Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » বিএসএমএমইউতে কম খরচে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা যায়
    শেয়ারবাজার

    বিএসএমএমইউতে কম খরচে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা যায়

    নিউজডেক্সBy নিউজডেক্স06/02/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে কম খরচে রক্তের ক্যানসারের রোগীদের অস্থিমজ্জা প্রতিস্থাপনের চিকিৎসা সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমইউ) একজন রোগীর চিকিৎসার খরচ এখন ৩ লাখ ২২ হাজার টাকা। প্রশাসনিক ও আর্থিক সহায়তা অব্যাহত থাকলে পাঁচ/ছয়জন রোগীকে এই চিকিৎসা দিতে পারবেন চিকিৎসকেরা।

    গত ১ জানুয়ারি হেমাটোলজি বা রক্তরোগ বিভাগের অধীনে বিএসএমএমইউএর এফ ব্লকে স্থাপিত হয়েছে ‘রক্ত, অস্থিমজ্জা প্রতিস্থাপন ও স্টেম সেল থেরাপি কেন্দ্র’। নতুন এই কেন্দ্রে একজন রক্তের ক্যানসারে ভোগা ব্যক্তির অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয় ১৭ জানুয়ারি। সেই রোগী সুস্থ হয়ে বাড়িতে যাবেন দু–এক দিনের মধ্যে। নতুন কেন্দ্রে সফল প্রতিস্থাপন নিয়ে গতকাল সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    সংবাদ সম্মেলনে অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসা দলের প্রধান ও হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দীন শাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে ‘রক্ত, অস্থিমজ্জা প্রতিস্থাপন ও স্টেম সেল থেরাপি কেন্দ্র’ স্থায়ী হওয়া দেশের মানুষের জন্যই দরকার। কেন্দ্র চালাতে জনবল ও অর্থসহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।

    অনুষ্ঠানে বলা হয়, রক্তের বিভিন্ন ধরনের ক্যানসার আছে। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের জীবন রক্ষায় কারও কারও অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রয়োজন হয়।

    দেশে প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপন চিকিৎসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ঢাকা মেডিকেলে প্রতিস্থাপন চিকিৎসা বন্ধ আছে। বিএসএমএমইউ ছাড়া বর্তমানে দুটি বেসরকারি হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে এই চিকিৎসা চালু আছে। ২০১৮ সালে বিএসএমএমইউতে প্রথম এই চিকিৎসা হয়েছিল।

    অনুষ্ঠানে বলা হয়, দেশে ৬ থেকে ১২ লাখ টাকায় অস্থিমজ্জা প্রতিস্থান করা হচ্ছে। বিদেশে খরচ হয় ২০ থেকে ৩০ লাখ টাকা।

    অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আধুনিক সব ধরনের চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে চালু করার চেষ্টা চলছে। স্থাপিত কেন্দ্রটি যেন ঠিকভাবে চলে, তার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.