Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ফিলিস্তিনি ব্যাংক বিচ্ছিন্ন করতে চায় ইসরায়েল, মানবিক সংকটের হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর
    আন্তর্জাতিক বাণিজ্য

    ফিলিস্তিনি ব্যাংক বিচ্ছিন্ন করতে চায় ইসরায়েল, মানবিক সংকটের হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর

    নিউজডেক্সBy নিউজডেক্স24/05/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েল তার দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাংকিং সুবিধা বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা করছে, সে ব্যাপারে সতর্ক করেছেন মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন। তিনি বলেছেন, এর ফলে ‘মানবিক সংকটের’ ঝুঁকি রয়েছে। ফিলিস্তিনি এলাকায় অর্থ পৌঁছানোর জন্য এই ব্যাংকিং চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    এক প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর ইতালির স্ট্রেসা শহরে সাংবাদিকদের জেনেট ইয়েলেন বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনি ব্যাংকগুলোকে ইসরায়েলের ব্যাংকের সংযোগ থেকে বিচ্ছিন্ন করার যে পদক্ষেপ নিয়েছে, আমি সে ব্যাপারে বিশেষভাবে উদ্বিগ্ন।’ ওই শহরে ধনী দেশগুলোর জোট জি৭-এর অর্থমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

    মার্কিন অর্থমন্ত্রী জানান, ফিলিস্তিনি ওই ব্যাংকিং চ্যানেলগুলো যে তহবিল পরিচালনা করে, তা ব্যবহার করে ইসরায়েল থেকে ৮০০ কোটি ডলারের পণ্য ও সেবা আমদানি করা হয়। এসবের মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, জ্বালানি এবং খাদ্য। এ ছাড়া ব্যাংকগুলো প্রতিবছর ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানিতে সহায়তা করে, যার ওপর ফিলিস্তিনি মানুষের জীবন নির্ভর করে।

    সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও জি৭ দেশগুলো কী করতে পারে, এমন প্রশ্ন করা হলে জেনেট ইয়েলেন বলেন, ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কয়েক মাস আগেই তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়েছেন।

    মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘আমি যেমনটা বলেছি, ইসরায়েলের ব্যাংক থেকে ফিলিস্তিনি ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করার (ইসরায়েলের) এই পদক্ষেপ মানবিক সংকট সৃষ্টি করবে। অবশ্যই এটা এমন বিষয়, যা নিয়ে কথা হবে।’

    জেনেট ইয়েলেন বলেন, তিনি আশা করছেন পশ্চিম তীরের অর্থনীতিতে এমন একটি সিদ্ধান্তের কী প্রভাব পড়বে, তা নিয়ে অন্যান্য দেশগুলো কথা বলবে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি ইসরায়েলের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।’

    ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সংগ্রহ করা অর্থ ইসরায়েল যে আটকে রাখছে, সে ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন মন্ত্রী। তিনি বলেন, এটা পশ্চিম তীরের অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকিতে ফেলছে।

    ১৯৯০-এর দশকে অসলোতে স্বাক্ষর করা শান্তিচুক্তি অনুসারে, ইসরায়েল ফিলিস্তিন কর্তৃপক্ষের জন্য অর্থ সংগ্রহ করে। এই ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীরে সীমিত আকারে স্বায়ত্তশাসন পরিচালনা করে। কিন্তু ৭ অক্টোবরের হামাসের হামলার পর ইসরায়েল অর্থ স্থানান্তর বন্ধ করে দেয়। হামাস মূলত গাজা ভূখণ্ড শাসন করে।

    নরওয়ের অংশীদার নয়

    গত বুধবার নরওয়ে জানিয়েছে যে তারা একটি ফিলিস্তিন দেশকে স্বীকৃতি দেবে। ২৮ মে থেকে এই স্বীকৃতি কার্যকর হবে। একই সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড ও স্পেন। এই পদক্ষেপ ইসরায়েলকে ক্ষিপ্ত করেছে।

    এমন সিদ্ধান্তের পর ইসরায়েলের অর্থমন্ত্রী বিজালের স্মটরিখ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে করের অর্থ স্থানান্তর বন্ধ করার হুমকি দেন। এই অর্থ স্থানান্তরের ক্ষেত্রে নরওয়ে যে ভূমিকা পালন করে, তা-ও যাতে শেষ হয়, তা নিশ্চিত করার হুমকি দেন তিনি। নেতানিয়াহুকে দেওয়া এক চিঠিতে তিনি লেখেন, ‘আজ নরওয়ে হলো প্রথম দেশ যারা একতরফাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। তাই জুডেয়া ও সামারিয়াসংক্রান্ত কোনো কিছুতে তাদের অংশীদারত্ব থাকতে পারে না।’ পশ্চিম তীরকে বাইবেলে ওই নামে চিহ্নিত করা হয়েছে।

    ফিলিস্তিনি করের অর্থ নরওয়ের কাছে পাঠাতে একটি পরিকল্পনা চলতি বছর ইসরায়েলের মন্ত্রিসভা অনুমোদন করেছিল। এই অর্থ গাজায় নিজস্ব কর্মীদের মধ্যে বিতরণ করে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.