Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » গতকাল দুপুর পর্যন্ত ৬০০০ পয়েন্ট কমেছে ভারতের শেয়ার বাজারে
    আন্তর্জাতিক বাণিজ্য

    গতকাল দুপুর পর্যন্ত ৬০০০ পয়েন্ট কমেছে ভারতের শেয়ার বাজারে

    নিউজডেক্সBy নিউজডেক্স05/06/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আজ আবার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের দালাল স্ট্রিটে। ভোট গণনা শুরু হতেই ধস নেমেছে শেয়ারবাজারে। বেলা যত বাড়ছে, ততই পতন হচ্ছে সূচকের।মঙ্গলবার ভারতের সময় বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৬ হাজার পয়েন্ট পতন হয়েছে সেনসেক্সের।

    ভোট গণনায় দেখা গেছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট প্রায় ২৯৫টি লোকসভা আসনে এগিয়ে। বিরোধীদের ইন্ডিয়া জোটও পিছিয়ে নেই; তারা এগিয়ে আছে ২৩০টি আসনে। পিটিআই বলছে, বারানসিতে এক সময়ে পিছিয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে অবশ্য মোদি এগিয়ে গেছেন। ভারতের শেয়ারবাজারে আজ মূলত এর প্রভাবই পড়েছে। বিশ্লেষকেরা বলছেন, এ কারণেই সেনসেক্সের পতন হয়

    ধারণা করা হচ্ছে, এনডিএ জোট ৩০০ আসনে এগিয়ে না থাকা পর্যন্ত বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন না। যদিও ‍বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবার দাবি করেছিল, তারা ৪০০ আসনে জিতবে।

    ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায় নিফটি সূচকের পতন হয় ৩ দশমিক ৩ শতাংশ; সূচক নেমে আসে ২২ হাজার ৫৫৭ পয়েন্টে। এস অ্যান্ড পি বিএসই সূচকের পতন হয়েছে ৩ শতাংশ। সকাল সাড়ে ৯টায় এই সূচক নেমে দাঁড়িয়েছে ৭৪ হাজার ১০৭-পয়েন্টে। আজ ট্রেডিং শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য কমেছে প্রায় ২০ লাখ কোটি রুপি। এরপর বেলা ১১টা ১০ মিনিটে নিফটির পতন হয় ৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

    গত সোমবার ভারতের শেয়ারবাজারের নজিরবিহীন উত্থান হয়েছিল। বাজারের সূচক আবারও ৭৬ হাজারের ঘরে উঠে যায়। নিফটিও নজির গড়ে ২৩ হাজারের ঘরে উঠে যায়; উত্থান হয় ৭৩৩ পয়েন্ট। গত তিন বছরের মধ্যে এই দুই সূচকের সবচেয়ে বেশি উত্থান হয়েছিল গতকাল। শেয়ারমূল্য বাড়ে ১৪ লাখ কোটি রুপি।

    বিনিয়োগকারী ও বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, বুথফেরত সমীক্ষার প্রভাবে গতকাল এমন উত্থান হয়েছিল ভারতের শেয়ারবাজারের। গতকাল ভারতের বাজারবিশেষজ্ঞ কমল পারেখ দাবি করেছিলেন, এমন উত্থানের ফলে আরও ঝুঁকিপূর্ণ হতে পারে শেয়ারবাজার। সমীক্ষার ফলের সঙ্গে বাস্তব গণনা না মিললে বাজারের পতন হবে। তাঁর সেই আশঙ্কাই আজ সত্যি হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.