রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা সংগঠন ‘ই-ক্লাব’ (E-Club)-এর বার্ষিক ইফতার মাহফিল। সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং পারস্পরিক নেটওয়ার্কিং বৃদ্ধিতে এই মিলনমেলা এক অনন্য মাত্র যোগ করে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ই-ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মাদ শাহরিয়ার খান, ইসি প্রেসিডেন্ট কামরুল হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাফি ইমন, অর্গানাইজিং সেক্রেটারি হাসান একরাম, জয়েন্ট সেক্রেটারি অরূপা দত্ত, ফাউন্ডার কমিটি চেয়ার শেখ আবুল হাশেম ,উইমেন্স ফোরামের চেয়ার রাবেয়া খাতুন লাকি এবং ওমেন্স ফোরাম ডাইরেক্টরসহ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।
মিশন ও ভিশন নিয়ে আলোচনা:
ইফতারের পূর্ববর্তী বিশেষ সেশনে ই-ক্লাবের লিডাররা সংগঠনের মিশন ও ভিশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মাদ শাহরিয়ার খান বলেন, “ই-ক্লাব কেবল একটি সংগঠন নয়, এটি উদ্যোক্তাদের জন্য একটি পরিবার। আমাদের লক্ষ্য হলো দক্ষ উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে শক্তিশালী অবদান রাখা।”
ইসি প্রেসিডেন্ট কামরুল হাসান তার বক্তব্যে সদস্যদের মাঝে পেশাদারিত্ব এবং একে অপরের ব্যবসায়িক উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
নেটওয়ার্কিং ও ভ্রাতৃত্বের বন্ধন:
এবারের ইফতার মাহফিলের অন্যতম আকর্ষণ ছিল সদস্যদের মধ্যকার নেটওয়ার্কিং সেশন। নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ জানান, ই-ক্লাব সবসময়ই উদ্যোক্তাদের জন্য এমন একটি প্লাটফর্ম তৈরি করতে চায় যেখানে সৃজনশীল চিন্তা ও ব্যবসায়িক প্রসারের সুযোগ থাকবে।
উপস্থিত সদস্যরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় ই-ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
