Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » এবার অর্থনৈতিক মডেল রূপান্তর করতে চায় চীন
    আন্তর্জাতিক বাণিজ্য

    এবার অর্থনৈতিক মডেল রূপান্তর করতে চায় চীন

    নিউজডেক্সBy নিউজডেক্স07/03/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছরে ৫ শতাংশের মতো প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে চীন। এই প্রবৃদ্ধি অর্জনে চীন বেশ কিছু সংস্কার কার্যক্রমও হাতে নিয়েছে। মূলত উন্নয়ন মডেলের রূপান্তর, শিল্পের অতি সক্ষমতা রোধ, সম্পত্তি খাতের ঝুঁকি হ্রাস করা ও স্থানীয় সরকারের অপচয় কমাতে কাজ করবে দেশটির সরকার।

    চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মঙ্গলবার এ কথা বলেছেন। তিয়েনআনমেন স্কয়ারের গ্রেট হল অব দ্য পিপলে চীনের আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক সভায় তাঁর প্রথম কর্ম প্রতিবেদন পেশ করার সময় চীনা প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
    গত বছরও চীনের প্রবৃদ্ধি এ রকম ছিল। তবে চলতি বছর এই হারে প্রবৃদ্ধি অর্জন করতে হলে সরকারি প্রণোদনা বাড়াতে হবে। চীনের অর্থনীতি এখনো রাষ্ট্রীয় বিনিয়োগের ওপর নির্ভরশীল বলে সরকার কত প্রণোদনা দিচ্ছে, তার ওপর দেশটির প্রবৃদ্ধি অনেকাংশে নির্ভর করে। ঠিক সে কারণে দেশটির স্থানীয় সরকারের ঋণ পাহাড়সম হয়ে উঠেছে।

    চীনের কোভিড-উত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম খুব একটা গতি পায়নি। বিশ্লেষকেরা বলছেন, এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতির গভীর কাঠামোগত ভারসাম্যহীনতা উন্মোচিত হয়েছে। একদিকে দেশটির পারিবারিক ভোগ ব্যয় কমে যাচ্ছে, আরেক দিকে বিনিয়োগ থেকে লভ্যাংশ প্রাপ্তির পরিমাণও কমে যাচ্ছে। তাই এখন নতুন উন্নয়ন মডেল প্রণয়নের দাবি উঠেছে।

    সারা বিশ্বের অর্থনীতি যেদিকে যাচ্ছে, চীনের অর্থনীতি যাচ্ছে ঠিক তার বিপরীতে। সব বড় অর্থনীতিতে মূল্যস্ফীতির হার বাড়তি হলেও চীনে উল্টো মূল্যহ্রাস হচ্ছে। চাহিদা কমে যাচ্ছে দেশটিতে। আবাসন ও ঋণসংকটে সামগ্রিকভাবে জর্জরিত হচ্ছে চীনের অর্থনীতি।

    এই পরিস্থিতিতে চীন বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। প্রযুক্তি খাতে উদ্ভাবন ও উৎপাদনে চীন আরও বেশি সম্পদ বিনিয়োগ করবে। প্রধানমন্ত্রী লি বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উৎপাদনের নতুন খাত তৈরির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এসব করা হবে।

    এ ছাড়া উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগের সীমা তুলে নেওয়াসহ টেলিকম ও স্বাস্থ্যসেবার মতো খাতে বিধিনিষেধ তুলে নেওয়া হবে। এ ছাড়া উদীয়মান শিল্পের বিকাশে পরিকল্পনা করা হবে বলে রয়টার্সের সংবাদে জানা গেছে।

    চীন সরকারের পরিকল্পনা হলো চলতি বছর বাজেট ঘাটতি ৩ শতাংশে নামিয়ে আনা; গত বছর যা ছিল ৩ দশমিক ৮ শতাংশ। গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা দীর্ঘ মেয়াদে এক লাখ কোটি ইউয়ান বা ১৩ হাজার ৯০০ কোটি ডলারের বন্ড বাজারে ছাড়তে চায়। এটা অবশ্য বাজেটের অন্তর্ভুক্ত নয়।

    স্থানীয় সরকারের বিশেষ বন্ড ছাড়ার কোটা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯০ হাজার কোটি ইউয়ান; ২০২৩ সালে যা ছিল ৩ লাখ ৮০ হাজার কোটি ডলার। একই সঙ্গে চীন ভোক্তা মূল্যস্ফীতির হার ৩ শতাংশ এবং চলতি বছর ১ কোটি ২০ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। এর মধ্য দিয়ে তারা বেকারত্বের হার ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখতে চায়।

    পিকিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জিয়া কিংজিয়ে বলেন, চীন সরকার অর্থনীতিতে খুব একটা প্রণোদনা দিতে চায় না; সেই সঙ্গে ঋণের রাশও টেনে ধরতে চায়।

    বিশ্লেষকেরা আশা করছেন, চীন সরকার ভবিষ্যতে বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হ্রাস করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পূর্বাভাস, চলতি বছর চীনের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৬ শতাংশ; ২০২৮ সালে যা ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে।

    সরকারি পরিসংখ্যানে গত বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হয়নি; ২০২৩ সালে দেশটির প্রবৃদ্ধি দেখানো হয়েছে ৫ দশমিক ২ শতাংশ। আগের বছর অর্থাৎ ২০২২ সালেও ৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছিল। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, চীনের জন্য এটা যথেষ্ট নয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.