Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » গঙ্গার নদীর নিচ দিয়ে চালু হলো মেট্রোরেল
    আন্তর্জাতিক বাণিজ্য

    গঙ্গার নদীর নিচ দিয়ে চালু হলো মেট্রোরেল

    নিউজডেক্সBy নিউজডেক্স06/03/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের মেট্রোরেলের ইতিহাসে নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ।নদীর তলদেশ দিয়ে ট্রেন চালু করল দেশটি। সারা ভারতে এটি প্রথম ঘটনা।

    গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হতে চলেছে কলকাতা শহরে। এই নদীর তলদেশের মেট্রো পথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    এর আগে ১৯৮৪ সালের ২৪ অক্টোবর এই শহরেই প্রথম মেট্রো চলাচল শুরু হয়। সেটি ছিল পাতাল রেল। প্রথম ৩ দশমিক ৪ কিলোমিটার এই রেলপথ চালু হওয়ার পর পরবর্তী সময় এই মেট্রো ট্রেনের চলার পথ বেড়ে ৩১ কিলোমিটার পর্যন্ত দাঁড়ায়, দমদম থেকে ধর্মতলা হয়ে একেবারে টালিগঞ্জ পর্যন্ত। পরে এই পথ টালিগঞ্জ থেকে গড়িয়া এবং দমদম থেকে বাড়িয়ে করা হয় নওয়াপাড়া-দক্ষিণেশ্বর পর্যন্ত।

    এবার এই পথ বাড়ানো হয়েছে একেবারে হাওড়া পর্যন্ত। ট্রেন ধর্মতলা থেকে হাওড়া যাবে হুগলি বা গঙ্গা নদীর তলদেশ দিয়ে। তলদেশের দূরত্ব ৫২০ মিটার।

    সকাল সাড়ে ১০টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুগলি নদীর তলদেশ থেকে ধর্মতলা-হাওড়া রেলপথ চালু করলেন। নদীর তলদেশের ৩৪ মিটার তল থেকে চলে গেছে এই রেলপথ। এই রেলপথ চালুর সঙ্গে সঙ্গে এই মেট্রোরেল পথের স্টেশনসংখ্যা ১৭ থেকে বেড়ে ২৬ হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদি আজ আরও দুটি মেট্রোরেলের উদ্বোধন করেছেন। 

    এই পথ দুটি হলো কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় সম্প্রসারিত পথ এবং তারাতলা মাঝেরহাটের সম্প্রসারিত মেট্রো পথ। ধর্মতলা-হাওড়া মেট্রো পথের উদ্বোধনের ফলে এই হাওড়া থেকে ধর্মতলা ৮ মিনিটে এবং হাওড়া থেকে শিয়ালদাহ ১১ মিনিটে যাওয়া যাবে।

    গঙ্গার তলদেশের মেট্রোর উদ্বোধন করে সেই মেট্রো ট্রেনে চড়েছেন প্রধানমন্ত্রী। তিনি ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত যান। হাওড়ায় নেমে প্রধানমন্ত্রী উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতের কাছারি ময়দানে বিজেপির নারী মোর্চা আয়োজিত জনসভায় যোগ দিতে রওনা হন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.