Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে
    আন্তর্জাতিক বাণিজ্য

    ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে

    নিউজডেক্সBy নিউজডেক্স30/03/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছর জানুয়ারি মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ কমিয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচের শীর্ষ দেশ ভারত। এই কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা চলতি বছর জানুয়ারিতে ভারতে খরচ করেছে ৯৬ কোটি ৫০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এই খরচের পরিমাণ ছিল ১১৫ কোটি ৬০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে। তবে এ সময় আরব আমিরাতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহারে খরচ বাড়িয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর জানুয়ারি মাসে দেশ-বিদেশে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার। চলতি বছর জানুয়ারি মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৫৩২ কোটি ১০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডে খরচ করেছে ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ কমিয়েছে ৪৭ কোটি ২০ লাখ টাকা।এদিকে, চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশে বসবাসরত বা ঘুরতে আসা বিদেশিরা ক্রেডিট কার্ডে প্রায় ১৮১ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে। একই সময়ে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেছে প্রায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা।

    ক্রেডিট কার্ডে খরচ পর্যালোচনা করে দেখা গেছে, দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছে ডিপার্টমেন্ট স্টোরে। তারা ডিপার্টমেন্ট স্টোরে জানুয়ারি মাসে ১৮১ কোটি ৬০ লাখ টাকার মধ্যে ৫৯ কোটি ৫০ টাকা খরচ করেছে। এরপর তারা নগদ টাকা উত্তোলনের মাধ্যমে খরচ করেছে। জানুয়ারিতে বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭ কোটি ৬০ লাখ টাকা নগদ উত্তোলন করেছে। আগের মাসেও প্রায় একই পরিমাণ অর্থ তারা নগদে তুলেছিলেন।

    বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এর পরের অবস্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাজ্য ও ভারতের নাগরিকরা।

    এ তিন দেশের নাগরিকরা মিলে গত বছর নভেম্বরে প্রায় ৮৮ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন, যা ওই মাসে মোট খরচের প্রায় ৪৯ শতাংশ।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার চলতি বছর জানুয়ারিতে কমেছে। জানুয়ারিতে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা।

    ২০২৩ সালের ডিসেম্বরে খরচ করেছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। এক মাসের ব্যবধানে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ কমেছে ৪০ কোটি টাকা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.