Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » চীন আবারও ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার
    আন্তর্জাতিক বাণিজ্য

    চীন আবারও ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার

    নিউজডেক্সBy নিউজডেক্স13/05/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আপাতদৃষ্টে চীনের সঙ্গে ভারতের একধরনের বৈরী সম্পর্ক রয়েছে। তবে এই সম্পর্ক দুই দেশের বাণিজ্য সম্পর্কে খুব বেশি নেতিবাচক প্রভাব রাখছে না। চীন এখন ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। এর আগের দুই অর্থবছরে যুক্তরাষ্ট্র ছিল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার।

    অর্থনীতিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান জিটিআরআই যে পরিসংখ্যান দিয়েছে, তাতে দেখা গেছে যে ২০২৩-২৪ অর্থবছরে ভারত ও চীনের মধ্যে ১১৮ দশমিক ৪ বিলিয়ন বা ১১ হাজার ৮৪০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। ওই বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১১৮ দশমিক ৩ বিলিয়ন বা ১১ হাজার ৮৩০ কোটি ডলারের।

    ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ছিল যুক্তরাষ্ট্র।

    জিটিআরআইয়ের পরিসংখ্যানে দেখা গেছে, গত অর্থবছরে চীনে ভারতের রপ্তানি ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৬৭ কোটি ডলারে দাঁড়িয়েছে। ভালো এই রপ্তানি প্রবৃদ্ধির পেছনে যেসব পণ্য মূল ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে ছিল লৌহ আকরিক, সুতা বা কাপড়, তাঁত পণ্য, মসলা, ফল, সবজি ও প্লাস্টিক।

    অন্যদিকে চীন থেকে ভারতের আমদানি বেড়েছে ৩ দশমিক ২৪ শতাংশ। পরিসংখ্যানে দেখা গেছে, গত অর্থবছরে ভারত ১০ হাজার ১৭৫ কোটি ডলারের পণ্য চীন থেকে এনেছে। অর্থাৎ দুই দেশের মধ্যে বিপুল পরিমাণ বাণিজ্য–ঘাটতি রয়েছে, যা ভারতের প্রতিকূলে।

    গত অর্থবছরে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি ১ দশমিক ৩২ শতাংশ কমে ৭ হাজার ৭৫০ কোটি ডলার হয়েছে। আগের বছরে ভারতের রপ্তানি ছিল ৭ হাজার ৮৫৪ কোটি ডলার। অন্যদিকে গত বছর যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি ছিল ৪ হাজার ৮০ কোটি ডলারের পণ্য, যা আগের বছরের চেয়ে ২০ শতাংশ কম।

    গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই) বলছে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের বৃহত্তম ১৫টি বাণিজ্য অংশীদারের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এ সময়ে চীনে ভারতের রপ্তানি সামান্য কমলেও চীন থেকে আমদানি ব্যাপকভাবে বেড়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, এ সময়ে আমদানির প্রবৃদ্ধি ছিল ৪৪ দশমিক ৭ শতাংশ।

    জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, আমদানির প্রবৃদ্ধি বাণিজ্য–ঘাটতি বাড়িয়ে চলেছে। ২০১৯ সালের তুলনায় ২০২৪ অর্থবছরে এই ঘাটতি বেড়েছে ৮ হাজার ৫০৯ কোটি ডলার। ক্রমবর্ধমান আমদানির তুলনায় রপ্তানির প্রবৃদ্ধি না হওয়ায় যে উদ্বেগ রয়েছে, এটা তারই প্রতিফলন।

    এ সময়ে অবশ্য যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বিপুলভাবে বেড়েছে। ২০১৯ অর্থবছরে ভারত যেখানে ৫ হাজার ২৪১ কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে, সেখানে ২০২৪ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৭ হাজার ৭৫২ কোটি ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৪৭ দশমিক ৯ শতাংশ। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানির প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ। এ ক্ষেত্রে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ৩ হাজার ৬৭৪ কোটি ডলার।

    ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০১৩-১৪ অর্থবছর থেকে চার বছর চীন ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল। এর আগে সংযুক্ত আরব আমিরাত ছিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। আর সাম্প্রতিক দুই অর্থবছরে যুক্তরাষ্ট্র ছিল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার।

    গত ২০২৩-২৪ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত ছিল ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৮ হাজার ৩৬০ কোটি ডলার। এরপরের অবস্থান রাশিয়া (৬ হাজার ৫৭০ কোটি ডলার), সৌদি আরব (৪ হাজার ৩৪০ কোটি ডলার) ও সিঙ্গাপুর (৩ হাজার ৫৬০ কোটি ডলার)।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.