Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ
    শেয়ারবাজার

    অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ

    নিউজডেক্সBy নিউজডেক্স06/02/2024No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিভিন্ন আবাসিক হলে এ বিষয়ক নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া হলের কক্ষগুলোতেও বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রোববার বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অবৈধভাবে হলে অবস্থারত শিক্ষার্থী ও পোষ্য কোটায় ভর্তি শিক্ষার্থীদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে যাঁরা অবৈধভাবে হলে অবস্থান করছেন, তাঁরা এবং সব পোষ্যকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত তারিখের মধ্যে হল ত্যাগ না করলে তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

    জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচি

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানা বলেন, ‘রোববার সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছিল। আজকেও সব হলের প্রাধ্যক্ষ এবং উপাচার্য স্যার নিজে আমাদের সঙ্গে বসছিলেন। আবারও তিনি নির্দেশ দিয়েছেন এবং ইতিমধ্যে বিভিন্ন হলে এ–সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। হলে যেসব অবৈধ শিক্ষার্থী আছে, তাদেরকে হল ছাড়তে বাধ্য করা হবে।’

    জাহাঙ্গীরনগরে ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত, তিনজনই ছাত্রলীগের নেতা

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডাকে। সভায় ধর্ষণকাণ্ডে জড়িত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করা হয়। এর মধ্যে তিনজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা। এ ছাড়া তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুজনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সভায় আবাসিক হলে অবস্থানরত অবৈধ শিক্ষার্থীদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশসহ ওই সময়ের মধ্যে হল না ছাড়লে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

    এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি এবং আবাসিক হলগুলো থেকে অছাত্রদের বের করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এসব দাবি আদায়ে সোমবার ক্যাম্পাসে গণপোস্টারিং, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

    দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর এলাকায় গণপোস্টারিং কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ‘ধর্ষকের কালো হাত ভেঙে দাও’, ‘এই ক্যাম্পাসে ধর্ষকের কোনো জায়গা নেই’, ‘ছদ্ম গণরুম বিলুপ্ত করো’, ‘উদ্ভট উটের পিঠে চলছে জাবি’ ইত্যাদি স্লোগান–সংবলিত পোস্টার নতুন কলাভবন, সমাজবিজ্ঞান অনুষদ, পুরোনো কলাভবনের দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে একটি মতবিনিময় সভা করেন। সভায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ‘নিপীড়নবিরোধী মঞ্চ’ গঠন করা হয়।

    বিকেল চারটার দিকে শিক্ষার্থীদের অপর একটি অংশ নতুন কলাভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

    বিকেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার মো. আবু হাসান ধর্ষণে অভিযুক্ত ও তাঁদের পালাতে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.