Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » কটন টেক্সটাইল শিল্পে নিম্নতম মজুরি ১০ হাজার টাকা
    বাংলাদেশের অর্থনীতি

    কটন টেক্সটাইল শিল্পে নিম্নতম মজুরি ১০ হাজার টাকা

    নিউজডেক্সBy নিউজডেক্স07/04/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কটন টেক্সটাইল শিল্প খাতের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণা করেছে সরকার। এ খাতের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ১ টাকা। সর্বশেষ ২০১৮ সালে এ খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। তখন সর্বনিম্ন মজুরি ছিল ৫ হাজার ৭১০ টাকা। সে হিসাবে নতুন কাঠামোতে মজুরি বেড়েছে প্রায় ৭৫ শতাংশ।

    গত বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী ‘কটন টেক্সটাইল’ শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে।

    গত ডিসেম্বর মাসে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তাতে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। ওই সময় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছিলেন পোশাকশ্রমিকেরা।

    শ্রম মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড ও এলাকাভেদে কটন টেক্সটাইল খাতে নিম্নতম মজুরি হবে ১০ হাজার ১ টাকা, আর সর্বোচ্চ ১৫ হাজার ৫৯৮ টাকা। মোট ১০টি গ্রেডে এসব মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি গ্রেডে মজুরির ক্ষেত্রে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা—এলাকাভিত্তিক এই তিন শ্রেণি রাখা হয়েছে। তিন শ্রেণিতেই শ্রমিকদের মধ্যে মূল মজুরি, চিকিৎসা ও খাদ্য ভাতা সমান রাখা হয়েছে। তবে বাড়িভাড়া ও যাতায়াতের ক্ষেত্রে ভাতায় পার্থক্য রয়েছে।

    নতুন কাঠামোতে সর্বশেষ বা দশম গ্রেডে শ্রমিক হিসেবে ধরা হয়েছে স্পিনিং, উইভিং ও তাঁতকাজের সহকারীকে। উপজেলা পর্যায়ের এ ধরনের শ্রমিকের নিম্নতম মূল মজুরি ৫ হাজার ১৬২ টাকা এবং অন্যান্য ভাতা মিলিয়ে মোট নিম্নতম মজুরি হবে ১০ হাজার ১ টাকা। জেলা শহরের ক্ষেত্রে এ মজুরি হবে ১০ হাজার ৩৫৯ টাকা ও বিভাগীয় শহরে ১০ হাজার ৮৭৫ টাকা। সর্বোচ্চ বা প্রথম গ্রেডে শ্রমিক হিসেবে রয়েছেন কার্পেন্টার, ওয়েল্ডার, ফিটারসহ বিভিন্ন পরিচালনা কাজের প্রধান বা জ্যেষ্ঠ কর্মীরা। বিভাগীয় শহরে এই গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৫৯৮ টাকা, জেলা পর্যায়ে ১৪ হাজার ৮০৪ টাকা এবং উপজেলা ও অন্যান্য এলাকায় ১৪ হাজার ৩০৭ টাকা।

    এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকের ক্ষেত্রে নিম্নতম মজুরি ৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৪ হাজার ১০০ টাকা। এ খাতে শ্রমিকের শিক্ষানবিশকাল ধরা হয়েছে তিন মাস।

    প্রজ্ঞাপনে কটন টেক্সটাইল শিল্প খাতের শ্রমিকের পাশাপাশি কর্মচারীদের নিম্নতম মজুরিও ঘোষণা করা হয়। কর্মচারীদের ক্ষেত্রে ৬টি গ্রেড করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন বা ষষ্ঠ গ্রেডে উপজেলা পর্যায়ে ১০ হাজার ১ টাকা এবং প্রথম গ্রেডে বিভাগীয় পর্যায়ে ২০ হাজার ২৪৬ টাকা নিম্নতম মজুরি ঠিক করা হয়েছে। কর্মচারীর ক্ষেত্রে শিক্ষানবিশকাল ছয় মাস। আর শিক্ষানবিশকালে নিম্নতম মজুরি ঠিক করা হয়েছে ৭ হাজার ৫০৩ টাকা।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্রমিক-কর্মচারীদের মধ্যে বর্তমানে যে যে গ্রেডে কর্মরত রয়েছেন, সেই গ্রেড অনুসারে তাঁদের নতুন মজুরি কাঠামোর সঙ্গে সমন্বয় করতে হবে। কোনো শ্রমিককে নিম্নতম মজুরির চেয়ে কম মজুরি দেওয়া যাবে না। আবার কেউ ইতিমধ্যে নিম্নতম মজুরির চেয়ে বেশি মজুরি পেলে তাঁর মজুরি কর্তন করা যাবে না। এ ছাড়া নিম্নতম মজুরির প্রজ্ঞাপন প্রকাশের পর থেকে প্রতিবছর মূল মজুরির ৫ শতাংশ বৃদ্ধি পাবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.