Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » নীতি সুদহার কমাচ্ছে না ফেডারেল রিজার্ভ
    আন্তর্জাতিক বাণিজ্য

    নীতি সুদহার কমাচ্ছে না ফেডারেল রিজার্ভ

    নিউজডেক্সBy নিউজডেক্স03/05/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নীতি সুদহার আপাতত কমাচ্ছে না যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ফেড আবারও বলেছে, সুদহার কমানোর পরিবেশ তৈরিতে এখনো তেমন একটা উন্নতি না হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রাখা হবে।

    ফেডের নীতি সুদহার এখন দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। গত বছরের জুলাই থেকে নীতি সুদহার ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৫০ শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে। চলতি বছরের শুরুতে নীতি সুদহার কমানো হবে, এমন খবর বাজারে ছড়িয়ে পড়লেও চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ায় ফেড আপাতত সুদহার কমানোর পথে হাঁটছে না।

    এক সংবাদে বলা হয়েছে, ঋণের সুদহার বেশি রেখে ফেড আশা করছে, অর্থনীতিতে চাহিদার রাশ টেনে ধরে রাখা সম্ভব হবে। অর্থাৎ চাহিদা কম থাকলে বাজারে পণ্যের সরবরাহ কমে যাবে, কমে যাবে কেনাবেচা; পরিণতিতে মূল্যস্ফীতির সূচক মাথা নামাবে।

    এ পরিস্থিতিতে যেসব বিশ্লেষক একসময় বলেছিলেন যে ফেড এ বছরের শুরুতে নীতি সুদহার কমাতে পারে, তাঁরা এখন আর কোনো পূর্বাভাস দিচ্ছেন না। অনেকে আবার বলছেন যে ফেড উল্টো নীতি সুদহার বাড়াতে পারে।

    নীতি সুদহার কমানোর পরিবেশ তৈরি হয়নি, এমন ঘোষণার পর গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, সুদহার বাড়ানোর আশঙ্কা কম। তিনি আরও বলেন, ফেডের নীতিনির্ধারকেরা নিশ্চিত হতে চাইছেন যে মূল্যস্ফীতির চাপ কমতে শুরু করেছে। ফলে এ সিদ্ধান্তের বিষয় নির্ভর করবে তথ্য-উপাত্তের ওপর।

    গত মার্চে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ। ২০২২ সালের জুনে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১। সে তুলনায় মূল্যস্ফীতির হার কমলেও এখনো তা ২ শতাংশের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

    গতকালের এই ঘোষণার পর ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতির এই প্রবণতায় আলোকপাত করে। তারা বলে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে না।

    ফিচ রেটিংসের প্রধান অর্থনীতিবিদ ব্রায়ান কলটন বলেন, ফেডের ঘোষণায় মূল্যস্ফীতির যে প্রবণতা বিরাজ করছে, তার স্বীকৃতি আছে। এ পরিস্থিতিতে তাদের ধৈর্য ধরে থাকা ছাড়া আর কিছু করার নেই। এ ছাড়া চলতি বছর নীতি সুদহার হ্রাসের সম্ভাবনা কম বা অন্তত যে কয়েকবার কমানোর কথা ছিল, ততবার কমার সম্ভাবনা নেই।

    জেরোম পাওয়েল আরও বলেন, অন্যান্য দেশ হয়তো যুক্তরাষ্ট্রের আগে নীতি সুদহার হ্রাসের কথা ভাবতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, এসব দেশের প্রবৃদ্ধির গতি কমে গেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির গতি ভালো থাকায় তারা এখনই নীতি সুদহার হ্রাসের কথা ভাবছে না।

    এ ছাড়া ফেডের হাতে এখন যে পরিমাণ ট্রেজারি বন্ড আছে, সেসব বন্ড যে হারে তারা ছেড়ে দেবে বলে ভেবেছিল, সে গতি তারা কিছুটা কমিয়ে দিতে পারে।

    ২০২০ সালে মহামারির সময় অর্থনীতিকে প্রণোদনা দিতে ফেডারেল রিজার্ভ বিপুল পরিমাণ ট্রেজারি বন্ড কিনেছিল। দুই বছর পর অর্থাৎ ২০২২ সালে তারা ট্রেজারি বন্ড ছেড়ে দিতে শুরু করে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.