Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » চীন–রাশিয়ার ‘গোপন লেনদেন’ বাড়ছে, ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সিও
    আন্তর্জাতিক বাণিজ্য

    চীন–রাশিয়ার ‘গোপন লেনদেন’ বাড়ছে, ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সিও

    নিউজডেক্সBy নিউজডেক্স01/05/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দক্ষিণ চীনের এক অ্যাপ্লায়েন্স কোম্পানি রাশিয়ায় পণ্য পাঠাতে গিয়ে বিপাকে পড়েছে। বিষয়টি পণ্যের গুণগত মান–সম্পর্কিত নয়। চীনের বড় বড় ব্যাংকগুলো রাশিয়ার সঙ্গে লেনদেন সীমিত করেছে, সে কারণেই এই বিপত্তি। এসব ব্যাংক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে আছে।

    বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই পরিস্থিতিতে রাশিয়ার পণ্য পাঠাতে চীনের এই কোম্পানি রাশিয়া-চীন সীমান্তে মুদ্রা বিনিময়কারীদের দ্বারস্থ হয়েছে। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ওয়াং নিজেই এ তথ্য দিয়েছেন। এই ব্যক্তি নিজের ব্যক্তিগত নাম ব্যবহার করেন না; বরং তিনি পারিবারিক পদবি ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

    ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রুশ সরকার এবং সে দেশের কোম্পানিগুলোর ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করে।

    এই পরিস্থিতিতে চীনের বড় ব্যাংকগুলো ভয় পাচ্ছে, রাশিয়ার সঙ্গে লেনদেন করলে সেই নিষেধাজ্ঞার আঁচ তাদের গায়েও লাগবে। ওয়াশিংটন সব সময় অভিযোগ করে, চীন মস্কোর যুদ্ধের তহবিল জোগাতে সহায়তা করছে। সে কারণে এখন চীনের কোম্পানিগুলো রাশিয়ার সঙ্গে বেসামরিক বাণিজ্য করতেও ভয় পাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত সাতটি ব্যাংকিং ও বাণিজ্যিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই পরিস্থিতি চীনের রপ্তানিকারকদের জন্য সমস্যা হয়ে উঠছে।

    চীনের বড় ব্যাংকগুলো রাশিয়ার সঙ্গে লেনদেনে আগ্রহী না হওয়ায় চীনের রপ্তানিকারকেরা ছোট ব্যাংক ও এমনকি অবৈধ মাধ্যমে অর্থ লেনদেন করছে। মুদ্রা বিনিময়কারী ও নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারেও বাধ্য হচ্ছে তারা।

    এ বিষয়ে ওয়াং বলেন, আনুষ্ঠানিক মাধ্যমে যথাযথভাবে ব্যবসা করা যায় না। বড় ব্যাংকগুলো এখন অর্থ পরিশোধ করতে এক মাসের বেশি সময় নিচ্ছে। এই পরিস্থিতিতে রপ্তানিকারকেরা অবৈধ পথে লেনদেন করতে বাধ্য হচ্ছেন।

    চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের এক বাণিজ্য সংগঠনের নেতারা বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে রাশিয়া ও চীনের মধ্যে এ ধরনের গোপন লেনদেন আরও বাড়বে। কিন্তু এই পদ্ধতিতে লেনদেনের বড় ঝুঁকি আছে।

    এদিকে মস্কোভিত্তিক এক রুশ ব্যাংকার বলেছেন, ক্রিপ্টোকারেন্সি ২০২১ সালে চীনে নিষিদ্ধ হলেও এটাই হয়তো লেনদেনের একমাত্র উৎস হয়ে উঠতে পারে। চীনের বড় ও ছোট ব্যাংকের কেওয়াইসির দরজা পেরিয়ে যাওয়া কঠিন।

    যাঁরা এ বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন, তাঁরা সবাই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। তবে ঠিক কী পরিমাণ লেনদেন বড় বড় ব্যাংকগুলো থেকে ছুটে গেছে, সে বিষয়ে রয়টার্স নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.