Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ব্যাংকগুলো জমা ডলার ফেরত নেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক রিজার্ভ কমেছে
    বাংলাদেশের অর্থনীতি

    ব্যাংকগুলো জমা ডলার ফেরত নেওয়ায় কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক রিজার্ভ কমেছে

    নিউজডেক্সBy নিউজডেক্স29/03/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টাকা-ডলার অদলবদল বা সোয়াপ সুবিধা চালুর পর বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বাড়ছিল। কিন্তু এখন তা আবার কমতে শুরু করেছে। ২০ মার্চ যেখানে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ ছিল ২ হাজার ৫২৪ কোটি ডলার, সেখানে ২৭ মার্চ তা কমে ২ হাজার ৪৮১ কোটি ডলারে নেমেছে।

    এর কারণ সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, যেসব ব্যাংক এক মাস মেয়াদে ডলার জমা রেখেছিল, তারা টাকা জমা দিয়ে সেই ডলার নিয়ে গেছে। আবার অনেকের মেয়াদ শেষ হলেও টাকা না থাকায় ডলার ফেরত নিতে পারেনি। এসব ডলার জমা নবায়ন করা হয়েছে। ব্যাংকের দেওয়া ডলারের কারণে রিজার্ভ বাড়ছিল।

    বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে গত ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের টাকা-ডলার অদলবদল (সোয়াপ) সুবিধা চালু হয়। এরপর ব্যাংকগুলো প্রায় ১৫০ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকে জমা রেখে টাকা নেয়। সোয়াপ সুবিধা চালুর ফলে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক উভয় পক্ষই উপকৃত হয়। কারণ, ডলার জমা রেখে টাকা নেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর তহবিল খরচ হয় সর্বোচ্চ আড়াই শতাংশ। ব্যাংকগুলো সেই টাকা সাড়ে ১১ শতাংশ পর্যন্ত সুদে সরকারের ট্রেজারি বিলে বিনিয়োগ করতে পারছে। পাশাপাশি এই টাকায় ১৩ দশমিক ১১ শতাংশ সুদে ঋণও দিতে পারছে। ফলে বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি ব্যবস্থাপকেরা কম খরচের তহবিল থেকে বেশি আয়ের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া সুবিধাটি চালু হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ বেড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ১ হাজার ৯৪৫ কোটি ডলার, যা এর আগের সপ্তাহে ছিল ১ হাজার ৯৯৮ কোটি ডলার। এক সপ্তাহে রিজার্ভ কমেছে ৫৩ কোটি ডলার।

    এদিকে দুই বছর ধরে চলা ডলার-সংকট ইতিমধ্যে কিছুটা কেটেছে। সরকারি আমদানি দায় মেটাতে আগের মতো রিজার্ভ থেকে ডলার বিক্রি করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ডলারের দাম না বেড়ে এখন কমছে। ব্যাংকগুলো আগে প্রবাসী আয়ের ডলার কিনেছে ১২০ টাকার বেশি দামে, যা এখন ১১৪-১১৫ টাকায় নেমেছে। ফলে আমদানিকারকেরাও আগের চেয়ে কম দামে ডলার পাচ্ছেন। এ ছাড়া প্রবাসী ও রপ্তানি আয় গত মাসে বেড়েছে।

    এদিকে ডলারের দাম নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে ঠিক কীভাবে এই পদ্ধতি কাজ করবে, তা এখনো ঠিক করতে পারেনি আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে এ পদ্ধতি কবে চালু হবে, সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.