Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » চীনা ব্যবসায়ীদের আত্মবিশ্বাস কম, ধীর হয়ে পড়েছে সেবা খাতের সম্প্রসারণ
    আন্তর্জাতিক বাণিজ্য

    চীনা ব্যবসায়ীদের আত্মবিশ্বাস কম, ধীর হয়ে পড়েছে সেবা খাতের সম্প্রসারণ

    নিউজডেক্সBy নিউজডেক্স05/07/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গত জুন মাসের চীনের সেবা খাত সম্প্রসারণের হার ছিল গত আট মাসের মধ্যে সবচেয়ে কম। শুধু তা-ই নয়, গত মাসে দেশটির সেবা খাতের ব্যবসায়িক আত্মবিশ্বাস ছিল চার বছরের মধ্যে সবচেয়ে নিচে। মূলত নতুন কার্যাদেশের গতি কমে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিসংখ্যান সরকারি জরিপের নয়, এক বেসরকারি প্রতিবেদনে এটা জানা গেছে।

    রয়টার্স জানিয়েছে, কাইজিন/এসঅ্যান্ডপি গ্লোবাল সার্ভিসের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের মান জুন মাসে ৫১ দশমিক ২ পয়েন্টে নেমে এসেছে, যদিও তার আগের মাসে এর মান ছিল ৫৪। এই সূচকের মান ৫০-এর ওপর থাকলে ধরে নেওয়া হয়, সেই খাতের সম্প্রসারণ হয়েছে। কিন্তু সম্প্রসারণের এই হার ছিল ২০২৩ সালের অক্টোবর মাসের পর সবচেয়ে কম। ১৮ মাস ধরে চীনের সেবা খাতের টানা সম্প্রসারণ হয়েছে।

    সরকারি জরিপের ফলাফলের সঙ্গে এই জরিপের মিল আছে। গত রোববার প্রকাশিত সরকারি জরিপ অনুযায়ী, চীনের সেবা খাতের গতি গত পাঁচ মাসের মধ্যে ছিল সর্বনিম্ন। বেসরকারি এ জরিপ মূলত রপ্তানিমুখী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে করা হয়েছে।

    বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের অবস্থা খুব একটা ভালো নয়। তারপরও চীন সরকার চলতি বছর ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সরকারের নীতি সহায়তা বাড়াতে হবে।

    দেখা গেছে, গত জুন মাসে চীনের কোম্পানিগুলোর নতুন কার্যাদেশের উপসূচক ৫২ দশমিক ১ পয়েন্টে নেমে এসেছে; আগের মাসের যা ছিল ৫৫ দশমিক ৪। মে মাসে চীনের রপ্তানির গতি ভালো থাকলেও জুন মাসে রপ্তানির চাহিদা কমেছে।

    বিশ্ব অর্থনীতিতে একধরনের অনিশ্চয়তা আছে। এ পরিস্থিতিতে চীনের ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রতিযোগিতা বেড়ে যাওয়া এর অন্যতম কারণ।

    গত মে মাসে চীনের সেবা খাতে কর্মসংস্থানের হার বাড়লেও জুন মাসে কমেছে। তবে জুন মাসে চীনের ব্যবসায়ীরা মূল্যের দিক থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। গত কয়েক মাসে কাঁচামাল ও তৈরি পণ্যের মূল্য কমে যাওয়ার কারণেই ব্যবসায়ীদের এই স্বস্তি। এর আগে গত কয়েক মাসে কাঁচামাল, শ্রমিক ও যাতায়াতের খরচ বেড়েছিল।

    এদিকে চীনের কমিউনিস্ট পার্টির নেতারা চলতি মাসের মাঝামাঝি সময়ে তৃতীয় প্লেনামে মিলিত হবেন। বাজার আশা করছে, এবারে প্লেনাম থেকে কিছু সংস্কারের ঘোষণা আসবে।

    নীতিবিষয়ক উপদেষ্টাদের মতে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্থানীয় সরকারের হাতে অর্থ বণ্টন করা হবে এবারের প্লেনামের মূল এজেন্ডা। অর্থাৎ জমি বিক্রি করে যেন স্থানীয় সরকারগুলোকে রাজস্ব আয় করতে না হয়, তার ব্যবস্থা করা।

    কাইজিন গ্রুপের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ওয়াং ঝে বলেন, আর্থিক ও কর নীতি সংস্কারের মূল উদ্দেশ্য হওয়া উচিত বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আরও প্রত্যাশা তৈরি করা।

    এ সূচকে দেখা গেছে, গত মাসে চীনের উৎপাদন খাতেরও সম্প্রসারণ হয়েছে। কাইজিন/এসঅ্যান্ডপি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই জুন মাসে ৫১ দশমিক ৮ পয়েন্টে উঠেছে; আগের মাসে যা ছিল ৫১ দশমিক ৭ পয়েন্ট।

    ফলে ২০২১ সালের মে মাসের পর এই সূচকের সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, জুন মাসে এই সূচকের মান হবে ৫১ দশমিক ২ পয়েন্ট।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.