনাগারে আগুন লেগে গেছে। ইউক্রেনের এক তেল পরিশোধনাগারে রাশিয়ার হামলার জেরে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

    মধ্যপ্রাচ্যের অবস্থাও ভালো নয়। ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণে রাফাহ অঞ্চলে গত বৃহস্পতিবার হামলা চালিয়েছে। গাজায় সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা শুরু চলছে, তার যে বিশেষ অগ্রগতি হচ্ছে না, এটা তারই প্রমাণ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.