Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » বাংলাদেশের সঙ্গে বানিজ্য করার ক্ষেত্রে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহার করার প্রস্তাব দিয়েছে চীন সরকার
    আন্তর্জাতিক বাণিজ্য

    বাংলাদেশের সঙ্গে বানিজ্য করার ক্ষেত্রে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহার করার প্রস্তাব দিয়েছে চীন সরকার

    নিউজডেক্সBy নিউজডেক্স10/06/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশকে ডলারের পরিবর্তে সরাসরি ইউয়ান বা আরএমবিতে লেনদেন নিষ্পত্তি করার প্রস্তাব দিয়েছে চীন। গত মে মাসের ২৯–৩০ তারিখে ব্যাংক অব হুজো আয়োজিত ‘প্রমোশন অব ক্রস বর্ডার আরএমবি সেটেলমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এ প্রস্তাব দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না। অনুষ্ঠানে ডলারের বদলে ইউয়ানে লেনদেন নিষ্পত্তি করলে পারস্পরিক কী সুবিধা হতে পারে, তা তুলে ধরেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি।

    চীন থেকে আমদানি বাবদ বাংলাদেশকে প্রতিবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ করতে হয়, যা মোট আমদানির প্রায় ৪০ শতাংশ। চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি ব্যাখ্যা করেন যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক এ লেনদেন যদি ইউয়ান বা আরএমবিতে করা হয়, তাহলে বেশ কিছু সুবিধা পেতে পারে বাংলাদেশ।

    অন্তত ছয়টি সুবিধার কথা উল্লেখ করেন চীনা প্রতিনিধি। প্রথমত, বাংলাদেশের রিজার্ভের ডলারের ওপর চাপ কমবে; দ্বিতীয়ত, আমেরিকান ক্লিয়ারিং সিস্টেম ব্যবহারের জন্য ঋণপত্র বা এলসিপ্রতি মাশুল বাবদ এখন যে ১৮০–২০০ ডলার দিতে হয়, সরাসরি টাকা-আরএমবি লেনদেনে এ অতিরিক্ত খরচ ব্যবসায়ীদের বহন করতে হবে না; তৃতীয়ত, চীন থেকে আমদানি ক্ষেত্রে উপযুক্ত মূল্যে লেনদেনের নিশ্চয়তা বাড়বে; চতুর্থত, আরএমবি হিসাবের জমা থেকে লেনদেন নিষ্পত্তি হলে বিনিময় ঝুঁকি দূর হবে; পঞ্চমত, হংকং, সাংহাই, সিঙ্গাপুরের মুদ্রাবাজারে আরএমবি সম্পদে বিনিয়োগ করে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ থাকবে। সর্বপোরি যেকোনো ধরনের নিষেধাজ্ঞা বা স্যাংশন ঝুঁকিও এড়ানো সম্ভব হবে।

    চীন বাংলাদেশে আরএমবিতে হিসাব খোলা এবং বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করার কথা বলেছে। এ জন্য আরএমবি লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম বা সিআইপিএসে যোগ দিতে হবে। এ নিকাশ ব্যবস্থায় চীনের সঙ্গে এখন যুক্ত আছে হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মিয়ানমার।

    বাংলাদেশে অবশ্য এখনই আরএমবিতে হিসাব খোলা যায় এবং আন্তব্যাংক মুদ্রাবাজারে আরটিজিএস (রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট, যেটি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক তহবিল স্থানান্তর ব্যবস্থা) নিকাশ ব্যবস্থায় স্থানীয় লেনদেনও নিষ্পত্তি করা যায়। এদিক থেকে বাংলাদেশের নীতি-কাঠামো অনেক দূর এগিয়ে আছে। ইউয়ানে বাণিজ্য নিষ্পত্তি করতে হলে এখন দরকার হবে আরএমবির জোগান এবং সিআইপিএস ব্যবস্থায় অংশগ্রহণ।

    দুই দেশের বাণিজ্য ভারসাম্যে বাংলাদেশ বিপুলভাবে পিছিয়ে আছে। এ ক্ষেত্রে ঘাটতি ২৩ বিলিয়ন ডলারের বেশি। তবে চীনে মজুরি বাড়ার কারণে শ্রমঘন শিল্প, যেমন তৈরি পোশাক কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে আরএমবিকে গ্রহণ করতে পারি, তাহলে এটি সহজ হতে পারে। বিনিয়োগ বাড়লে তারল্যও বাড়বে।

    চীনা অর্থনীতি এখন আরও বেশি বাইরে আসতে চাইছে, বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য উদারনীতি গ্রহণ করেছে। ২০১৫ সালে আরএমবিকে এসডিআর বাস্কেটে যুক্ত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এর মধ্য দিয়ে আরএমবির আন্তর্জাতিকীকরণের পথে এগিয়ে গেছে চীন। টাকা-আরএমবি বিনিময় ব্যবস্থা চালু হলে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে রুবল, রুপি নয়, বরং ডলারের বিকল্প মুদ্রা হয়ে উঠবে আরএমবি। চীনের এ বদলে যাওয়া আশীর্বাদ হয়ে আসতে পারে বাংলাদেশের জন্য।

    বাংলাদেশের সঙ্গে লেনদেনে আরএমবি প্রচলনের চীনা প্রস্তাব ২০৩০ সালের মধ্যে আমাদের উচ্চমধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্য পূরণে ইতিবাচক ভূমিকা রাখার সম্ভাবনা যথেষ্ট। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সুযোগ কাজে লাগানো যেতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.