Close Menu
Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 7
    Facebook LinkedIn YouTube
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    • বাংলাদেশের অর্থনীতি
    • আন্তর্জাতিক বাণিজ্য
    • জাতীয়
    • শেয়ারবাজার
    • ব্যাংকিং
    • বীমা
    • প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • উদ্যোক্তা
    • কর্মসংস্থান
    • বিনিয়োগ
    • লাইফস্টাইল
    • অন্যান্য
    Bangladesh Finance TribuneBangladesh Finance Tribune
    Home » এসএমই ফাউন্ডেশনের অনুকূলে আরও অর্থ বরাদ্দের দাবি
    উদ্যোক্তা

    এসএমই ফাউন্ডেশনের অনুকূলে আরও অর্থ বরাদ্দের দাবি

    নিউজডেক্সBy নিউজডেক্স22/02/2024No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের জন্য সরকার এসএমই ফাউন্ডেশনকে যে অর্থ বরাদ্দ দিয়েছে, তা দিয়ে উদ্যোক্তাদের চাহিদা পূরণ হচ্ছে না। এ কারণে এসএমই খাতের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে আরও অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

    আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের ১৮তম বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানান উদ্যোক্তারা। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ ও সাধারণ পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এসএমই ফাউন্ডেশনের সাধারণ পর্ষদে ২৮ জন উদ্যোক্তা প্রতিনিধি রয়েছেন।

    সভায় উদ্যোক্তারা বলেন, করোনাভাইরাসের সময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠতে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে আরও বেশিসংখ্যক এসএমই উদ্যোক্তাকে এসব কর্মসূচির আওতায় আনতে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে অর্থ বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

    এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান জানান, ২০২২-২৩ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির সরাসরি সুবিধাভোগী হয়েছেন ২৮ হাজারের বেশি উদ্যোক্তা। এর মধ্যে পুরুষ উদ্যোক্তা ১৩ হাজার ৬৯৮ জন ও নারী উদ্যোক্তা ১৪ হাজার ৩১৮ জন।

    করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার অন্য অনেক খাতের মতো এসএমই খাতের জন্যও প্রণোদনা দেয়। এর অংশ হিসেবে এসএমই ফাউন্ডেশনকে ৩০০ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়। উদ্যোক্তাদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করা সেই টাকা প্রত্যাবর্তন শেষে তা দিয়ে একটি ‘রিভলভিং তহবিল’ গঠন করে এসএমই ফাউন্ডেশন, যে তহবিলের অর্থ বারবার ব্যবহার করা যায়।

    মাসুদুর রহমান জানান, সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজের ৩০০ কোটি টাকা প্রথম দফায় ৩ হাজার ১০৮ জন এসএমই উদ্যোক্তার মধ্যে বিতরণ করা হয়েছিল। এরপর রিভলভিং তহবিল থেকে দ্বিতীয় দফায় ২৯৪ কোটি টাকা ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। এ ঋণের সুদ ধরা হয়েছে মাত্র ৪ শতাংশ।

    বার্ষিক সাধারণ সভায় ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়িত কর্মসূচি ও বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদ। তিনি জানান, গত অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে ৭৪৫টি কর্মসূচি বাস্তবায়ন করে এসএমই ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে জাতীয় ও আঞ্চলিক এসএমই পণ্য মেলা, উদ্যোক্তা পুরস্কার প্রদান, ক্লাস্টারভিত্তিক কাজ, নারী উদ্যোক্তাদের জন্য অনলাইন ব্যবসা পরামর্শ সেবা চালু ইত্যাদি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজডেক্স
    • Website

    Related Posts

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সর্বশেষ

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    23/09/2026

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    23/09/2026

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    22/09/2026

    কাঞ্চন ব্রিজের কাছে রিমঝিম গ্রুপের আবাসন প্রকল্প, পরিকল্পিত নগরায়নে নতুন সম্ভাবনা

    22/09/2026

    E-Club Women’s Forum-এর সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত

    21/09/2026

    বাংলাদেশের রিয়েল এস্টেট খাত: বর্তমান সংকট, সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের রূপরেখা

    21/09/2026

    বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন

    ভারপ্রাপ্ত  সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহমান নিপু 

    যোগাযোগ :

    +880 1826-689555

    ই-মেইলঃ- hello.newsbangladesh@gmail.com

    ঠিকানা : বাড়ি – ৫০ , লেভেল -৫ , পান্থপথ , ঢাকা ১২০৫ বাংলাদেশ 

    সর্বশেষ

    উদ্যোক্তা

    ছুটি বে’র পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী

    By নিউজডেক্স23/09/2026
    আন্তর্জাতিক বাণিজ্য

    রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ

    By নিউজডেক্স23/09/2026
    উদ্যোক্তা

    নান্দনিক আগামীর পথে ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট পর্যটনে নতুন অধ্যায়ের সূচনা

    By নিউজডেক্স22/09/2026
    Facebook Linkedin Youtube

    আমাদের সম্পর্কে

    Publisher: Md Abdur Rahman Nipu © 2026 Copyright Bangladesh Finance Tribune All Rights Reserved. ❤ Developed by Nexkraft.