Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » বাংলালিংকের নেটওয়ার্ক পা‌বেন টেলিটক গ্রাহকেরা
    জাতীয়

    বাংলালিংকের নেটওয়ার্ক পা‌বেন টেলিটক গ্রাহকেরা

    নিউজডেক্সBy নিউজডেক্স26/03/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মোবাইল অপারেটর বাংলালিংক ও টেলিটকের মধ্যে পারস্পরিক নেটওয়ার্ক অবকাঠামো ভাগাভাগির মাধ্যমে জাতীয় রোমিং-সেবা (অ্যাকটিভ শেয়ারিং) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে নির্বাচিত দুই হাজার টেলিটক পোস্ট পেইড ও প্রিপেইড গ্রাহক বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল, এসএমএস ও ইন্টারনেট-সেবা পাবেন। এটা সফল হলে বাংলালিংক ও টেলিটক দেশব্যাপী বাণিজ্যিক ভিত্তিতে অ্যাকটিভ শেয়ারিং চালু করবে।  

    স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক পরীক্ষামূলকভাবে দেশে প্রথমবারের মতো এই সেবা চালুর ঘোষণা দেন।

    অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাকটিভ শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটকের গ্রাহকেরা নেটওয়ার্ক কাভারেজবিহীন এলাকায় স্বয়ংক্রিয়ভাবে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পাবেন। ভবিষ্যতে এ সেবা সব অপারেটরের জন্য উদাহরণ হয়ে থাকবে।

    প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, অ্যাকটিভ শেয়ারিংয়ের ফলে টেলিটকের মতো সরকারি প্রতিষ্ঠানগুলো লাভজনক হতে পারবে। বাংলালিংক ও টেলিটকের এই উদ্যোগকে অনুসরণ করে ভবিষ্যতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো পারস্পরিক আরও বেশি সহযোগিতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণের পথকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলালিংক ও টেলিটকের জন্য এই প্রক্রিয়া যেন সহজ হয়, সে বিষয়ে সহযোগিতা করবেন।

    অগ্রাধিকার ভিত্তিতে টেলিকম নীতিমালার সঙ্গে সমন্বয় করে গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার লক্ষ্যে বাংলালিংক কাজ করছে বলে জানান প্রতিষ্ঠানটির সিইও এরিক অস। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান বলেন, বাংলালিংকের সঙ্গে এই চুক্তি সেবার মান বৃদ্ধিতে সহায়তা করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.