Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » ইউয়ানের দর উঁচুতে বেঁধে দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক
    আন্তর্জাতিক বাণিজ্য

    ইউয়ানের দর উঁচুতে বেঁধে দিয়েছে চীনের কেন্দ্রীয় ব্যাংক

    নিউজডেক্সBy নিউজডেক্স28/03/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চীনের কেন্দ্রীয় ব্যাংক ইউয়ানের যে মধ্যবর্তী দর বেঁধে দেয়, তার সঙ্গে এবার রয়টার্সের আনুমানিক হিসাবের ব্যবধান গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। রয়টার্স ইউয়ানের মধ্যবর্তী দরের যে ধারণা করেছিল, চীনা কেন্দ্রীয় ব্যাংক তার চেয়ে উঁচুতে দেশটির মুদ্রার দর বেঁধে দিয়েছে। এর উদ্দেশ্য, ইউয়ানের দরপতন ঠেকানো।

    বাজার চালু হওয়ার আগে আজ চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) প্রতি ডলারের বিপরীতে ইউয়ানের মধ্যবর্তী দর বেঁধে দেয় ৭ দশমিক শূন্য ৯৪৮ ইউয়ান। বেঁধে দেওয়া এই মধ্যবর্তী দরের ২ শতাংশ কমবেশিতে ইউয়ানের লেনদেন করতে দেওয়া হয়।

    রয়টার্সও ইউয়ানের দরের একটি আনুমানিক মধ্যবর্তী দাম হিসাব করেছিল। তবে চীনা কেন্দ্রীয় ব্যাংক ইউয়ানের যে দর ঠিক করেছে, রয়টার্সের দর তার চেয়ে কম। ২০২৩ সালের নভেম্বর মাসের পর তাদের মধ্যকার ব্যবধান আর কখনোই এতটা বেশি ছিল না।

    সম্প্রতি ইউয়ানের দর গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। সে কারণে মুদ্রার যেন আর দরপতন না হয়, তা নিশ্চিত করতে ইউয়ানের দর কিছুটা উঁচুতে বেঁধে দিয়েছে পিবিওসি।

    গত তিন মাসে ডলারের বিপরীতে ইউয়ানের দাম প্রায় ২ শতাংশ কমেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির নিয়ন্ত্রণ শিথিল করবে—বাজারে এমন খবর ছড়িয়ে পড়ায় ইউয়ানের ওপর চাপ বাড়ে। অর্থনীতির পালে হাওয়া লাগাতে চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতির রাশ ছাড়তে যাচ্ছে। অর্থাৎ নীতি সুদহার কমাতে যাচ্ছে। সেই সঙ্গে জাপানি মুদ্রা ইউয়ান দুর্বল হওয়ার কারণেও চীনের কেন্দ্রীয় ব্যাংক এ পরিস্থিতির মুখে পড়েছে।

    আরেকটি বিষয় হলো মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত। বিশ্লেষকেরা মনে করছেন, ফেড নীতি সুদহার হ্রাস না করা পর্যন্ত ডলারের বিপরীতে এশিয়ার অন্যান্য দেশের মুদ্রার দরপতন অব্যাহত থাকবে। ফেডের নীতিসুদ হ্রাসের দিনটিকে অনেকে ‘ডি ডে’র (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিম ইউরোপ মুক্ত করার অভিযান; ৬ জুন, ১৯৪৪) সঙ্গে তুলনা করেন, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ডি ডের যে ভূমিকা ছিল, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ফেডারেল রিজার্ভের নীতি সুদ কমানোর ঘোষণা তার সঙ্গে তুলনীয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    ইন্টারন্যাশনাল সামিট ২০২৬-এর আগে করপোরেট রিয়েল এস্টেট লিডারশিপে সম্মানিত হলেন তাবাসসুম ইমাম

    09/09/2026

    ধনী হওয়ার উপায় জানানো বিখ্যাত লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার!

    05/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.