Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ভাড়া দেওয়া যাবে কার্ডে
    জাতীয়

    ভাড়া দেওয়া যাবে কার্ডে

    নিউজডেক্সBy নিউজডেক্স29/03/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এক কার্ড দিয়ে চলাচল করা যাবে সব গণপরিবহনে। ‘র‍্যাপিড পাস’ নামের এই কার্ড অনেকটা ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের মতোই কাজ করে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) চালু করা র‍্যাপিড পাসের ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ বন্ধ হবে।

    ডিটিসিএ বেশ কয়েক বছর আগে ‘ওয়ান কার্ড ফর অল ট্রান্সপোর্ট’ (সব গণপরিবহনে একক কার্ড) চালুর উদ্যোগ নেয়। এই লক্ষ্যে ২০১৫ সালে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় একটি পাইলট প্রকল্প নেওয়া হয়। বর্তমানে ‘এস্টাবলিশমেন্ট অব ক্লিয়ারিং হাউস ফর ইন্টিগ্রেটিং ট্রান্সপোর্ট টিকিটিং সিস্টেম ইন ঢাকা সিটি অ্যান্ড অ্যাডজাসেন্ট ডিস্ট্রিক্ট’ শীর্ষক প্রকল্পটির দ্বিতীয় পর্যায় চলছে। প্রকল্পটি সংক্ষেপে ‘ক্লিয়ারিং হাউস’ নামে পরিচিত।

    প্রকল্পের প্রথম পর্যায়ে গুলশানের ঢাকা চাকা ও হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিসে পরীক্ষামূলকভাবে র‍্যাপিড পাস চালু করা হয়। এরপর মেট্রোরেল ও বিআরটিসির দুটি রুটে এই র‍্যাপিড পাস চালু হয়েছে। প্রকল্পের অধীনে আরও বেশি গণপরিবহনে এই সেবা চালুর চেষ্টা করা হচ্ছে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, র‍্যাপি পাস চালুর মূল উদ্দেশ্য হচ্ছে, ক্যাশলেস (নগদ টাকাহীন) লেনদেনের সুযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের সময় বাঁচানো। সর্বশেষ ২০ মার্চ ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী বিআরটিসি বাসে র‍্যাপিড পাস সার্ভিস চালু করা হয়েছে। 

    প্রাথমিকভাবে ডাচ্​–বাংলা ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখায় কার্ড গ্রহীতার নাম ও মুঠোফোন নম্বরসহ ৪০০ টাকা জমা দিয়ে নিবন্ধনের মাধ্যমে র৵াপিড পাস কার্ড সংগ্রহ করা যাচ্ছে। পরবর্তী সময় তা সব শাখা থেকেই সংগ্রহ করা যাবে।

    ডিটিসিএর ক্লিয়ারিং হাউস প্রকল্পের পরিচালক মো. মামুনুর রহমান বলেন, রেল, সড়ক ও নৌপথের সব গণপরিবহনে যেন একটি র‍্যাপিড পাসের মাধ্যমে ভাড়া পরিশোধ করা যায়, সে পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ধীরে ধীরে র‍্যাপিড পাসের পরিসর বাড়ানো হবে। কার্ডে ভাড়া পরিশোধ করা গেলে যাত্রীদের ভ্রমণ হবে স্বচ্ছন্দ, নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.