Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » এবার চীনের বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপ করছে কানাডা
    আন্তর্জাতিক বাণিজ্য

    এবার চীনের বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপ করছে কানাডা

    নিউজডেক্সBy নিউজডেক্স30/08/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্র ও ইউরোপের পর এবার চীনের বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপ করছে কানাডা। দেশটি জানিয়েছে, চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এখানেই শেষ নয়, কানাডা চীনে উৎপাদিত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছে।

    বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সুরে কথা বলছে কানাডা। তাদের অভিযোগ, চীন এই শিল্পে বিপুল পরিমাণ ভর্তুকি দেয় এবং সে কারণে তারা বাজারে অন্যায় সুবিধা পাচ্ছে। চীন বলেছে, কানাডার এই সিদ্ধান্ত বাণিজ্য সুরক্ষাবাদের অংশ। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে এই শুল্ক আরোপ করা হচ্ছে।

    এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আমরা দেশের গাড়িশিল্পকে উন্নত করতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা বিশ্ববাজারে নেতৃত্বের আসনে যেতে চাই। কিন্তু চীনের মতো দেশ এই খাতে বিপুল পরিমাণে ভর্তুকি দিয়ে বিশ্ববাজারে অন্যায় সুবিধা পাচ্ছে।’

    বিবিসির সংবাদে বলা হয়েছে, চীনের উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে কানাডা যে শুল্ক আরোপ করেছে, তা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে তারা যে শুল্ক আরোপ করেছে, তা কার্যকর হবে আগামী ১৫ অক্টোবর থেকে।

    এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র চীনের উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে শুল্ক চার গুণ বাড়িয়ে ১০০ শতাংশে উন্নীত করেছে এবং তার আগে ইউরোপীয় ইউনিয়ন বৈদ্যুতিক গাড়িতে শুল্ক বাড়িয়ে ৩৬ দশমিক ৩ শতাংশে উন্নীত করেছে।

    কানাডা সরকারের এই শুল্ক থেকে মার্কিন কোম্পানি টেসলাও বাদ পড়বে না। চীনের সাংহাই কারখানায় টেসলা যে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করছে, সেগুলো কানাডার বাজারে ঢুকতে ১০০ শতাংশ শুল্কের মুখে পড়বে।

    এ ছাড়া কানাডার এই সিদ্ধান্তের ফলে বিএমডব্লিউ, ফক্সওয়াগন ও মার্সিডিজ বেঞ্জের মতো ইউরোপীয় গাড়ি কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। চীনে কারখানা করা হলে সে দেশের সরকার ভর্তুকি দেয়, ইউরোপীয় কোম্পানিগুলোও সেই সুবিধা পেয়ে আসছে। এর মধ্যে আছে সস্তা জমি, তুলনামূলক শিথিল করনীতি ও অন্যান্য আইনি সুবিধা। ইউরোপীয় ইউনিয়ন চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে বাড়তি শুল্ক আরোপ করায় জার্মান কোম্পানিগুলো এ কারণেই আপত্তি জানিয়েছিল।

    কানাডার শুল্কের বিপরীতে চীন প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে, যেমনটা হয়েছিল ট্রাম্পের জামানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে।

    সংবাদে বলা হয়েছে, কানাডার বাজারে চীনের বৈদ্যুতিক গাড়ি এখনো সেভাবে না চললেও বিওয়াইডির মতো কোম্পানি সেখানে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু কানাডা সরকার আগেভাগেই নিজের বাজার সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.