Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ওয়ার্প কীভাবে রোবট ব্যবহার করে তাদের ওয়্যারহাউস নেটওয়ার্ক অটোমেশন করছে
    প্রযুক্তি

    ওয়ার্প কীভাবে রোবট ব্যবহার করে তাদের ওয়্যারহাউস নেটওয়ার্ক অটোমেশন করছে

    নিউজডেক্সBy নিউজডেক্স12/06/2025No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ওয়ার্প প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে, মূল লক্ষ্য ছিল বিভিন্ন কোম্পানিকে তাদের শিপিং ও সরবরাহ চেইন সহজ করা এবং খরচ কমানো। এটি একটি প্রযুক্তি-নির্ভর নেটওয়ার্ক তৈরি করে যেখানে শিপার, ক্যারিয়ার এবং ওয়্যারহাউস একসঙ্গে কাজ করে। এখন তারা চায়, এই পুরো সাপ্লাই চেইনকে আরও কার্যকর করতে ওয়্যারহাউসগুলোতে রোবট ব্যবহার করে কাজগুলো স্বয়ংক্রিয় করতে। ওয়ার্পের সহ-প্রতিষ্ঠাতা ও CEO ড্যানিয়েল সোকলোভস্কি জানান, তারা সবসময় চেষ্টা করছেন তাদের গ্রাহকদের জন্য শিপিং ব্যবস্থা আরও কার্যকর ও সহজ করে তুলতে। Walmart, Gopuff, এবং HelloFresh-এর মতো বড় কোম্পানিগুলো তাদের গ্রাহক। AI-এর অগ্রগতির ফলে তারা মনে করছেন, আরও বেশি কিছু কাজ এখন অটোমেট করা সম্ভব। সোকলোভস্কি বলেন, তারা সাপ্লাই চেইনের ট্রাকিং বা ডেলিভারির মতো বড় অংশগুলো অটোমেট করতে পারবে না, কিন্তু ওয়্যারহাউসের ভিতরের কাজগুলোতে পরিবর্তন আনা সম্ভব। সেই লক্ষ্যেই তারা প্রথমে লস অ্যাঞ্জেলেসে তাদের একটি পরীক্ষামূলক ওয়্যারহাউসে ক্যামেরা বসিয়ে কম্পিউটার ভিশনের মাধ্যমে পুরো জায়গাটির একটি ভার্চুয়াল ভার্সন তৈরি করেন। এটি ছিল এক ধরনের ডিজিটাল টুইন বা সিমুলেশন পরিবেশ, যেখানে তারা বিভিন্ন পরীক্ষা চালাতে থাকেন।

    তিনি বলেন, “আমরা একরকম দেওয়ালে জিনিস ছুঁড়ে মারছিলাম—দেখছিলাম, যদি এটা করি কী হয়? ওটা করি কী হয়?”

    তাদের প্রথম আইডিয়া ছিল, মানুষের মতো দেখতে রোবট দিয়ে সাধারণ প্যালেট জ্যাক চালানো, কিন্তু সেটা ব্যর্থ হয়। পরে তারা বাজারে সহজলভ্য রোবট নিয়ে তার মধ্যে নিজেদের প্রযুক্তি যোগ করে সাফল্য পেতে শুরু করে।

    সোকলোভস্কি জানান, “আমরা জটিল সব লজিস্টিকস সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলেছি, যেগুলো রোবট ও সিস্টেম সহজেই বুঝতে পারে ও কাজ করতে পারে। এখন আমরা AI-এর বিভিন্ন ফর্ম যেমন ভয়েস, টেক্সট, ইমেইল, ফোন কল এবং রোবটিকস ব্যবহার করে পণ্য নামানো, সংরক্ষণ ও আবার লোড করার কাজগুলো করছি। আমাদের বিশ্বাস, আমরা এইভাবে দ্রুত লক্ষ্যে পৌঁছাতে পারব এবং নতুন করে কর্মী নিয়োগ ছাড়াই এটা সম্ভব হবে।”

    ওয়ার্পের সহ-প্রতিষ্ঠাতা ও CRO ট্রয় লেস্টার জানান, এই রোবটগুলো শুধু ওয়ার্পের নিজের জন্য না, বরং যেসব পার্টনার ওয়্যারহাউস ওয়ার্পের সাথে যুক্ত, তাদেরও সুবিধা হবে। কারণ এসব পার্টনার সবসময় জনবল সংকটের কথা বলে আসছে। লেস্টার বলেন, “ওয়ার্কাররাও এসব কাজ পছন্দ করছে না। তাই এই রোবটিক কিট তাদেরকে শুধু আমাদের জন্য না, বরং অন্যান্য কোম্পানির সাথেও তাদের কাজ আরও ভালো করতে সাহায্য করবে।” ওয়ার্প এই উদ্যোগের জন্য ১০ মিলিয়ন ডলারের একটি সিরিজ এ ফান্ড সংগ্রহ করেছে, যেখানে নেতৃত্ব দিয়েছে Up.Partners এবং Blue Bear Capital। ওয়ার্প এখন বিভিন্ন ধরনের রোবট পরীক্ষা করছে এবং বলছে, তারা এই বছর থেকেই রোবট বাস্তব ব্যবহারে আনবে। কলোভস্কি জানান, তাদের লস অ্যাঞ্জেলেসের পরীক্ষামূলক ওয়্যারহাউস এখন পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে চলছে। এবার তারা এই রোবটগুলো তাদের মূল নেটওয়ার্কের শহরগুলোতে চালু করতে যাচ্ছে—যেমন লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউ জার্সি, ডালাস ও মিয়ামি। তবে আপাতত তারা এই প্রযুক্তি বাইরে বিক্রি করবে না, কারণ এটি ওয়ার্প এবং তাদের পার্টনারদের জন্য একটি প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করছে।

    সোকলোভস্কি বলেন, “আমরা শুধু একটি রোবট বা AI কোম্পানি হয়ে উঠতে চাই না, যে শুধু ধারণা বিক্রি করে টাকা ব্যয় করে। বরং আমরা একটি বাস্তব লজিস্টিকস কোম্পানি, যারা বিগত কয়েক বছর ধরে গ্রাহকদের সত্যিকারের সেবা দিয়ে আসছে। আমরা এমন একটি অসাধারণ সিস্টেম ও ইকোসিস্টেম তৈরি করেছি, যা আমাদের এই ধরনের অটোমেশন সহজে বাস্তবায়ন করতে দিচ্ছে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    এনআইডি সার্ভারের পাসওয়ার্ড ফটোকপির দোকানে, দিনে মিলত ৫ হাজার টাকা

    09/09/2026

    উৎপাদন কমছে, বাড়ছে লোকসান; টিকে থাকার লড়াইয়ে এসএমই উদ্যোক্তারা

    27/08/2026

    আর্থিক সংকটে ন্যাশনাল ব্যাংক, টুইন টাওয়ারের এক ভবন ভাড়া দেওয়ার বিশেষ অনুমতি

    26/07/2026

    এডিবির নামে ভুয়া ঋণের ফাঁদ, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

    20/07/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.