Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » প্রাক বাজেটে করছাড় চান তৈরি পোশাকশিল্পের মালিকেরা
    জাতীয়

    প্রাক বাজেটে করছাড় চান তৈরি পোশাকশিল্পের মালিকেরা

    নিউজডেক্সBy নিউজডেক্স06/03/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে করে ছাড় চেয়েছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার হ্রাস, ভ্যাট মওকুফ, পুনঃ প্রক্রিয়াজাত তন্তু উৎপাদন ও সাব কন্ট্রাকটিং বা ঠিকা কাজে ভ্যাট অব্যাহতিসহ একগুচ্ছ করছাড় চেয়েছে তারা।

    রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে প্রাক্‌-বাজেট আলোচনায় অংশ নিয়ে পোশাকশিল্পের মালিকদের একাধিক সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বৈঠকে অংশ নেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান ও নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

    বিজিএমইএর সভাপতি ফারুক হাসান তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫০ শতাংশ করা এবং তা আগামী ৫ বছর অব্যাহত রাখার দাবি জানান। তিনি বলেন, বর্ধিত হারে উৎসে কর কর্তন করায় তৈরি পোশাক রপ্তানিকারকেরা ব্যবসা পরিচালনায় আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমান সংকটকালে উৎসে কর যদি আগের মতো দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়, তাহলে এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় তা সহায়ক ভূমিকা পালন করবে। রপ্তানি বাড়াতে উদ্যোক্তারা উদ্বুদ্ধ হবেন। এতে অর্থনীতি উপকৃত হবে।

    এ ছাড়া পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা, প্রতিযোগী সক্ষমতা বাড়াতে স্থানীয় বাজার থেকে সংগৃহীত পণ্য ও সেবার ওপর ভ্যাট মওকুফ, কাটা পোশাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা, সাব কন্ট্রাক্টিংয়ের বিপরীতে ভ্যাট মওকুফের দাবি করেন বিজিএমইএ সভাপতি।

    ন্যূনতম কর সমন্বয়ের প্রস্তাব অ্যামটবের

    টেলিযোগাযোগ খাতের করপোরেট কর ও ন্যূনতম কর সমন্বয়ের প্রস্তাব করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ বা অ্যামটব। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্‌-বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটি এ দাবি জানায়।

    এনবিআর কার্যালয়ে গতকাল প্রাক্‌-বাজেট সভায় অ্যামটবের পক্ষ থেকে টেলিকম–সংক্রান্ত আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক বিষয়ে ২১ দফা প্রস্তাব দেওয়া হয় বলে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    প্রাক্‌–বাজেট আলোচনার বিষয়ে বিজ্ঞপ্তিতে অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, মোবাইল শিল্প খাতের সার্বিক প্রবৃদ্ধি অন্য সব খাতের সার্বিক প্রবৃদ্ধির নির্ণায়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই খাতের ওপর আরোপ করা বিবিধ কর দেশের অন্যান্য খাতের চেয়ে অনেক বেশি। এমনকি বিশ্বের অন্যান্য দেশের তুলনায়ও এ কর বেশি।

    আগামী বাজেট সামনে রেখে অ্যামটবের দেওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে একই ব্যর্থতার কারণে দুই বার করারোপ ও দ্বৈতকর পরিহার করা, সব সরকারি সংস্থার রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা স্পষ্ট করা, করপোরেট কর কমানো বা যুক্তিযুক্ত পর্যায়ে রাখা, ন্যূনতম কর সমন্বয় করা, অসমন্বয়কৃত অঙ্ক জের হিসেবে টানা, সিমের ওপর ধার্য মূল্য সংযোজন কর বাদ দেওয়া এবং টেলিকম অপারেটরদের জন্য আলাদা এইচ এস কোড চালু করা ইত্যাদি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.