Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » প্রথম ত্রৈমাসিকে চীনের শিল্প মুনাফা বেড়েছে ৪.৩%
    আন্তর্জাতিক বাণিজ্য

    প্রথম ত্রৈমাসিকে চীনের শিল্প মুনাফা বেড়েছে ৪.৩%

    নিউজডেক্সBy নিউজডেক্স28/04/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চীনের সামষ্টিক অর্থনৈতিক সূচক নিয়ে আবারও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এবার জানা গেল, বছরের প্রথম প্রান্তিকে চীনের শিল্প খাতের মুনাফা বৃদ্ধির হার কম। এমনকি চলতি বছরের প্রথম দুই মাসে এই খাত যে পরিমাণ মুনাফা করেছিল, তৃতীয় মাসে তা কমে গেছে।

    চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) তথ্যানুসারে, বছরের প্রথম প্রান্তিকে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সম্মিলিত মুনাফা ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০ হাজার ৭০০ কোটি ডলারে উন্নীত হয়েছে; যদিও বছরের প্রথম দুই মাসে মুনাফা হয়েছিল ১০ দশমিক ২ শতাংশ। অর্থাৎ মার্চ মাসে দেশটির শিল্প খাতের মুনাফা অনেকটাই কমেছে।

    গত বছরের প্রথম প্রান্তিকে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা কমেছিল ২১ দশমিক ৪ শতাংশ। তখন মূলত কোভিডের প্রভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যেসব প্রতিষ্ঠান তাদের মূল ব্যবসা থেকে ২৭ লাখ ৬০ হাজার ডলার রাজস্ব আয় করে, সেসব প্রতিষ্ঠান এই তালিকায় অন্তর্ভুক্ত।

    সংবাদে বলা হয়েছে, এ বছরের মার্চ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। এনবিএস অবশ্য জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তথ্য আলাদা আলাদাভাবে দেয়নি; যদিও তারা বলেছে, গত বছরের আগস্ট থেকে প্রতি মাসেই মুনাফা বাড়ছে।

    মার্চ মাসের শিল্প মুনাফা হ্রাসের সঙ্গে অন্যান্য সূচকের মিল আছে বলেই দেখা যাচ্ছে, যেমন খুচরা বিক্রয় ও শিল্পোৎপাদন কমে যাওয়া। এর অর্থ হলো, বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার ভালো হলেও অভ্যন্তরীণ চাহিদা তেমন একটা বাড়েনি।

    বছরের শুরুতে প্রবৃদ্ধির পালে হাওয়া লাগার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ার কারণে তার গতি অনেকটা কমে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।
    বিশ্লেষকেরা বলছেন, মুনাফা এভাবে কমে যেতে থাকলে উৎপাদনকারীদের পক্ষে সম্পদ ও দায়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে যাবে। একপর্যায়ে তাঁরা হয়তো আর ব্যবসা সম্প্রসারণে আগ্রহ দেখাবেন না। এ ছাড়া উচ্চ প্রযুক্তিসম্পন্ন উৎপাদন খাতের মুনাফা বছরের প্রথম প্রান্তিকে অনেকটা বাড়লেও সব কোম্পানি একই হারে মুনাফা করতে পারেনি। এ ক্ষেত্রে তাদের মধ্যে পার্থক্য আছে।

    বছরের প্রথম প্রান্তিকে অটোমোবাইল উৎপাদন খাতের মুনাফা বেড়েছে ৩২ শতাংশ।
    এদিকে গত মঙ্গলবার চীনের বৃহত্তম গাড়ি প্রদর্শনী শুরু হয়েছে। বড় বড় কোম্পানি তাদের সর্বশেষ মডেলের বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করছে সেখানে। এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে, গাড়ি কোম্পানিগুলো এখন বৈদ্যুতিক গাড়ি তৈরিতে মনোযোগ দিচ্ছে-পেছনে ফিরে তাকানোর অবকাশ তাদের নেই।

    এপ্রিল মাসেই জানা গেল, চীনের বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারক কোম্পানি সিএটিএলের মুনাফা বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে। কিন্তু চাহিদা কমে যাওয়া ও প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে টানা দ্বিতীয় প্রান্তিকে তাদের মুনাফা কমেছে।
    চীনের অর্থনীতি এখন প্রবৃদ্ধির নতুন মডেল প্রণয়নের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ফিচ রেটিংস চীনের সার্বভৌম ক্রেডিট রেটিং কমিয়ে নেতিবাচক করেছে। তারা বলছে, নতুন মডেল প্রণয়ন নিয়ে যে ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জেরে এই অবনমন।

    চীন সরকার অর্থনীতি চাঙা করতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, সরকারের উচিত হবে চাহিদা বৃদ্ধিতে নজর দেওয়া, সরবরাহ বৃদ্ধিতে নয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.