Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » বিশ্ববাজারে আজ আবার বেড়েছে তেলের দাম
    আন্তর্জাতিক বাণিজ্য

    বিশ্ববাজারে আজ আবার বেড়েছে তেলের দাম

    নিউজডেক্সBy নিউজডেক্স17/10/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার পর বুধবার সকালে দাম আবার বেড়েছে। মূলত মধ্যপ্রাচ্যে প্রকৃত অর্থে কী ঘটতে যাচ্ছে—এ নিয়ে অনিশ্চয়তা থেকে দাম আবার বেড়েছে।

    বুধবার সকালে জ্বালানি তেলের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৩৯ ব্যারেল উঠেছে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৯ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৭০ দশমিক ৭৭ ব্যারেল উঠেছে।

    গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। তেলের চাহিদা কমে যাওয়ার পূর্বাভাস এবং ইসরায়েল ইরানের তেলক্ষেত্র ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে না আর তাতে বাজারে সরবরাহ ঘাটতি হবে না, এই ধারণা থেকে গতকাল তেলের দাম এতটা কমে যায়।

    ইসরায়েল এখন ইরানে হামলা না চালালেও ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা কমছে না; এই সংকট দীর্ঘস্থায়ী হবে। দীর্ঘদিন ধরেই এই সংকট চলমান। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্র বলেছে, বৈরুতে ইসরায়েলের বিমান হামলার সমর্থন করে না তারা।

    বাজার বিশ্লেষকেরা বলছেন, গতকাল দাম কমার পর বিশ্ববাজারে তেলের দাম কিছুদিনের জন্য স্থিতিশীল হবে। বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এখন মধ্যপ্রাচ্যের ঘটনাবলি বুঝতে সময় নেবেন; সে জন্য দাম আপাতত স্থিতিশীল থাকবে।

    এদিকে চীন সরকার অর্থনীতি চাঙা করতে প্রণোদনার ঘোষণা দিয়েছে। কিন্তু কী পরিমাণ প্রণোদনা দেওয়া হবে এবং কোন খাতে, সে নিয়ে অনিশ্চয়তা থাকায় প্রকৃতপক্ষে চীনের তেলের চাহিদা কতটা, তা নিয়ে একধরনের অনিশ্চয়তা আছে।

    রয়টার্সের আরেক সংবাদে বলা হয়েছে, অর্থনীতি চাঙা করতে চীন আগামী তিন বছরে বিশেষ ট্রেজারি বন্ড ছেড়ে অতিরিক্ত ৮৫০ বিলিয়ন বা ৮৫ হাজার কোটি ডলার তুলতে পারে। এই সংবাদের পরও চীনের শেয়ারবাজারে তেমন সাড়া পড়েনি।

    এদিকে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক ও ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি চলতি বছরের বাকি সময়ের জন্য তেলের চাহিদার পূর্বাভাস ছাঁটাই করেছে। এই ছাঁটাইয়ের মূল কারণ, চীনের চাহিদা নিয়ে অনিশ্চয়তা।

    এদিকে তেলের বাজার এখন যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুতের তথ্যের জন্য অপেক্ষা করছে। আজ বুধবার তা প্রকাশিত হওয়ার কথা। গতকালই এ তথ্য প্রকাশিত হওয়ার কথা ছিল; কিন্তু সেদিন কেন্দ্রীয় সরকারের ছুটি থাকায় তথ্য প্রকাশ করা হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.