তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে এই আয়োজন করছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ।
“একটাই লক্ষ্য হতে হবে আই সিটিতে দক্ষ” — এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই মিটআপে অংশগ্রহণ করবেন আইসিটি অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর, লিডার ও নেটওয়ার্ক ক্লাবের সদস্যরা। দিনব্যাপী এ আয়োজনে থাকবে অনুপ্রেরণামূলক আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন এবং নেটওয়ার্কিং সেশন।
অনুষ্ঠানের পার্টনার হিসেবে রয়েছে নেক্সফ্লাই, মাইন্ড শেপার্স, মাই ব্র্যান্ড স্টোরি এবং অনলাইন পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মানিত অতিথিবৃন্দ—
• আরজে শিফাত – সিঙ্গার ও মিউজিক ডিরেক্টর, ঢাকা এফএম ৯০.৪ ও রেডিও অ্যাম্বার ১০২.৪
• অরূপা দত্ত – ম্যানেজিং পার্টনার, আরুতাস ইন্ডাস্ট্রি স্কলার; আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ
• মোঃ ফেরদৌস হোসাইন – এক্সিকিউটিভ অপারেশন, নেক্সফ্লাই
• এ. এইচ. আলী – ডিজিটাল মার্কেটার, ইউটিউব ও এআই কনটেন্ট ক্রিয়েটর
• প্রফেসর ড. শাহ আলম চৌধুরী – হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স (ইউনিভার্সিটি রিলেশনস)
• মুন হীরা – সাইকোলজিস্ট, মাইন্ড শেপার্স
• মোঃ আবদুর রহমান নিপু – সিনিয়র ভাইস চেয়ারম্যান
• বি. এ. ওয়াহিদ নিউটন – চিফ এডুকেটর
• মোহাম্মদ শাহরিয়ার খান – প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ
আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই মিটআপের মাধ্যমে সারাদেশের তরুণ নেতৃত্বের মধ্যে আইসিটি দক্ষতা, উদ্ভাবনী চিন্তাধারা ও দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ আরও ত্বরান্বিত হবে।

